ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ১০/১৫ পৃষ্ঠা ৮-৯
  • রাজা শলোমনের সম্পদকে কি অতিরঞ্জিত করা হয়েছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • রাজা শলোমনের সম্পদকে কি অতিরঞ্জিত করা হয়েছে?
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সোনার চিরন্তন আবেদন
    ২০০৫ সচেতন থাক!
  • স্বর্ণের চেয়েও উত্তম কিছুর অন্বেষণ করুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • সম্পদশালী ও প্রজ্ঞাবান এক রাজা
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার জন্য এক মন্দির
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
আরও দেখুন
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ১০/১৫ পৃষ্ঠা ৮-৯

রাজা শলোমনের সম্পদকে কি অতিরঞ্জিত করা হয়েছে?

“এক বৎসর মধ্যে শলোমনের কাছে ছয় শত ছেষট্টি তালন্ত পরিমিত স্বর্ণ আসিত।”—১ রাজাবলি ১০:১৪.

এই বাইবেল পদটি অনুসারে, রাজা শলোমন এক বছরে ২৫ টনেরও বেশি স্বর্ণ অর্জন করেছিলেন! বর্তমানে এর মূল্য হবে ২৪,০০,০০,০০০ ডলার। এর পরিমাণ ১৮০০ সালে বিশ্বব্যাপী যে পরিমাণ স্বর্ণ পৃথিবী থেকে পাওয়া যায় তার প্রায় দ্বিগুণ। তা কি সম্ভব? প্রত্নতাত্ত্বিক প্রমাণ কী দেখায়? এটি ইঙ্গিত দেয় যে শলোমনের সম্পদ সম্বন্ধে বাইবেলের রেকর্ড নিঃসন্দেহে যথার্থ। বাইবেলের প্রত্নতাত্ত্বিক পুনরালোচনা (ইংরাজি) বলে:

◻ মিশরের রাজা থাটমোস তৃতীয় (সা.শ. পূ. দ্বিতীয় সহস্রাব্দ) কার্নাকে আমোন-রার মন্দিরে আনুমানিক ১৩.৫ টন স্বর্ণের সামগ্রী দিয়েছিলেন—আর এটি উপহারের এক অংশ মাত্র ছিল।

◻ মিশরীয় খোদিত লিপিগুলি লিপিবদ্ধ করে যে, রাজা অসোরকান প্রথম (সা.শ.পূ. প্রথম সহস্রাব্দের প্রারম্ভে) দেবতাদের উদ্দেশ্যে সর্বমোট প্রায় ৩৮৩ টন স্বর্ণ ও রৌপ্য উৎসর্গ করেছিলেন।

এছাড়াও, মানুষের মহান যুগগুলি (ইংরাজি) নামক ধারাবাহিক রচনার প্রাচীন গ্রীক (ইংরাজি) খণ্ডটি মন্তব্য করে:

◻ থ্রাসের পাঙ্গেওন খনিগুলি রাজা ফিলিপ দ্বিতীয়র (সা.শ.পূ. ৩৫৯-৩৩৬ সাল) জন্য প্রতি বছর ৩৭ টনেরও অধিক স্বর্ণ উত্তোলন করা হত।

◻ যখন ফিলিপের পুত্র মহান আলেকজাণ্ডার (সা.শ.পূ. ৩৩৬-৩২৩ সাল) পারস্য সাম্রাজ্যের রাজধানী, সুসা দখল করেন, তখন ১,০০০ টনেরও বেশি স্বর্ণের মূল্যবান বস্তু পাওয়া গিয়েছিল।—দ্যা নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

সুতরাং রাজা শলোমনের সম্পদ সম্বন্ধে বাইবেলের বর্ণনা অস্বাভাবিক নয়। এছাড়াও মনে রাখা প্রয়োজন যে সেই সময়ে শলোমন “ঐশ্বর্য্যে ও জ্ঞানে . . . পৃথিবীস্থ সকল রাজার মধ্যে প্রধান” ছিলেন।—১ রাজাবলি ১০:২৩.

শলোমন কিভাবে তার সম্পদ ব্যবহার করেছিলেন? তার সিংহাসন “উত্তম স্বর্ণে” মোড়া ছিল, তার পানপাত্রগুলি “স্বর্ণময়” ছিল এবং তিনি “পিটান স্বর্ণ” এর ২০০ বৃহৎ ঢাল এবং ৩০০ ক্ষুদ্র ঢালের অধিকারী ছিলেন। (১ রাজাবলি ১০:১৬-২১) সর্বোপরি, শলোমনের স্বর্ণ যিরূশালেমে যিহোবার মন্দির সংক্রান্ত কার্যে ব্যবহৃত হয়েছিল। মন্দিরটির দীপবৃক্ষ এবং পবিত্র পাত্রগুলি যেমন ত্রিকন্টক শূল, বাটি, স্রুব এবং ডাবর স্বর্ণ ও রৌপ্যে নির্মিত ছিল। মহাপবিত্র স্থানের ৪.৫ মিটার উচুঁ করূবগুলি, সুগন্ধি ধূপের বেদীটি এবং এমনকি গৃহের ভিতরের সম্পূর্ণ অংশ স্বর্ণ দিয়ে মোড়া ছিল।—১ রাজাবলি ৬:২০-২২; ৭:৪৮-৫০; ১ বংশাবলি ২৮:১৭.

স্বর্ণে-মোড়ানো মন্দির সম্বন্ধে কী বলা যায়? আগ্রহের বিষয় যে, প্রাচীন বিশ্বে স্বর্ণের এইরূপ ব্যবহার কোনভাবেই অস্বাভাবিক ছিল না। বাইবেলের প্রত্নতাত্ত্বিক পুনরালোচনা (ইংরাজি) জানায় যে মিশরের এমিনোফিস তৃতীয় “মহান দেবতা আমোনকে থিবস্‌ শহরে একটি মন্দির নির্মাণ করে দেওয়ার দ্বারা সম্মান প্রদর্শন করেছিলেন যার ‘সর্বাংশ স্বর্ণে মোড়ানো ছিল, এর মেঝে রৌপ্য [এবং] এর সবগুলি প্রবেশদ্বার ইলেকট্রাম দিয়ে মণ্ডিত ছিল’”—স্বর্ণ ও রৌপ্যের এক সংমিশ্রণ। এছাড়াও, অশূরীয়ের এসার-হ্যাডন (সা.শ.পূ. সপ্তম শতাব্দী) স্বর্ণ দিয়ে অশূরের পবিত্র স্থানের দরজাগুলি মুড়িয়েছিলেন এবং দেওয়ালগুলিতে প্রলেপ দিয়েছিলেন। হারণে সিনের মন্দির সম্পর্কে বাবিলনের নেবোনাইডাস (সা.শ.পূ. ষষ্ঠ শতাব্দী) লিপিবদ্ধ করেছিলেন: “আমি এর দেওয়ালগুলিকে স্বর্ণ ও রৌপ্য দিয়ে আচ্ছাদিত এবং সেগুলিকে সূর্যের মত উজ্জ্বল করেছি।”

সুতরাং, ঐতিহাসিক বিবৃতিগুলি ইঙ্গিত দেয় যে রাজা শলোমনের ঐশ্বর্য সম্বন্ধে বাইবেলের বিবরণ অতিরঞ্জিত নয়।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার