যখন “স্থির বাতাস হল সঠিক বাতাস”
“যখন একজন ব্যক্তি জানে না যে কোন বন্দর তার গন্তব্যস্থল, তখন স্থির বাতাস হল সঠিক বাতাস।” এই কথাগুলি প্রথম শতাব্দীর রোমীয় দার্শনিক লুশিয়াস আনিয়াস সেনেকার প্রতি আরোপিত করা হয়, যা এই দীর্ঘ-পরিচিত সত্যকে ব্যক্ত করে: জীবনে নির্দেশনা থাকার জন্য, উদ্দেশ্য থাকা অত্যাবশ্যকীয়।
কিন্তু, প্রায়ই জীবন উদ্দেশ্যবিহীন। অনেকে দৈনন্দিন জীবনের পাথর এবং ঘূর্ণিস্রোত এড়িয়ে যাওয়াতে সন্তুষ্ট। কোন স্থির স্থান ছাড়াই তারা ঢেউয়ের মত হয়ে পড়ে যা, “বাতাসের দ্বারা আগে আর পিছনে করা হয়।” (যাকোব ১:৬, “ফিলিপস্”) এইধরনের লোকেদের জন্য, “স্থির বাতাস হল সঠিক বাতাস।”
বাইবেল এমন কিছু ব্যক্তিদের উদাহরণ তুলে ধরে যাদের উদ্দেশ্যসহ জীবন ছিল, ফলে আজকের দিনে খ্রীষ্টানদের জন্য এক আদর্শ। মোশি “পুরস্কারদানের প্রতি দৃষ্টি রাখিতেন।” (ইব্রীয় ১১:২৬) পৌল লিখেছিলেন: “পুরস্কার লাভার্থে আমি লক্ষ্যের অভিমুখে দৌড়াই।” তিনি সহবিশ্বাসীদের সেই “একই মনোভাব রাখতে” উৎসাহিত করেছিলেন।”—ফিলিপীয় ৩:১৪, ১৫, “টুডেজ্ ইংলিশ ভারশান্।”
বাইবেলের প্রতিজ্ঞাগুলির প্রতি স্থিরভাবে দৃষ্টি নিবদ্ধ রেখে, আমরা যেন এইধরনের উদ্দেশ্যসহ লোকেদের বিশ্বাস অনুকরণ করি।—ইব্রীয় ১৩:৭.