রাজ্য ঘোষণাকারীদের বিবৃতি
কিউবায় ‘কার্যে পরিচালিত করার এক বৃহৎ দ্বার খোলা হয়েছে’
প্রেরিত পৌল ঈশ্বরের রাজ্যের সুসমাচারের এক উল্লেখযোগ্য প্রচারক ছিলেন। বাধ্য মানবজাতির জন্য সৃষ্টিকর্তার অনন্ত জীবনের প্রতিজ্ঞা অন্যদের সাথে বন্টন করে নেওয়ার প্রতিটি সুযোগ তিনি ব্যবহার করেছিলেন। প্রাচীন ইফিষ পরিদর্শনের সময়, পৌল সেখানে এক নতুন পরিস্থিতি শনাক্ত করেন যা তাকে এমনকি আরও অধিক লোকেদের সাহায্য করতে প্রণোদিত করেছিল। তিনি বলেছিলেন: “আমি ইফিষে আছি; কারণ কার্যে পরিচালিত করে এমন এক বৃহৎ দ্বার আমার সামনে খোলা রয়েছে।”—১ করিন্থীয় ১৬:৮, ৯, NW.
কিউবায় যিহোবার সাক্ষীরাও তাদেরকে এক নতুন পরিস্থিতিতে খুঁজে পান। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে নথিভুক্ত নয়, তবুও সাক্ষীরা এখন সহ-দেশবাসীদের সাথে প্রকাশ্যে তাদের বাইবেলের আশাকে বন্টন করতে সক্ষম। সম্প্রতি, কিউবার সরকার বিভিন্ন ধর্মীয় দলগুলিকে স্বাধীনভাবে তাদের কাজ করতে অনুমতি দেওয়ার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি ক্যাস্ট্রো, জনসমক্ষে যিহোবার সাক্ষীদের এমন একটি ধর্মীয় দল হিসাবে উল্লেখ করেছেন, যাদের সাথে কিউবার সরকার এখন এক উন্নততর সম্পর্ক উপভোগ করেন।
এই নতুন পরিস্থিতি সাক্ষীদের জন্য “কার্যে পরিচালিত করে এমন এক বৃহৎ দ্বার” খুলে দিয়েছে। উদাহরণস্বরূপ, যিহোবার সাক্ষীরা সম্প্রতি কিউবায় এক কার্যালয় খুলেছে, যা তাদেরকে ঐ দেশে প্রচার কাজে সমন্বয় সাধন করতে সাহায্য করছে। ৬৫,০০০ জনেরও বেশি সংখ্যক যিহোবার সাক্ষীরা লোকেদের বাইবেল অধ্যয়ন করতে ও তা বুঝতে সাহায্য করছে। তারা বাইবেল সাহিত্যাদি, যেমন প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকাগুলি ব্যবহার করে। অনেক ধর্মপ্রাণ কিউবাবাসীরা, যিহোবার সাক্ষীদের সাথে বাইবেল অধ্যয়ন করে উপকৃত হচ্ছেন।
এছাড়া যিহোবার সাক্ষীরা দ্বীপের সর্বত্র ছোট ছোট দলগুলিতে মিলিত হয়ে নিয়মিত সভা করছেন। এমনকি মাঝে মাঝে তারা প্রায় ১৫০ জনের দলসহ বৃহত্তর অধিবেশনগুলির সুযোগও উপভোগ করে থাকে। কিউবার কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত এই অনুমতিকে তারা সত্যই উপলব্ধি করে, যা তাদেরকে তাদের আধ্যাত্মিক ভাইবোনদের সাথে মিলিত হওয়ার, ঈশ্বরের প্রশংসা গান করার এবং একত্রে প্রার্থনা করার সুযোগ করে দিয়েছে।
সম্প্রতি “ঈশ্বরীয় ভয়” জেলা সম্মেলন, মাত্র তিনটি সপ্তাহ শেষে ১,০০০ বারেরও বেশি অনুষ্ঠিত হয়েছিল। একটি রিপোর্ট জানায় যে প্রতিটি সম্মেলনে “নিয়ম, শৃঙ্খলা এবং শান্তি” স্পষ্টতঃ বিদ্যমান ছিল। এই বিষয়ে কর্তৃপক্ষ সাক্ষীদের অভিনন্দন জানিয়েছিলেন।
বিশ্বব্যাপী, প্রকৃত খ্রীষ্টানেরা ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার সম্বন্ধীয় তাদের ঈশ্বর-দত্ত দায়িত্ব পূর্ণ করার জন্য প্রাণপণ প্রচেষ্টা করেন। সেই সাথে তারা সরকারী কর্তৃপক্ষের সাথেও একটি শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা করে থাকেন। (তীত ৩:১) যিহোবার সাক্ষীরা প্রেরিত পৌলের পরামর্শ অনুসরণ করেন, যিনি লিখেছিলেন: “আমার সর্ব্বপ্রথম নিবেদন এই, যেন সকল মনুষ্যের নিমিত্ত, বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয়; [বিশেষতঃ] রাজাদের ও উচ্চপদস্থ সকলের নিমিত্ত; যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবন যাপন করিতে পারি।”—১ তীমথিয় ২:১, ২.