ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ৮/১৫ পৃষ্ঠা ৩২
  • বিশেষজ্ঞেরা রক্তের বিকল্পগুলিকে বিবেচনা করেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বিশেষজ্ঞেরা রক্তের বিকল্পগুলিকে বিবেচনা করেন
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ৮/১৫ পৃষ্ঠা ৩২

বিশেষজ্ঞেরা রক্তের বিকল্পগুলিকে বিবেচনা করেন

শনিবার, অক্টোবর ৭, ১৯৯৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দিক থেকে ক্লেভল্যান্ড, ওহাইওতে, চিকিৎসা ক্ষেত্রে আগ্রহ বাড়িয়ে তুলছে এমন একটি বিষয় আলোচনা করতে প্রায় ২০০ জন বিশেষজ্ঞ মিলিত হন: সেটি হল রক্তহীন ঔষধ এবং শল্যচিকিৎসা।

বেশ কয়েকটি কঠিন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। উদাহরণস্বরূপ, যদি একজন রোগী অতিরিক্ত রক্তশূন্যতায় ভোগে তাহলে কী করা যেতে পারে? কিভাবে একটি শিশু যে নির্দিষ্ট সময়ের আগে জন্মেছে তার রক্ত বিনা চিকিৎসা করা যেতে পারে? হৃদরোগের শল্যচিকিৎসা কি রক্ত ছাড়া কৃতকার্যতার সাথে সম্পাদন করা সম্ভব? আগ্রহের বিষয় যে, রক্ত বিনা শল্যচিকিৎসায়—প্রায়ই এমন কৌশল প্রয়োগ করা হয় যা শরীরকে তার নিজস্ব রক্ত সরবরাহকে গড়ে তুলতে সাহায্য করে—তা ইতিমধ্যেই এই সব পরিস্থিতিগুলিতে প্রয়োগ করা হয়েছে আর এর ফল ভাল হয়েছে।a

রক্তগ্রহণের বিকল্পগুলির কেন প্রয়োজন? “আমরা জেনেছি যে রক্তগ্রহণ প্রায়ই শরীরে রোগ প্রেরণ করে থাকে, বিশেষ করে হেপাটাইটিস্‌,” বলেন ক্লেভল্যান্ডে সেন্ট. ভিনসেন্ট চ্যারিটি হসপিটাল-এ রক্তহীন ঔষধ এবং শল্যচিকিৎসা কেন্দ্রের পরিচালক শেরন ভারনন্‌। তিনি আরও বলেন: “এমনকি যখন রক্ত কোন সংক্রামক প্রেরণ করে না তখনও এটি রোগীর রোগ প্রতিরোধী ব্যবস্থার প্রতিক্রিয়াকে দমন করতে পারে।” যদিও রক্ত পরীক্ষার মাধ্যমে এইডসের প্রেরণ হ্রাস করা গেছে, তবুও এমন অনেক রোগ আছে যা এইধরনের পরীক্ষার দ্বারা অজ্ঞাত থেকে যেতে পারে। আর বৃহত্তর প্রস্তুতির প্রয়োজনীয়তা সত্ত্বেও, রক্ত বিনা শল্যচিকিৎসা হাসপাতালগুলির ক্ষেত্রে ব্যয়রহিত বলে প্রমাণিত হয়, যেহেতু এটি আইনগত সমস্যাগুলিকে হ্রাস করে যা হয়ত এক রোগীকে দূষিত রক্ত দেওয়ার ফলে হতে পারে।

যিহোবার সাক্ষীদের কাছে রক্তগ্রহণকে এড়ানোর জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে: তা হল ঈশ্বরের নিয়ম এটিকে নিষেধ করে। (প্রেরিত ১৫:২৯) তবুও, তারা সম্ভাব্য সবচেয়ে উত্তম চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে চায়। ফলে, তারা সেই সব ডাক্তারদের সাথে সহযোগিতা করেছে যারা রক্তহীন চিকিৎসা পদ্ধতিতে গবেষণা করার ক্ষেত্রে নেতৃত্ব নিচ্ছেন। এটি কেবলমাত্র যিহোবার সাক্ষীদেরই উপকার করে না, কিন্তু অন্যান্যদেরও করে যারা রক্তগ্রহণের বিপদ সম্বন্ধে চিন্তিত।

[পাদটীকাগুলো]

a নভেম্বর ২২, ১৯৯৩, পৃষ্ঠা ২৪-৭ এবং জানুয়ারি ২২, ১৯৯৬, পৃষ্ঠা ৩১, সচেতন থাক! (ইংরাজি) সংস্করণগুলি দেখুন।

[৩২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

WHO photo by P. Almasy

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার