এক প্রশান্ত হৃদয়ের উপকারগুলি
আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক আগে থেকেই জেনেছে যে মানবদেহের উপর অনিয়ন্ত্রিত ক্রোধের এক ক্ষতিকারক প্রভাব আছে। একশত বছরেরও পূর্বে আমেরিকার চিকিৎসা সংস্থার পত্রিকা (জামা) বলেছিল: “এক ব্যক্তি প্রচণ্ড ক্রোধের প্রকোপে মারা যায় আর এটি বলা হয়ে থাকে যে সম্ভবত তার দুর্বল হৃদয়ের কারণে, যা তার মানসিক অবস্থার দ্বারা আরোপিত চাপ সহ্য করতে পারেনি। মনে হয় কেউই এটি চিন্তা করে না যে এটি উন্মত্ততার দীর্ঘ ধারাবাহিক প্রকোপের সর্বোচ্চ সীমার কারণে, যার ফলে তার হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়েছে।”
ঈশ্বরের বাক্য, বাইবেলের ছাত্রদের কাছে উপরোক্ত শব্দগুলি আশ্চর্যের নয়। জামা, উগ্র মেজাজের বিপদ সম্পর্কে বলার প্রায় ২৯ শতাব্দী পূর্বে রাজা শলোমন লিখতে অনুপ্রাণিত হয়েছিলেন: “শান্ত হৃদয় শরীরের জীবন।” (হিতোপদেশ ১৪:৩০) এই বাক্যগুলি আজও ভীষণভাবে সত্য।
এক শান্ত স্বভাব বজায় রাখার দ্বারা আমরা অনেক অসুস্থতা থেকে নিষ্কৃতি পেতে পারি যা প্রায়ই চাপের সাথে সম্বন্ধযুক্ত, যেমন উচ্চ রক্তচাপ, মাথাব্যথা এবং শ্বাসপ্রশ্বাসের সমস্যা। যাইহোক, স্বাস্থ্যের উন্নতির সাথে সাথে অন্যদের সাথে আমাদের সম্পর্কও উপকৃত হবে যদি আমরা ‘ক্রোধ হইতে নিবৃত্ত হওয়া, কোপ ত্যাগ করার’ জন্য প্রচেষ্টা করি। (গীতসংহিতা ৩৭:৮) তাঁর নম্র মেজাজ ও তাদের জন্য আন্তরিক উদ্বেগ থাকার কারণে লোকেরা স্বাভাবিকভাবে যীশুর প্রতি আকৃষ্ট হয়েছিল। (মার্ক ৬:৩১-৩৪) অনুরূপভাবে, আমরাও অন্যদের কাছে সতেজতার এক উৎস হতে পারি যদি আমরা এক প্রশান্ত হৃদয় গড়ে তুলি।—মথি ১১:২৮-৩০.