ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ১১/১৫ পৃষ্ঠা ৮-৯
  • জগদ্ব্যাপী যিহোবার সাক্ষীবৃন্দ—নিউ জীল্যাণ্ড

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • জগদ্ব্যাপী যিহোবার সাক্ষীবৃন্দ—নিউ জীল্যাণ্ড
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ১১/১৫ পৃষ্ঠা ৮-৯

জগদ্ব্যাপী যিহোবার সাক্ষীবৃন্দ—নিউ জীল্যাণ্ড

দ্বীপগুলি কি যিহোবার প্রশংসা করতে পারে? হ্যাঁ, যিশাইয় ৪২:১০ পদ অনুসারে: “হে উপকূলসমূহ ও তন্নিবাসীরা, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নূতন গীত গাহ, পৃথিবীর প্রান্ত হইতে তাঁহার প্রশংসা গাহ।” যেসব দ্বীপগুলিকে নিয়ে নিউ জীল্যাণ্ড গঠিত হয়েছে সেগুলি অবশ্যই যিহোবার প্রশংসা করে। বিশ্ব বিখ্যাত হ্রদগুলি, পর্বত বেষ্টিত উপসাগর, উচ্চ পাহাড়, হীমবাহ, সমুদ্র শৈকত, ফার্ন গাছে ভরা রেইন ফরেস্ট আর সবুজ চারণভূমি বেষ্টিত নিউ জীল্যাণ্ড আলঙ্কারিকভাবে স্বর্গ ও পৃথিবীর যে সৃষ্টিকর্তা তাঁর মহানতা ও শ্রেষ্ঠত্বের বর্ণনা দেয়।

এই শতাব্দী শুরু হওয়ার ঠিক পরেই, ক্রমবর্ধমান সংখ্যায় নিউ জীল্যাণ্ডের অধিবাসীরা তাঁকে পবিত্র উপাসনা করার ও অপরের সাথে ঈশ্বরের রাজ্যের সুসমাচার বন্টন করার দ্বারা যিহোবার প্রশংসায় তাদের কণ্ঠস্বর মেলাচ্ছে। সম্প্রতি, একজন সাক্ষী, যিনি আত্মীয়ের কাছে সাক্ষ্য দেওয়ার সম্বন্ধে এক উত্তম অভিজ্ঞতা শোনার পর তার নিজের পরিবারের উপর তা প্রয়োগ করার সিদ্ধান্ত নেন। আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন এই বইটি তিনি পরিবারের বিভিন্ন সদস্যকে উপহার দেন। এর ফল কী দাঁড়ায়? তিনি জানান যে তার এক বোন ও এক ভাই এখন বাইবেল অধ্যয়ন করছে, এক ভাইপো একজন যিহোবার সাক্ষী হিসাবে বাপ্তাইজিত হয়েছে এবং অন্যান্যেরা এখন ঈশ্বরের বাক্যের সত্যের প্রতি আরও অধিক মাত্রায় আগ্রহ দেখাচ্ছে। কাজ করার জন্য তার এখনও একটি বিশাল ক্ষেত্র রয়েছে! নিজের বাবামা ছাড়াও তার ছয়টি ভাই ও নয়টি বোন আছে!

সাক্ষীরা যখন একসাথে মিলে কিংডম হল তৈরি করে তখনও যিহোবার প্রশংসা সাধিত হয়। উদাহরণস্বরূপ, খববের কাগজের এক সম্পাদক রয় পার্কিনস, মে ১৭, ১৯৯৪ সালে অপোটিকি নিউজ-এ লেখেন: “একজন অবিশ্বাসী হিসাবে, আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গিয়েছি যখন আমি দেখতে পাই যে ঈশ্বরের প্রতি প্রেমের প্রকাশস্বরূপ এই কাজের পিছনে প্রত্যেকটি উৎসর্গীকৃত কর্মীরা কতটা সময় ও প্রচেষ্টা প্রয়োগ করেছে।

“সপ্তাহের শেষে এই কাজের সময় আমি একবারও কাউকে তর্ক করতে দেখিনি বা শুনিনি . . . মেয়েরা, ছেলেদের সাথে একইভাবে কাজ করে চলেছে, জিনিসপত্রগুলির প্রতি নজর রাখছে, সেগুলিকে তুলছে আর বহন করে নিয়ে যাচ্ছে এবং সকলে এক সুস্থির ও খুশির মেজাজে রয়েছে।

“ধূমপান করার পিছনে একজনও একটু সময়ও নষ্ট করেনি। এইসব ব্যক্তিরা যে কোন কাজই করুক না কেন, রঙ ও ইটের ধূলো ব্যতিরেকে বাতাস ছিল নির্মল ও স্বচ্ছ।”

অপোটিকি মণ্ডলীর প্রাচীন গোষ্ঠী লেখেন: “এই নির্মাণ কার্য সমগ্র শহরটির মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। মনে হয় যেন সকলেই এই বিষয় নিয়ে আলোচনা করছে। কিছু বাইবেল অধ্যয়ন শুরু করা গেছে। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বলে আমরা মনে করি, একটি গোঁড়া ধার্মিক ভাবাপন্ন এক দম্পতি, যারা বহু বছর ধরে বলে এসেছিল যে আমরা যেন তাদের কাছে না যাই। তারা প্রত্যেকদিন নির্মাণ কাজ যেখানে চলছিল সেখানে উপস্থিত থাকে আর এরপর তারা সভাতে যেতেও আরম্ভ করে। স্বামীটি পরে বলেছিল, ‘আমি বুঝতে পেরেছি যে আপনারা হলেন ঈশ্বরের লোক। অন্তরের মধ্যে, আমি সারাজীবন এইধরনের লোকেদের সাথে মিশতে চেয়েছিলাম।’”

গতবছরে, ওটাগো ডেইলি টাইমস এর এক সম্পাদক, ডুনেডিনে একটি অল্পসময়ের মধ্যে তৈরি করা কিংডম হল সম্পর্কে এই কথাগুলি বলেন: “এটি ছিল এক উল্লেখযোগ্য কাজ, অনুপ্রেরণা ও নিজেকে সাহায্য করার এক উল্লেখযোগ্য নমুনা।” একই সংবাদপত্র মন্তব্য করে: “শহরের লোকেরা অবাক হয়ে তাকিয়েছিল যখন তাদেরই চোখের সামনে একটি বিরাট অট্টালিকা তৈরি হতে থাকে এবং অনেকে নিশ্চয়ই চিন্তা করছিল যে যদি এইধরনের স্বেচ্ছা সেবকদের দল এবং সহযোগিতামূলক মনোভাব পাওয়া যায় তাহলে কিধরনের উত্তম ও গঠনমূলক কাজ করা যেতে পারে। এই গঠনমূলক প্রচেষ্টার যে উত্তম নমুনা তার এক উজ্জ্বল প্রতীক হল এই কিংডম হল।”

নির্মাণ স্থানটি পরিদর্শন করতে শতাধিক ব্যক্তিদের মধ্যে যারা আসে তাদের মধ্যে একজন ভদ্রলোক লক্ষ্য করেন যে, তার ধর্ম যেখানে হ্রাসপ্রাপ্ত সদস্যদের কারণে গির্জাগুলি বিক্রি করে দিচ্ছে, সেখানে সাক্ষীরা “গির্জাগুলি” তৈরি করছে। “আপনারা যদি আর বারো মাস অপেক্ষা করতেন, তাহলে আমাদের গির্জাগুলির মধ্যে একটিকে কিনে নিতে পারতেন,” তিনি বলেন। “আমাদের একটিকে বিক্রি করে দিতে হচ্ছে কারণ এর খরচ আমরা যোগাতে পাচ্ছি না। কিন্তু, আপনাদের মধ্যে অবশ্যই কোন বেতনজীবি পাদ্রি নেই। . . . আর এছাড়াও আপনাদের এই বাড়িগুলির পিছনে বেশি খরচ করতে হয় না আর এগুলি উচ্চচূড়া বিশিষ্ট নয় যার দেখাশোনা করা একেবারেই অসম্ভব।”

অতএব, এটা স্পষ্ট যে, দ্বীপগুলি অবশ্যই ঈশ্বরের প্রশংসা করতে পারে। এই অপূর্ব প্রশান্ত সাগরস্থ দেশে—এবং জগদ্ব্যাপী যিহোবার প্রশংসা যেন ক্রমাগতভাবে চলতেই থাকে!

[৯ পৃষ্ঠার বাক্স]

দেশের পরিলেখ:

১৯৯৪ পরিচর্যা বছর

সাক্ষ্যদানের শীর্ষ সংখ্যা: ১২,৮৬৭

অনুপাত: ২৭১ জন্য ১ সাক্ষী

স্মরণার্থক সভার উপস্থিতি: ২৪,৪৩৬

অগ্রগামী প্রকাশকের গড়: ১,৩৮৬

বাইবেল অধ্যয়নের গড়: ৭,৫১৯

বাপ্তাইজিতের সংখ্যা: ৫৬৮

মণ্ডলীর সংখ্যা: ১৫৮

শাখা অফিস: মানুরেয়া

[৯ পৃষ্ঠার চিত্র]

ক্ষেত্রে অগ্রগামীরা যাচ্ছে ১৯৩০ সালে

[৯ পৃষ্ঠার চিত্র]

মানুরেয়ায় শাখা অফিসের সুযোগসুবিধাগুলি

[৯ পৃষ্ঠার চিত্র]

অক্‌ল্যাণ্ডের, ডেভনপোর্টে, রাজ্যের বার্তা প্রচার

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার