তারা কোথা থেকে তাদের শক্তি পায়?
এই ছবির প্রজাপতিটির দিকে যদি আপনি এক নিবিষ্ট দৃষ্টি দেন, আপনি দেখবেন এর চারটি পাখার একটি সম্পূর্ণভাবে অব্যবহার্য। তবুও প্রজাপতি নিজেকে প্রতিপালিত করে চলে ও উড়ে বেড়ায়। এটি একটি অদ্বিতীয় বিষয় নয়। এটি দেখা গেছে যে, প্রজাপতি তাদের পাখার ৭০ শতাংশ ক্ষয় প্রাপ্ত হওয়া সত্ত্বেও দৈনিক কাজ করে যেতে পারে।
অনুরূপভাবে, অনেক লোকেরা এক দৃঢ় মনোভাব প্রদর্শন করেন। কঠোর শারীরিক ও আবেগগত সমস্যাগুলি থাকা সত্ত্বেও তারা হাল ছেড়ে দেন না।—তুলনা করুন ২ করিন্থীয় ৪:১৬.
প্রেরিত পৌল তার মিশনারী ভ্রমণের সময় ব্যক্তিগতভাবে কঠোর কষ্ট সহ্য করেছিলেন। তাকে বেত্রাঘাত, প্রহার, প্রস্তরাঘাত এবং বন্দী করা হয়েছিল। অতিরিক্তভাবে, তিনি এক ধরনের অক্ষমতা ভোগ করতেন, সম্ভবত যেটি ছিল তার চোখের সমস্যা যা তার জন্য স্থায়ী “মাংসে একটা কন্টক” স্বরূপ ছিল।—২ করিন্থীয় ১২:৭-৯; গালাতীয় ৪:১৫.
ডেভিড, এক খ্রীষ্টীয় প্রাচীন যিনি কিছু বছর ধরে অত্যধিক হতাশার আক্রমণের সাথে লড়াই করেছিলেন, এটি বিশ্বাস করেন যে তার পুনরুদ্ধারের জন্য যিহোবার শক্তির খুবই প্রয়োজন ছিল। “অনেক সময় কষ্টার্জিত অগ্রগতিও ব্যর্থ হতে দেখা গিয়েছিল,” তিনি ব্যাখ্যা করেন। “এইধরনের নিরুৎসাহিতার সম্মুখীন হয়ে আমি সম্পূর্ণভাবে নিজেকে যিহোবার কাছে অর্পণ করি আর প্রকৃতই তিনি আমাকে সংরক্ষণ করেছিলেন। এমন পরিস্থিতিও এসেছিল যখন আমি একসাথে ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করেছিলাম। যখন আমি যিহোবার সাথে কথা বলেছিলাম আমার একাকিত্ব ও ব্যর্থতার অনুভূতি লোপ পেয়েছিল। আমি কিছু সময়ের জন্য কঠোর দুর্বলতার সাথে যুদ্ধ করেছি, কিন্তু যিহোবাকে ধন্যবাদ, এই দুর্বলতার মধ্যে দিয়েই শক্তি এসেছে—এমনকি অন্যদের সাহায্য করার জন্য শক্তিও।”
যিহোবা ঈশ্বর পৌলকে শক্তিশালী করেছিলেন। তাই, তিনি বলতে পেরেছিলেন: “যখন আমি দুর্ব্বল, তখনই বলবান্।” (২ করিন্থীয় ১২:১০) হ্যাঁ, পৌলের দুর্বলতা তাকে ঈশ্বর-দত্ত শক্তির উপর নির্ভর করতে শিখিয়েছিল। “যিনি আমাকে শক্তি দেন, তাঁহাতে আমি সকলই করিতে পারি” পৌল বলেছিলেন। (ফিলিপীয় ৪:১৩) যিহোবা নিশ্চিতভাবে তাঁর সেবকদের শক্তি প্রদান করেন।