আপনার কি স্মরণে আছে?
আপনি কি প্রহরীদুর্গ এর সাম্প্রতিক সংখ্যাগুলি পড়া উপভোগ করেছেন? যদি তাই হয়, আপনি নিম্নলিখিত বিষয়গুলি স্মরণ করাকে আগ্রহজনক বলে মনে করবেন:
◻ মথি ২৪:৩, ২৭, ৩৭, ৩৯ পদগুলিতে ব্যবহৃত পারোসিয়া এই গ্রীক শব্দটির অর্থ কী?
ভাইনের এক্সপোজিটারী ডিক্সনারী অফ নিউ টেস্টামেন্ট ওয়ার্ডস বলে: “পারোসিয়া . . . উপনীত হওয়া ও তারপর উপস্থিত থাকা উভয়কেই নির্দেশ করে।” অতএব এটি কেবলমাত্র উপনীত হওয়ার মুহূর্তটিকে নয়, কিন্তু উপনীত হওয়ার পর থেকে আরম্ভ করে পরবর্তী কিছু সময় উপস্থিত থাকাকে বোঝায়।—৮/১৫, পৃষ্ঠা ১১.
◻ প্রথম শতাব্দীতে কিভাবে ‘সেই দিনের সংখ্যা কমাইয়া দেওয়া’ হয়েছিল যাতে করে “প্রাণী” রক্ষা পেতে পারত এবং এক বৃহৎ আকারে কিভাবে এটি ঘটবে? (মথি ২৪:২২)
সা.শ. ৬৬ সালে রোমীয়রা অপ্রত্যাশিতভাবে যিরূশালেমের উপর থেকে তাদের অবরোধ তুলে নিয়েছিল, খ্রীষ্টীয় “প্রাণী”-দের মুক্তি পেতে অনুমতি দিয়ে। অনুরূপভাবে, আমরা প্রত্যাশা করি যে মহতী বাবিলের আগত আক্রমণ যে কোনভাবেই কমিয়ে দেওয়া হবে। ফলে অভিষিক্ত খ্রীষ্টানেরা ও তাদের সাথীরা সম্ভাব্য ধ্বংস থেকে রক্ষা পাবে।—৮/১৫, পৃষ্ঠা ১৮-২০.
◻ আমাদের প্রতিক্রিয়া কী হওয়া উচিত যদি এক ব্যক্তি স্মরণার্থক প্রতীকগুলিকে নিতে শুরু করে অথবা তা নিতে বন্ধ করে দেয়?
অন্যান্য খ্রীষ্টানদের তাতে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। যীশু বলেছিলেন: “আমিই উত্তম মেষপালক; আমার নিজের সকলকে আমি জানি।” ঠিক তেমনি নিশ্চিতভাবে যিহোবা তাদের জানেন যাদের তিনি আত্মিক পুত্র হিসাবে মনোনীত করেছেন। (যোহন ১০:১৪; রোমীয় ৮:১৬, ১৭)—৮/১৫, পৃষ্ঠা ৩১.
◻ মোশির ব্যবস্থার মুখ্য উদ্দেশ্য কী ছিল?
প্রাথমিকভাবে, এটি ইস্রায়েলীয়দের তাদের মশীহের প্রয়োজন সম্বন্ধে শিখিয়েছিল, যিনি তাদের পাপপূর্ণ অবস্থা থেকে তাদের উদ্ধার করবেন। (গালাতীয় ৩:২৪) এছাড়া ব্যবস্থা ঈশ্বরীয় ভয় ও বাধ্যতা সম্পর্কেও শিক্ষা দিয়েছিল আর এটি ইস্রায়েলীয়দের চতুর্পার্শ্বস্থ জাতিগুলির কলুষিত অভ্যাসগুলি থেকে পৃথক থাকতে সাহায্য করেছিল। (লেবীয় পুস্তক ১৮:২৪, ২৫)—৯/১, পৃষ্ঠা ৪.
◻ নতুন চুক্তির উদ্দেশ্য কী? (যিরমিয় ৩১:৩১-৩৪)
সমস্ত মানবজাতির উপর আশীর্বাদ আনার জন্য রাজা ও যাজকের এক জাতিকে উৎপন্ন করা। (যাত্রাপুস্তক ১৯:৬; ১ পিতর ২:৯; প্রকাশিত বাক্য ৫:১০)—৯/১, পৃষ্ঠা ৯, ১০.
◻ আমাদের কেন অপরাধ স্বীকার করার বিষয়টিকে অভ্যাস করা উচিত?
অপরাধ স্বীকার, অসিদ্ধতার কারণে যে দুঃখকষ্ট হয় তা কমাতে সাহায্য করতে পারে এবং এটি নিষ্পেষিত সম্পর্কের উন্নতি করতে পারে। আমাদের প্রত্যেক বার অপরাধ স্বীকার করা, নম্রতার এক শিক্ষা এবং এটি আমাদের অপরের অনুভূতিগুলির প্রতি অধিক সংবেদনশীল হতে প্রশিক্ষণ দেয়।—w ৯/১৫, পৃষ্ঠা ২৪.
◻ নোহের দিনের পৃথিবীব্যাপী মহাপ্লাবন কি এক ঐতিহাসিক ঘটনা?
হ্যাঁ। পৃথিবীব্যাপী জলপ্লাবন সম্বন্ধে কথিত প্রাচীন বিবরণগুলি আমেরিকা থেকে অষ্ট্রেলিয়া পর্যন্ত পৃথিবীর চতুর্দিকে দেখতে পাওয়া যায়। এই বিষয়ের বহুবিস্তৃত উপস্থাপনা সেই ঘটনাকে সমর্থনযুক্ত করে যে পৃথিবীব্যাপী এক মহাপ্লাবন ঘটেছিল, যেমন বাইবেলে নথিবদ্ধ করা আছে। (আদিপুস্তক ৭:১১-২০)—w ৯/১৫, পৃষ্ঠা ২৫.
◻ অতিথি-সেবক হওয়ার সাথে কী জড়িত আছে? (রোমীয় ১২:১৩)
“অতিথি-সেবা” শব্দটি অনুবাদিত হয়েছে একটি গ্রীক শব্দ থেকে, যা দুটি মূল শব্দ দ্বারা গঠিত হয়েছে যেগুলির অর্থ “প্রেম” এবং “অপরিচিত।” সুতরাং অত্যাবশ্যকীয়ভাবে অতিথি-সেবার অর্থ “অপরিচিতদের প্রতি প্রেম।” কিন্তু এটি নীতির উপর ভিত্তি করা প্রেমকেও জড়িত করে যা কতর্ব্যবোধকে দেখিয়ে থাকে। এর ভিত্তি অকৃত্রিম অনুরাগ, স্নেহ এবং বন্ধুত্বের উপর স্থাপিত।—১০/১, পৃষ্ঠা ৯.
◻ করিন্থীয়দের প্রতি তার প্রথম পত্রে ৭ অধ্যায়ে বিবাহিত ও অববিবাহিত অবস্থা সম্বন্ধে পৌলের বক্তব্যটি কী?
বিবাহ বৈধ এবং কয়েকটি বিশেষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কারও পক্ষে পরামর্শজনকও। তবুও, খ্রীষ্টীয় পুরুষ অথবা স্ত্রীয়েরা যারা সামান্যতম বিক্ষিপ্ত হয়ে যিহোবাকে সেবা করতে চায় তাদের জন্য অবিবাহিত থাকা অনস্বীকার্যভাবে উপকারী।—১০/১৫, পৃষ্ঠা ১৩.
◻ একজন প্রাচীন কিভাবে “আপনার সম্পর্কীয় লোকদের . . . জন্য চিন্তা” করে? (১ তীমথিয় ৫:৮)
একজন প্রাচীনের ‘আপনার সম্পর্কীয় লোকদের জন্য চিন্তা’ করা উচিত—তার স্ত্রী ও একইভাবে তার সন্তানদের জন্য—বস্তুগত, আধ্যাত্মিক এবং আবেগগত বিষয়ে।—১০/১৫, পৃষ্ঠা ২২.
◻ যিহোবা কিভাবে তাঁর দাসেদের সান্ত্বনা প্রদান করেন?
ঈশ্বরের পবিত্র আত্মা “সান্ত্বনাকারী” হিসাবে কাজ করে থাকে। (যোহন ১৪:১৬, পাদটীকা, NW) অন্য একটি উপায়, যার মাধ্যমে ঈশ্বর সান্ত্বনা প্রদান করেন, তা হল বাইবেল। (রোমীয় ১৫:৪) ঈশ্বর আমাদের ব্যক্তিগত প্রয়োজনগুলি সম্বন্ধে জানেন এবং একে অপরকে সান্ত্বনা দিতে আমাদের ব্যবহার করতে পারেন, ঠিক যেমন পৌল করিন্থীয়দের অনুতপ্ত আচরণ সম্বন্ধে তীতের বিবৃতির মাধ্যমে সান্ত্বনা লাভ করেছিলেন। (২ করিন্থীয় ৭:১১-১৩)—১১/১, পৃষ্ঠা ১০, ১২.
◻ ২ করিন্থীয় ১:৩ পদে, পৌলের যিহোবাকে “করুণা-সমষ্টির পিতা” রূপে বর্ণনা করা কী ইঙ্গিত করে?
যে গ্রীক বিশেষ্য পদটি ‘করুণা-সমষ্টি’ হিসাবে অনুবাদিত হয়েছে, তা সেই শব্দ থেকে এসেছে যা অন্যের দুঃখকষ্টে দুঃখিত হওয়াকে প্রকাশ করতে ব্যবহৃত হয়ে থাকে। এইভাবে পৌল ঈশ্বরের সকল বিশ্বস্ত দাস যারা ক্লেশ ভোগ করছে তাদের প্রতি তাঁর স্নেহপূর্ণ অনুভূতির বর্ণনা করেন।—১১/১, পৃষ্ঠা ১৩.
◻ বাৎসরিক প্রায়শ্চিত্তের দিনে ইস্রায়েলীয়দের উপবাস কী সম্পাদন করেছিল? (লেবীয় পুস্তক ১৬:২৯-৩১; ২৩:২৭)
উপবাস পালন ইস্রায়েলের লোকেদের তাদের পাপপূর্ণ অবস্থা এবং উদ্ধারের প্রয়োজনীয়তা সম্বন্ধে আরও অধিক সচেতন হতে পরিচালিত করত। এটির দ্বারা তারা তাদের পাপের জন্য দুঃখ এবং ঈশ্বরের সম্মুখে অনুতাপ প্রকাশ করত।—১১/১৫, পৃষ্ঠা ৫.
◻ “তুমি . . . আপন সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর,” যুবক ব্যক্তিদের প্রতি এই আদেশটি কী ইঙ্গিত করে? (উপদেশক ১২:১)
একটি বিশেষজ্ঞ সূত্র জানায়, যে ইব্রীয় শব্দটি “স্মরণ কর” হিসাবে অনুবাদ করা হয়েছে তা প্রায়ই ইঙ্গিত করে “মনের অনুরাগ এবং কাজ যার সাথে অনুস্মৃতি যুক্ত।” সুতরাং এই আদেশের প্রতি মনোযোগ দেওয়ার অর্থ যিহোবা সম্বন্ধে কেবলমাত্র চিন্তা করার চেয়ে আরও বেশি কিছু। এর অন্তর্ভুক্ত হল কাজ, অর্থাৎ যা তাঁকে সন্তুষ্ট করে তা করা।—১২/১, পৃষ্ঠা ১৬.