ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৩/১ পৃষ্ঠা ৩২
  • কে নিয়ন্ত্রণে আছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কে নিয়ন্ত্রণে আছে?
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৩/১ পৃষ্ঠা ৩২

কে নিয়ন্ত্রণে আছে?

“কেজগৎকে শাসন করে?” কেউ যদি আপনাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করত, আপনি কিভাবে উত্তর দিতেন? অধিকাংশ ধর্মীয় মনোভাবাপন্ন লোকেরা হয়ত বলবে “ঈশ্বর” অথবা “যীশু।” দ্যা ফ্রিপোর্ট নিউজ নামে এক বাহামীয় সংবাদপত্রে প্রকাশিত একটি প্রবন্ধ যে উত্তরটি দিয়েছিল তা অল্প কয়েকজনই প্রত্যাশা করে থাকবেন।

প্রবন্ধটির লেখিকা আরম্ভ করেন, “আমার দরজার সামনেই আমি একটি ট্র্যাক্ট পাই। সাধারণতঃ এইধরনের আদান-প্রদানকে আমি উপেক্ষা করতাম, কিন্তু এই সময় আমি এটি পড়ার সিদ্ধান্ত নিই। শিরোনামটি এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছিল, ‘কে প্রকৃতপক্ষে জগতকে শাসন করে?’” বাইবেল ভিত্তিক এই ট্র্যাক্টটি পড়ার মাধ্যমে এই মহিলা জেনেছিলেন যে, ঈশ্বর অথবা যীশু কেউই এই জগতের শাসক নন, কিন্তু শয়তান দিয়াবল।—যোহন ১২:৩১; ১৪:৩০; ১৬:১১; ১ যোহন ৫:১৯.

ট্র্যাক্টটি ব্যাখ্যা করে “বিবেচনা করুন ঠাণ্ডা মাথায় ব্যাপক অস্বাভাবিক নিষ্ঠুরতার কথা। একে অপরকে নির্মমভাবে যাতনা দেওয়া ও হত্যা করার জন্য মানুষ গ্যাস চেম্বার, কনসেন্‌ট্রেশন্‌ ক্যাম্প, অগ্নি নিক্ষেপক, নাপাম বোমা, এবং অন্যান্য নিষ্ঠুর পদ্ধতি ব্যবহার করেছে। . . . কোন্‌ শক্তি মানুষকে এইধরনের ঘৃণ্য কাজ করতে বাধ্য করে অথবা সেই পরিস্থিতিতে নিয়ে যেতে পরিচালনা করে যেখানে তারা বর্বরতা করতে বাধ্য হয়? আপনি কি কখনও ভেবেছেন যে কোন মন্দ, অদৃশ্য শক্তি মানুষকে এইধরনের হিংস্র কাজে লিপ্ত হতে প্ররোচিত করছে?” এটি কি আশ্চর্যের বিষয় যে, বাইবেল শয়তানকে “এই যুগের দেব” বলে?—২ করিন্থীয় ৪:৪.

আনন্দের বিষয় হচ্ছে যে, সেই সময় সন্নিকট যখন শয়তান এবং তার মন্দ দূতেরা আর থাকবে না। “জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে; কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকালস্থায়ী।” (১ যোহন ২:১৭) হ্যাঁ, বাইবেল প্রতিজ্ঞা করে যে, যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে তাদের এক ধার্মিক নতুন জগতে অনন্তকাল বেঁচে থাকার আশা রয়েছে। (গীতসংহিতা ৩৭:৯-১১; ২ পিতর ৩:১৩; প্রকাশিত বাক্য ২১:৩, ৪) শয়তান এবং তার মন্দ দূতেদের ক্ষতিকর প্রভাব দূর করা হলে, তা কতই না স্বস্তিজনক হবে!

এই ছোট ট্র্যাক্টটির অন্তর্গত বিষয়বস্তুটির সংক্ষিপ্তসার করার পর দ্যা ফ্রিপোর্ট নিউজ এর প্রবন্ধটির লেখিকা উপসংহার করেছিলেন: “আমি প্রকৃতই আনন্দিত যে আমি সেই ট্র্যাক্টটি পড়েছিলাম . . . কারণ আমিও জগতের অবস্থা এবং কে নিয়ন্ত্রণে আছে সেই সম্বন্ধে উদ্বিগ্ন ছিলাম।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার