ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ১২/১৫ পৃষ্ঠা ৩২
  • যিহোবার সাক্ষীদের বিরুদ্ধে যে মামলা তার মীমাংসা করা হয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার সাক্ষীদের বিরুদ্ধে যে মামলা তার মীমাংসা করা হয়
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ১২/১৫ পৃষ্ঠা ৩২

যিহোবার সাক্ষীদের বিরুদ্ধে যে মামলা তার মীমাংসা করা হয়

বারবার স্থগিতাদেশ দেওয়ার পর গ্রীসে অবস্থিত থিষলনীকীয়ের আবেদন আদালত অবশেষে ১৯৯৫ সালের ৮ই জুন, চারজন মহিলা যিহোবার সাক্ষীর বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল তার শুনানির জন্য সমবেত হয়। তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছিল? ধর্মান্তরিতকরণ, যেটিতে গ্রীক আইন পাঁচ দশকেরও কিছু আগে থেকে নিষিদ্ধ করেছিল।

যাইহোক, আদালত যখন পুনরায় সমবেত হয়, তখন অভিযোগের মুখ্য সাক্ষী—সেই পাদ্রিটি যে চারজন মহিলার বিরুদ্ধে মামলা করতে প্ররোচিত করেছিল—সে জীবিত ছিল না। অপর একজন পাদ্রি তার জায়গায় সাক্ষী দিতে চেষ্টা করে, কিন্তু আদালত তার সওয়াল গ্রহণ করে না। তাই, এটি আশ্চর্যের নয় যে শুনানি মাত্র ১৫ মিনিট স্থায়ী হয়েছিল! বিচারক অভিযোগের পক্ষের অন্যান্য সাক্ষীদের পরীক্ষা করেন ও প্রতিপন্ন করেন যে প্রতিবাদীরা নীতিবিরুদ্ধ ধর্মান্তরিতকরণের দোষে দোষী নয়। গ্রীক আদালতের এই রায় ইঙ্গিত করে যে ১৯৯৩ সালে ইউরোপীয় মানবাধিকার আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাতে ও মেনে নিতে গ্রীক আদালত ইচ্ছুক ছিল।

এটি বিশেষভাবে আশ্চর্যজনক ছিল যে, তিনজন মহিলা যারা এই সাক্ষীদের প্রতিবাদী হিসাবে অভিযোগের সপক্ষে সাক্ষী দিয়েছিলেন, তারা তাদের সহৃদয় অভিনন্দন জানিয়েছিলেন। “যা কিছু ঘটেছে তার জন্য আমরা অপরাধ স্বীকার করছি” তাদের মধ্যে একজন বলেছিলেন। তিনি আরও বলেছিলেন: “এটা আমাদের দোষ ছিল না। আপনাদের অভিযুক্ত করার জন্য পাদ্রিটি আমাদের উপর চাপ দিয়েছিল। এখন সে আর জীবিত নেই, তাই আমরা চাই যে আপনারা আমাদের গ্রামে ও আমাদের ঘরে আসুন।”

এইভাবে, যিহোবা আর একবার গ্রীসে তার লোকেদের আশ্চর্যজনকভাবে বিজয়ী করলেন। ধর্মান্তরিতকরণ সম্বন্ধীয় এই আইন গ্রীসে ১৯৩৮ এবং ১৯৩৯ সালে গৃহীত হয়। ১৯৯৩ সালে ইউরোপীয় মানবাধিকার বিচারালয় নির্দেশ দেয় যে এই নিয়ম প্রয়োগ করে যিহোবার সাক্ষীদের নির্যাতন করা অন্যায়।—সেপ্টেম্বর ১, ১৯৯৩ প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ২৭-৩১ দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার