ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ৯/১ পৃষ্ঠা ৩২
  • “তাদের তাড়িয়ে দেবেন না!”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “তাদের তাড়িয়ে দেবেন না!”
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ৯/১ পৃষ্ঠা ৩২

“তাদের তাড়িয়ে দেবেন না!”

“যদি যিহোবার সাক্ষীদের কোন একজন অথবা এমনকি দুজন আপনার দরজায় ঘন্টা বাজায়, তো তাদের তাড়িয়ে দেবেন না!” কোরিয়েরা ডেল্লা সেরা পরামর্শ দেয়। সংবাদপত্রটি একটি ঘটনার উল্লেখ করেছিল যা উত্তর ইতালির ট্রেভিসোতে ঘটেছিল যেখানে এক ব্যবসায়ী দশ লক্ষেরও বেশি লীরা (৬০০ এর বেশি মার্কিন ডলার) হারানোর ঝুঁকি নিয়েছিলেন, তার সাথে সাক্ষাৎ করতে আসা দুজন সাক্ষীকে তাড়িয়ে দেওয়ার কারণে।

সংবাদপত্রের বিবরণ অনুযায়ী দুজন সাক্ষী সেই ব্যক্তির কাছে এই বাক্যগুলি বলার দ্বারা নিজেদের পরিচিত করান যে: “আজকের দিনটি আপনার জন্য খুবই শুভ। আমরা যিহোবার সাক্ষী আর আমাদের কাছে আপনাকে দেওয়ার জন্য মূল্যবান কিছু আছে। সেই সময়ে এই উদ্ধত ব্যবসায়ীটি তাদের শেষ করতে সুযোগ না দিয়েই দরজা বন্ধ করে দেন।

যদি সেই ব্যক্তিটি শুনতেন, তাহলে তিনি জানতে পারতেন যে সাক্ষীরা তার ঘরে গিয়েছিলেন তার জিনিসসহ থলিটি ফেরত দেওয়ার জন্য যেটি তারা একটি পার্কের বেঞ্চে পেয়েছিলেন। সুতরাং সাক্ষীরা জিনিসসহ থলিটি নিয়ে নিকটবর্তী পুলিশ স্টেশনে জমা দেওয়া ছাড়া আর বেশি কিছু করতে পারেননি। পরের দিন, পুলিশ এটিকে তার যথার্থ মালিকের কাছে ফেরত দেয়।

“যদি অন্য কোন ব্যক্তি এই দুই অসফল [সাক্ষীর] মত সমরূপ পরিস্থিতিতে থাকত,” এল গাটসেটিনো ডি ট্রেভিসো মন্তব্য করে “তাহলে তারা সম্ভবত . . . সেই থলিটির বিনিময়ে উল্লেখযোগ্যরকম অর্থ দাবি করত। কিন্তু যিহোবার সাক্ষীরা নয়, যারা অবশ্যই সম্পূর্ণভাবে সৎ হবে।”

কোন্‌ বিষয়টি যিহোবার সাক্ষীদের “সম্পূর্ণভাবে সৎ” হতে পরিচালিত করে? এটি হল যীশু খ্রীষ্টের শিক্ষা অনুযায়ী ঈশ্বরের প্রতি ও প্রতিবেশীদের প্রতি তাদের প্রেম। (মথি ২২:৩৭-৩৯) আর সেটিই হচ্ছে কারণ যার ফলে যিহোবার সাক্ষীরা অপূর্ব “নূতন পৃথিবী” সম্বন্ধীয় সুসমাচার ঘোষণা করার জন্য গৃহ থেকে গৃহে যায় যে সম্বন্ধে যিহোবা ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন। আশার এইপ্রকার এক বার্তা যে কোন বস্তুগত সম্পদের চেয়ে আরও অনেক বেশি মূল্যবান!—২ পিতর ৩:১৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার