“আমি স্বপ্ন দেখছি না তো?”
যিহোবার সাক্ষীদের ১৯৯৫ সালের গ্রীষ্মকালে অনুষ্ঠিত “আনন্দিত প্রশংসাকারীগণ” ঐতিহাসিক জেলা সম্মেলন সম্বন্ধে মালাউই থেকে নিম্নলিখিত বিবরণটি আসে।
“মালাউই হ্রদের পশ্চিম তীরের ঠিক মধ্যস্থলে একটি প্রধান সড়কের সামনে, ২৯ বছরের মধ্যে এই প্রথমবার একটি লিখিত সংকেত স্থাপন করা হয়েছে। এটি পড়া হয়, ‘যিহোবার সাক্ষীদের জেলা সম্মেলন।’
“লিখিত সংকেতটির পাশে একটি বিরাট যাত্রীবাহী গাড়ি রাখা হয়েছে এবং এটির পশ্চাদংশের মধ্য থেকে জুজু শহরের প্রায় ২০০ জনেরও বেশি প্রতিনিধি দৃষ্টিগোচর হয়। তারা প্রচুর পরিমাণে কাপড়, কম্বল, রান্না করার পাত্র, বালতি, খাদ্য, জ্বালানী এবং বাইবেল নিয়ে এসেছেন, অন্যান্য স্থান থেকে আসা তাদের ৩,০০০ জন ভাই বোনদের সাথে মিলিত হওয়ার জন্য।
“যখন আমরা ট্রাক থেকে নেমে আসা ভাইয়েদের সম্ভাষণ করছি, তখন কোটাকৌটা গ্রাম থেকে দুই দিন ধরে সাইকেল চালিয়ে আসা, ৬৩ বছর বয়স্ক জর্জ সিকাকো তার সাইকেল বালির মধ্য দিয়ে ঠেলতে ঠেলতে এসে উপস্থিত হন। বছরের পর বছর ধরে ভাই সিকাকো, বাইবেলের নীতিগুলির সাথে আপোশ করতে প্রত্যাখ্যান করায়, চারবার কারাগারের শাস্তি ভোগ করেছেন। তার খুড়তুতো ভাই কারারুদ্ধ অবস্থায়, প্রহারের ফলে মারা যান। ভাই সিকাকো বলেন, ‘আমি স্বপ্ন দেখছি না তো?’ ‘এই সম্মেলন সম্পূর্ণ উজ্জ্বল দিনের আলোতে অনুষ্ঠিত হচ্ছে এবং এই লোকেরা উচ্চৈঃস্বরে রাজ্যের গান করছে! অনেক বছর যাবৎ আমাদের রাতের অন্ধকারে মিলিত হতে হত, ফিস্ফিস্ করে রাজ্যের গানগুলি করতে হত এবং করতালি দেওয়ার জন্য আমাদের হাতকে ঘর্ষণ করতে হত। এখন আমরা প্রকাশ্যভাবে মিলিত হতে পারছি এবং লোকেরা আমাদের এত বেশি সংখ্যায় দেখে অবাক হচ্ছে কারণ তারা ভেবেছিল যে আমরা শুধুমাত্র অল্প কয়েকজন!’
“সম্মেলন স্থানটি ঘাস দ্বারা আবৃত ছিল এবং ছায়া প্রদানের জন্য এর ছাদটি নলখাগড়ার শুষ্ক কাণ্ড দ্বারা আবৃত করা হয়েছিল। প্রতিনিধিদের থাকার ব্যবস্থা করার জন্য ছোট ঘাসের কুটির এবং বহু শয্যাবিশিষ্ট মুক্ত শয়নকক্ষ তৈরি করা হয়েছিল। রাতের বাতাস এখন চমৎকার সুরেলা স্বর দ্বারা পরিপূর্ণ যা আর তাড়নার ভয়ের দ্বারা নীরব নেই।
“এটি কতই না উপযুক্ত যে সম্মেলনের বিষয়টি হচ্ছে ‘আনন্দিত প্রশংসাকারীগণ’!”
[সজন্যে]
Mountain High Maps® Copyright © 1995 Digital Wisdom, Inc.