‘ও, যদি সকলেই তাদের মত হত!’
এই কথাগুলি ছিল ল্যাক্সমবার্গের সংবাদপত্র লেটজেবর্গার জার্নাল-এ একজন সংবাদপত্র বিভাগীয় লেখকের। কার সম্বন্ধে তিনি কথা বলছিলেন?
অসচওইজের মুক্তির ৫০তম বার্ষিক উদ্যাপনে যোগদান করতে তিনি পোল্যাণ্ডে গিয়ে লক্ষ্য করেন যে একটি দল যারা ভীষণভাবে কষ্ট সহ্য করেছিল সেখানে তাদের কথা কখনই উল্লেখ করা হয়নি। ১৯৯৫ সালে ফেব্রুয়ারি ২-এ, তার বিভাগীয়তে তিনি এই দলটিকে যিহোবার সাক্ষীবৃন্দ হিসাবে শনাক্ত করেন এবং লেখেন: “অত্যন্ত কষ্টকরভাবে বন্দিত্ব অথবা কনসেনট্রেশন ক্যাম্পে থাকা, কিংবা ক্ষুধার্ত অবস্থায় রেখে প্রাণ নাশের ভয় দেখানো অথবা গিলোটিন, কিছুই তাদের বিশ্বাস প্রত্যাখ্যান করাতে পারেনি।” তিনি আরও বলেন: “এমনকি পাশবিক এস এস গার্ডসরা যিহোবার সাক্ষীদের মৃত্যুবরণ করার সাহস দেখে অবাক হয়েছিল।”
যিহোবার সাক্ষীরা শহীদ হতে চায় না। কিন্তু, প্রথম শতাব্দীর খ্রীষ্টানদের মত, তাদের মধ্যে হাজার হাজার ব্যক্তিরা খ্রীষ্টীয় নীতিগুলির সাথে আপোশ করার পরিবর্তে মৃত্যুকে বেছে নিয়েছিল। এইধরনের বিশ্বাস নাৎসি শাসনের অন্ধকারময় যুগে তাদের উল্লেখযোগ্যভাবে আলাদা হিসাবে চিহ্নিত করেছিল।
সংবাদপত্র বিভাগীয় লেখকটি এইভাবে পরিসমাপ্তি করেন: “ও, যদি সব লোকেরা যিহোবার সাক্ষীদের মত হত!” যদি তারা তাই হত, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখনও ঘটত না।