শিশুকাল থেকে তাদের প্রশিক্ষণ দিন
আধুনিক গবেষণা ইঙ্গিত করে যে “কণ্ঠস্বরের প্রতি ভ্রূণেরা শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া দেখিয়ে থাকে।” উত্তর ক্যরোলিনা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা “দেখেছিলেন যে সন্তান গর্ভাবস্থায় থাকার সময় মায়ের পড়ার পর, যখন সেই পরিচ্ছেদটি আবার পড়া হয় তখন সদ্যজাত সন্তানটি তাতে প্রতিক্রিয়া দেখিয়েছিল,” উইনিপেগ ফ্রি প্রেস বলে। গর্ভবতী অবস্থায় মহিলারা যখন উচ্চৈঃস্বরে পড়েন তখন তা শিশুর মধ্যে ভাল নৈতিক মূল্যগুলি প্রবিষ্ট করার ক্ষেত্রে এক উত্তম দানস্বরূপ হতে পারে। বাইবেল বলে যে তীমথি ‘শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত ছিলেন।’ (২ তীমথিয় ৩:১৪, ১৫) স্পষ্টতঃই, তার মা ও দিদিমা শিশুকাল থেকে তাকে প্রশিক্ষণ দেওয়ার মূল্যকে উপলব্ধি করেছিলেন, খুব সম্ভবত যার অন্তর্ভুক্ত ছিল উচ্চৈঃস্বরে পড়া।
পড়া হচ্ছে “আজকে আমাদের সমাজে বর্তমান জীবনের সর্বাপেক্ষা শক্তিশালী দক্ষতা,” লেখক জিম ট্রলিস্ বলেন। ভাষা ও বর্ণানুক্রমিক শব্দসূচির উপর দক্ষতা উচ্চৈঃস্বরে পড়ার মাধ্যমে উন্নত হয়।
আপনি যখনই আপনার শিশুর সাথে কথা বলা শুরু করেন অন্ততঃ তখনই পড়া আরম্ভ করা বিজ্ঞতার কাজ হবে। যদিও আপনার অজাত বা সদ্যজাত শিশু প্রাথমিকভাবে কিছুই বুঝতে পারবে না যে আপনি কী বলছেন, কিন্তু সম্ভাব্য দীর্ঘ-মেয়াদী উপকার এর মূল্য দেবে। হিতোপদেশ ২২:৬ পদ বলে: “বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দেও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না।”
আপনি কী পড়তে পারেন যা বাস্তবধর্মী ও উপকারী দুইই? আপনার শিশুর সাথে প্রতিদিন উচ্চৈঃস্বরে বাইবেল পড়ুন। এছাড়াও অন্যান্য মূল্যবান প্রকাশনাগুলিও, যেমন মহান শিক্ষকের কাছ থেক শোনা (ইংরাজি), আমার বাইবেলের গল্পের বই, সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন এবং প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকার প্রবন্ধগুলি পড়ুন।
সত্য যে, এইভাবে আপনার নিজেকে দেওয়া, সময় ব্যয় করাকে জড়িত করে, কিন্তু এটি হচ্ছে সময়ের উত্তম ব্যয়। এটি হচ্ছে একটি বাস্তব পদ্ধতি যার দ্বারা আপনি দেখাতে পারেন যে আপনি আপনার সন্তানের প্রতি যত্ন নেন ও তাকে ভালবাসেন।