ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ৪/১৫ পৃষ্ঠা ৩১
  • কেন তিনি সর্বমহান নামটি ব্যবহার করেছিলেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কেন তিনি সর্বমহান নামটি ব্যবহার করেছিলেন
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ৪/১৫ পৃষ্ঠা ৩১

কেন তিনি সর্বমহান নামটি ব্যবহার করেছিলেন

“আমার সমালোচকদের একজনের মতানুসারে ‘প্রভুর’ পরিবর্তে ‘যিহোবা’ শব্দটির অনুপ্রবেশ ঘটিয়ে আমি পাপ করেছি, যেটি শতাব্দীর পর শতাব্দী ধরে এর প্রথাগত সমতুল্য হয়ে এসেছে।”

এটি ছিল ১৮৬৪ সালে প্রথম প্রকাশিত তার গীতসংহিতা পুস্তকটির দ্বিতীয় সংস্করণ অনুবাদ করার সময়ে ভূমিকার ক্ষেত্রে জে. জে. স্টুয়ার্ট প্যারোনের মন্তব্য। ১৮৬৪ সালে, ২রা জুলাইয়ের স্যাটারডে রিভিউ-এ লেখার সময় সমালোচক অনুবাদের ক্ষেত্রে ঈশ্বরের নাম ব্যবহার করতে আপত্তি জানিয়েছিলেন, কারণ এটি যিহূদী কিংবা খ্রীষ্টান গির্জায় কখনও ব্যবহৃত হয়নি। তিনি দাবি জানিয়েছিলেন যে যিহোবা নামটি যিহূদীদের সাথে খুবই ঘনিষ্ঠ ছিল আর তাই অন্য শব্দ যেমন, “প্রভু” অথবা “ঈশ্বর” ব্যবহৃত হওয়া উচিত, “যেটি এসম্বন্ধে একবারেই স্থানীয় অথবা জাতীয় নয়।”

প্যারোন এই বিতর্কগুলির সাথে একমত ছিলেন না, তাই তিনি মানুষের কাছে ঈশ্বরের প্রকাশের জন্য “একটি শব্দকেও মুছে ফেলতে ইচ্ছুক” ছিলেন না। যথার্থভাবেই তিনি বিতর্ক করেছিলেন যে অনুবাদকেরা যারা ঐশিক নামকে “প্রভু” অনুবাদ করেছিলেন, তারা দুটি ইব্রীয় শব্দের পার্থক্য করতে ব্যর্থ হয়েছিলেন।

এছাড়া, প্যারোন নিশ্চয় করে বলেছিলেন যে যোগ্য কর্তৃপক্ষেরা ছিলেন যারা ঐশিক নামের পুনর্স্থাপনকে অনুমোদন করেছিলেন। তিনি বিখ্যাত ইংরেজ কবি শ্যামূয়েল টেলর কলরিজের উদ্ধৃতিটি করেছিলেন:

“সেপ্টুয়াজিন্টের মাধ্যমে প্রাপ্ত ইব্রীয়ের অনুবাদকে কেন ইংরাজিতে অনুবাদ করা? আমরা কি ইব্রীয় শব্দ যিহোবা গ্রহণ করিনি? অগণিত উদাহরণের পরিপ্রেক্ষিতে সেপ্টুয়াজিন্টের Κύριος, অথবা প্রভু, এটিই কি ইব্রীয় শব্দ যিহোবা তার গ্রীক বিকল্প নয়? তাহলে, মূল শব্দটিকে কেন আমরা পুনরায় প্রতিষ্ঠিত করব না; আর পুরাতন নিয়মে নিষ্ঠার সাথে যিহোবার স্থানে যিহোবা শব্দটি ব্যবহার করব না; এবং নতুন নিয়মে যেখানেই এর নির্দেশ পাওয়া যাবে, সেখানকার প্রতিটি স্থানে পুরাতন নিয়ম পুরাতন নিয়ম অনুসারে, ইব্রীয় শব্দ ব্যবহার করব না?

প্যারোন স্বীকার করেছিলেন যে ইব্রীয় টেট্রাগ্রামাটোনের সঠিক উচ্চারণ হারিয়ে গেছে, কিন্তু তিনি মন্তব্য করেছিলেন: “যদি শুধুমাত্র কুসংস্কারগত কারণে নামটি যিহূদী চার্চে পরিত্যাগ করা হয়ে থাকে আর যদি অতি পুঙ্খানুপুঙ্খভাবে গ্রীক ও ল্যাটিন সংস্করণে প্রতিলিপি করার জন্য আমাদের নিজস্ব [ইংরাজি] সংস্করণটি এই কথাটি হারিয়ে ফেলে, তবুও মূল ব্যবহারে ফিরে যাওয়ার বিরুদ্ধে এই কথাগুলি কোন প্রত্যয় দান করে না।” প্যারোন “যিহোবা” শব্দটিকে অনুমোদন করেছিলেন, কারণ এটি সুপরিচিত ছিল। সেই সময় থেকে বহুসংখ্যক আধুনিক অনুবাদকেরাও ঐশিক নামটি ব্যবহার করেছিলেন। পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ (ইংরাজি) ইব্রীয় ও খ্রীষ্টান গ্রীকশাস্ত্রাবলীতে ৭,২০০ বারেরও বেশি যিহোবা নাম ব্যবহার করেছে।

তার গীতসংহিতা অনুবাদে, প্যারোন চেষ্টা করেছিলেন “ইব্রীয় শব্দটিতে, এর ইডিয়ম এবং কাঠামোর ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে” লেগে থাকতে। গীতসংহিতা ৬৯ অধ্যায়ের ৫ ও ৬ পদ অনুবাদ করার সময় তিনি এই ইব্রীয় শব্দগুলির পার্থক্যের প্রয়োজনীয়তা দেখেছিলেন যেমন “ঈশ্বর” (ইলোহিম্‌), “প্রভু” (আধোনাই) এবং “যিহোবা”: “হে ঈশ্বর [ইলোহিম], তুমি আমার মূঢ়তা জ্ঞাত হইয়াছ; আমার দোষ সকল তোমা হইতে গুপ্ত নয়। হে প্রভু [আধোনাই], বাহিনীগণের সদাপ্রভু (ঈশ্বর), তোমার অপেক্ষাকারিগণ আমার দ্বারা লজ্জিত না হউক; হে ইস্রায়েলের ঈশ্বর, তোমার অন্বেষণকারিগণ আমার দ্বারা অপমানিত না হউক।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার