একটি পত্রিকা যা হৃদয় স্পর্শ করে
পাঠকদের তথ্য অথবা মনোরঞ্জনসংক্রান্ত ক্ষুধা মিটানোর জন্য সারা পৃথিবীতে অসংখ্য পত্রিকা প্রকাশিত হয়।
কোন্ বিষয়টি আপনার হাতের পত্রিকাটিকে বিশেষভাবে ব্যতিক্রমী করেছে? ওয়াচটাওয়ার সোসাইটির জার্মানী শাখায় প্রাপ্ত নিম্নোক্ত চিঠিটি হয়ত এর উত্তর দিতে পারে:
“প্রিয় ভাইয়েরা, আপনাদের প্রচেষ্টা এবং কাজের জন্য অসংখ্য ধন্যবাদ। যখন আমি এবং আমার দুই ছেলে সভা থেকে ফিরে আসি, যদিও তখন রাত সাড়ে নয়টা বাজছিল, তবুও আমি সাম্প্রতিক প্রহরীদুর্গ [অডিওক্যাসেটে] শুনছিলাম। থালা-বাসন পরিষ্কার করার সময়, আমি (এপ্রিল ১, ১৯৯৫) প্রথম অধ্যয়ন প্রবন্ধটি শোনা আরম্ভ করি। আমি অনুভব করি যে এই বিষয়টি আমাকে আর একবার শুনতে হবে, তাই আমি আমার রান্নাঘরের কাজ রেখে টেপের সাথে সাথে, প্রহরীদুর্গ এর [“আপনি ঈশ্বরের দৃষ্টিতে মহামূল্যবান!”] নামক প্রবন্ধটি পড়ি। এটি আমার হৃদয় স্পর্শ করে বিশেষভাবে, চতুর্থ এবং পঞ্চম অনুচ্ছেদগুলি। আর তারপরই আমার চোখের জল পড়া শুরু হয়—কিন্তু বেশি সময়ের জন্য না। আমি যিহোবার কাছে কৃতজ্ঞ কারণ আমি জীবিত এবং তাঁর লোকেদের অন্তর্ভুক্ত, আর তাই আমি অন্যান্য অনেকের সাথে তাঁর নাম জানাতে পারছি। সত্যই, অযোগ্য মনে করার কোন কারণ নেই। তাঁর লোকদের উপর যিহোবার আত্মা রয়েছে। আমরা সকলে যেন ধৈর্যশীল হই এবং ঐক্যবদ্ধ হয়ে বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকি। খ্রীষ্টীয় প্রেম সহ, বিশ্বাসে আপনাদের বোন।”
প্রহরীদুর্গ শুধুমাত্র তথ্য প্রদান করার চেয়েও আরও অধিক কিছু করে থাকে। এটি এর পাঠকদের হৃদয় স্পর্শ করে এবং তাদের আধ্যাত্মিক পুষ্টির এবং সময়োপযোগী উৎসাহের চাহিদাকে পরিতৃপ্ত করে। হ্যাঁ, প্রহরীদুর্গ “উপযুক্ত সময়ে খাদ্য” প্রদান করে থাকে।—মথি ২৪:৪৫.