গ্রীসে—যিহোবার সাক্ষীদের আরেকটি বিজয়
১৯৯৫ সালের ৬ই অক্টোবর, এথেন্সের আদালতে তিন-সদস্যবিশিষ্ট ম্যাজিস্ট্রেটদের দ্বারা যিহোবার সাক্ষীদের দুজন পূর্ণ-সময়ের পরিচারককে নিয়ে জড়িত একটি আইন মামলা শোনা গিয়েছিল। অভিযোগটি ছিল ধর্মান্তরিতকরণের আর সাক্ষীরা একজন পুলিশ অফিসারের গৃহে সাক্ষাৎ করার পর তিনি এই মামলাটি দায়ের করেন।
প্রধান বিচারপতির করা প্রশ্নগুলি দেখিয়েছিল যে তিনি যিহোবার সাক্ষীদের কাজের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। উদাহরণস্বরূপ, তিনি জিজ্ঞাসা করেছিলেন: “কতদিন ধরে আপনারা এই কাজ করছেন? বছরের পর বছরগুলিতে লোকেরা আপনাদের সাথে কেমন আচরণ করছে? আপনাদের কাজের প্রতি কিধরনের সাড়া পাওয়া গিয়েছে? লোকেদের তাদের দরজায় আপনারা কী বলেন?” আদালত কক্ষে উপস্থিত সকলে উপস্থাপিত চমৎকার সাক্ষ্যটি একাগ্রচিত্তে শুনেছিল।
সাক্ষীরা অত্যন্ত বিস্মিত হন, এমনকি সরকারি উকিল তাদের অনুকূলে কথা বলেছিলেন। তার সমাপ্তির বক্তব্যে তিনি উল্লেখ করেছিলেন, “যিহোবার সাক্ষীদের কেবলমাত্র তাদের ঈশ্বরে বিশ্বাস এবং উপাসনার ক্ষেত্রেই যে সাংবিধানিক অধিকার আছে তাই নয়, কিন্তু তাদের বিশ্বাসকে ঘরে ঘরে, জনসমাবেশগুলিতে এবং রাস্তায় রাস্তায় প্রসারিত করার, এমনকি যদি তারা চায় তবে তাদের সাহিত্যাদি বিনামূল্যে বিতরণ করার অধিকারও রয়েছে।” সরকারি উকিল আদালতের এবং রাষ্ট্রীয় পরিষদমণ্ডলীর দেওয়া বেকসুর খালাসের বিভিন্ন রায়গুলি উল্লেখ করেছিলেন। তিনি কোকীনাকিস বনাম গ্রীসের মামলার কথাও উল্লেখ করেছিলেন, যেটি ইউরোপীয় মানবাধিকার আদালত কর্তৃক যিহোবার সাক্ষীদের অনুকূলে করা হয়েছিল।a সরকারি উকিল সতর্ক করেছিলেন, “অনুগ্রহ করে লক্ষ্য করুন, গ্রীস এমনকি ওই মামলায় জরিমানা প্রদান করেছিল। সুতরাং আমাদের খুবই সতর্ক হওয়া উচিত যখন এইধরনের কোন মামলাকে বিচারের জন্য ডাকা হয়। বাস্তবিকপক্ষে, এই মামলাগুলি আদালতে আনা কখনও উচিত নয়।”
সরকারি উকিলের বক্তব্যের পর, সাক্ষীদের আইনজীবির আর বেশি কিছু বলার ছিল না। তৎসত্ত্বেও, তিনি এই বিষয়টির উপর জোর দেওয়ার জন্য সুযোগ নিয়েছিলেন যে ধর্মান্তরিতকরণ আইন অসাংবিধানিক এবং এটি আন্তর্জাতিক পর্যায়ে গ্রীসকে অপদস্থ করেছে।
প্রধান বিচারক অন্য দুজন বিচারকের দিকে এক পলক তাকান এবং সর্বসম্মতিতে ভাই ও বোনকে বেকুসুর খালাস দেওয়া হয়। বিচারটি, যা এক ঘন্টা দশ মিনিট স্থায়ী হয়েছিল, তা যিহোবার নাম এবং তাঁর লোক উভয়ের জন্যই এক বিজয় ছিল।
কোকীনাকিসের মামলার পর যেটি ইউরোপীয় মানবাধিকার আদালত কর্তৃক শোনানো হয়েছিল এটি হল ধর্মান্তরিতকরণের সাথে জড়িত চতুর্থ বেকুসুর খালাসের ঘটনা। গ্রীসে যিহোবার সাক্ষীরা আনন্দিত যে তাদের প্রচারের সাথে যুক্ত সমস্যাগুলি এখন প্রকৃতই অস্তিত্বহীন এবং তাই বাধা ছাড়াই কাজ করে চলা সম্ভব হয়।
[পাদটীকাগুলো]
a প্রহরীদুর্গ (ইংরাজি), সেপ্টেম্বর ১, ১৯৯৩, পৃষ্ঠা ২৭-৩১ দেখুন।