ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ১১/১ পৃষ্ঠা ২৯
  • বাক্সের খাবার সাক্ষ্যদান করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বাক্সের খাবার সাক্ষ্যদান করে
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ধ্বংসের মাঝে ত্রাণ সরবরাহ করা
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ভূমিকম্পের পরের অবস্থার সঙ্গে মোকাবিলা করা
    ২০০২ সচেতন থাক!
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ১১/১ পৃষ্ঠা ২৯

বাক্সের খাবার সাক্ষ্যদান করে

গত জানুয়ারি মাসে জাপানের কোব শহরে ভূমিকম্প হওয়ার পরবর্তী দিনগুলিতে, সেই অঞ্চলের উৎপীড়িত লোকেদের খাদ্য যোগাড় করার ব্যপারে, এক কষ্টকর সময় ছিল। কিন্তু, সেই অঞ্চলের যিহোবার সাক্ষীদের কোন অভাব হয়নি এবং এর জন্য তাদের বন্ধুদের করুণাপূর্ণ সাহায্যের ধন্যবাদ দিতে হয়। ভূমিকম্প হওয়ার পর প্রথম দুই বা তিন দিন কাছের মণ্ডলীগুলি রাইস বল্‌স সরবরাহ করে। এর পরেই, সচেতন বন্ধুরা বাক্স করে খাবার পাঠাতে থাকে। বাক্সে পাঠানো খাবারের সাথে, অনেকে পীড়িত লোকেদের প্রতি সহানুভূতি প্রকাশ করে চিঠি পাঠায়। যারা এই খাদ্য পায় তারা জানায় যে প্রত্যেকটি খাদ্য “সুস্বাদু” ছিল, আর চিঠি পড়ে তারা তাদের চোখের জলকে দমিয়ে রাখতে পারেনি। যিহোবার সাক্ষীরা সেই সব ব্যক্তিদের সাথে খাবার বন্টন করে নেয় যাদের প্রয়োজন ছিল। একজন সাক্ষী গাড়িতে যাওয়ার সময় একজন ন-সাক্ষী, যে তার সাথে একই কোম্পানিতে কাজ করত, তার সাথে খাবার বন্টন করে নেয়। এইভাবে সে একটি বাক্সে ভরা খাবার পেয়ে তা বন্টন করে।

“আপনি কোথা থেকে এই খাবারের বাক্সটি কিনলেন?” তার সহকর্মী জিজ্ঞাসা করে। ভাইটি যিহোবার সাক্ষীদের ত্রাণ কাজ সম্বন্ধে ব্যাখ্যা করেন। “আমি অনেকদিন সবজি খাই নি।আমি কিছু বাঁচিয়ে রাখব আমার পরিবারকে দেওয়ার জন্য,” কৃতজ্ঞতার সাথে ব্যক্তিটি জানায়।

তৃতীয়বার এটা ঘটে এবং সহকর্মীটি সেই সাক্ষীকে ৩,০০০ ইয়েন (প্রায় ৩৫ মার্কিন ডলার) দেয় আর বলে: “আপনাদের কাজের সাথে আমি পরিচিত, অতএব দয়া করে আপনাদের কাজের জন্য আমাকে কিছু দান করতে দিন। আমার সাথে খাদ্য বন্টন করার জন্য আমি কৃতজ্ঞ। অবশ্যই আপনার বন্ধুরা অত্যন্ত ভাল লোক।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার