ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ১১/১ পৃষ্ঠা ৩২
  • ‘ঠিক যেমন লৌহ লৌহকে সতেজ করে’

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘ঠিক যেমন লৌহ লৌহকে সতেজ করে’
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ১১/১ পৃষ্ঠা ৩২

‘ঠিক যেমন লৌহ লৌহকে সতেজ করে’

সা.শ. তৃতীয় শতাব্দীর শেষের দিকে এন্থনী নামে এক আন্তরিক যুবক ব্যক্তি যাকে “কপটিক খ্রীষ্টান” বলা হয়ে থাকে, তিনি জগৎ থেকে অবসর নিয়ে ২০ বছর মরুভূমিতে একলা থাকেন। কেন? কারণ তিনি মনে করেছিলেন যে এটিই হল তার জন্য ঈশ্বরের পরিচর্যা করার সবচেয়ে উত্তম উপায়। তিনি ছিলেন খ্রীষ্টজগতের প্রথম প্রভাবশালী সন্ন্যাসী বা ইরিমাইট।

আজকে, খ্রীষ্টজগতে কয়েকজন মাত্র সন্ন্যাসী আছে। কিন্তু ক্রমবর্ধমান সংখ্যায় ব্যক্তিবিশেষেরা বিভিন্ন উপায়ে একাকী থাকার চেষ্টা করে চলেছে। তারা অপরের সাথে ধর্ম নিয়ে আলোচনা করতে অস্বীকার করে, কারণ তারা মনে করে যে এধরনের আলোচনা অনৈক্যতা ও ঝগড়ার সূচনা করবে। তাদের উপাসনার প্রধান দিক হল তাদের প্রতিবেশীর ক্ষতি না করা।

এটা সত্য যে, প্রতিবেশীর ক্ষতি না করা হল সত্য ধর্মের একটি অংশ, কিন্তু এর সাথে আরও কিছু জড়িত আছে। প্রাচীন একটি প্রবাদ জানায়: “লৌহ লৌহকে সতেজ করে, তদ্রূপ মনুষ্য আপন মিত্রের মুখ সতেজ করে।” (হিতোপদেশ ২৭:১৭) আসল বিষয় হল, বাইবেল খ্রীষ্টানদের উৎসাহ দেয় একে অপরের সাথে মেলামেশা করতে, নিজেকে জগত অথবা সহখ্রীষ্টানদের থেকে সম্পূর্ণভাবে আলাদা করে না রাখতে। (যোহন ১৭:১৪, ১৫) এটি বলে: “আইস, আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি; এবং আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি।” (ইব্রীয় ১০:২৪, ২৫) যিহোবার সাক্ষীরা সেই উপদেশ মেনে চলে। ‘একে অপরের মুখকে সতেজ’ করে তোলার, সহবিশ্বাসীদের বিশ্বাসকে গড়ে তোলার জন্য সপ্তাহে কয়েকবার তারা একত্রে মিলিত হয়। তারা দেখেছে যে আন্তরিকভাবে বাইবেলের আলোচনা ঝগড়ার সৃষ্টি করে না। বরঞ্চ, এটা একতা ও শান্তির পথে পরিচালিত করে। এটা হল সত্য উপাসনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার