‘তারা অন্যদের সাহায্য করতে আগ্রহী’
যিহোবার সাক্ষীদের সম্পর্কে এই কথাটি, নিউ ইয়র্ক শহরের এক পুলিশ বলেছিলেন। নিউ ইয়র্ক ব্রুকলিনে যিহোবার সাক্ষীদের বিশ্বের প্রধান কার্যালয়ে কর্মরত পূর্ণ-সময়ের স্বেচ্ছাসেবীদের একজন, ক্যাথলীনের সাথে তিনি কথা বলছিলেন।
ক্যাথলীন তার মধ্যাহ্ন বিরতির সময়ে, শরৎকালের এক উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল দিনে, ভ্রমণস্থানের কাছেই একটি বেঞ্চে বসেছিলেন। তিনি হেডফোন দ্বারা সংযোজিত একটি অডিও ক্যাসেট প্লেয়ারে শুনছিলেন। ইস্ট রিভারের ওপারে হেলিকপটারের বন্দরে, পোপের প্রস্থানের প্রস্তুতি চলছিল, যিনি শহরটি পরিদর্শনে এসেছিলেন। সব জায়গায় কড়া নিরাপত্তাব্যবস্থা ছিল এবং অসংখ্য পুলিশেরা ভ্রমণস্থানে ঘোরা ফেরা করছিল। এদের মধ্যে একজন ক্যাথলীনের কাছে আসেন এবং তিনি কী করছেন তা জিজ্ঞাসা করেন। ক্যাথলীন উত্তর দিয়েছিলেন: “আমি রুশ ভাষায় টেপ শুনছি। দেখুন, আমি একজন যিহোবার সাক্ষী আর আমি রুশ ভাষা শিখতে চাই যাতে করে রুশ ভাষাভাষী লোকেদের সাথে, যারা এই শহরে বসবাসের জন্য এসেছে, ঈশ্বরের রাজ্যের সুসমাচার বন্টন করে নিতে পারি।”
পুলিশটি জানিয়েছিলেন যে, নিউ ইয়র্ক শহরে গত ১৫ বছর ধরে একজন নিরাপত্তা অফিসার হিসাবে যিহোবার সাক্ষীদের প্রতি তার শ্রদ্ধা গড়ে উঠেছিল। তিনি বলেছিলেন: “আমি মনে করি, যিহোবার সাক্ষীরা এমন একটি সংগঠিত ধর্ম, যার সদস্যেরা সমাজের অন্যান্যদের সাহায্য করতে আন্তরিকভাবে আগ্রহী।”
ঘরে ঘরে প্রচার কাজ করার জন্য বিশ্বব্যাপী যিহোবার সাক্ষীরা পরিচিত। (প্রেরিত ২০:২০) যে সমস্যাগুলি মানবজাতিকে আঘাত করে তার সমাধানের জন্য তারা ঈশ্বরের রাজ্যকে একমাত্র উপায় বলে চিহ্নিত করার সাথে, তারা লোকেদের তাদের প্রাত্যহিক জীবনে বাইবেলের নীতিগুলি প্রয়োগ করতে উৎসাহিত করার মাধ্যমে তাদের জীবনের মানকে উন্নত করার জন্য সাহায্যও করে থাকে। উদাহরণস্বরূপ, সাক্ষীরা পিতামাতাদের পরামর্শ দেন গৃহে এমন এক পরিবেশের ব্যবস্থা করতে যা শিক্ষার ক্ষেত্রে সহায়ক। তারা লোকেদের সৎ এবং আইন-মান্যকারী হতে উদ্বুদ্ধ করে তাদের দক্ষতা এবং গুণাবলিগুলি অর্জন করতে উৎসাহিত করে যা একজন নিয়োগ কর্তার কাছে মূল্যবান হবে।
হ্যাঁ, যিহোবার সাক্ষীরা সমাজের লোকেদের জীবনের উন্নতির জন্য সাহায্য করতে খুবই আগ্রহী। নিম্নের প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য আপনি আন্তরিকভাবে আমন্ত্রিত।