নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন এক সুশিক্ষিত ব্যক্তির মনকে গভীরভাবে প্রভাবিত করে
অত্যুত্তম গ্রীক পণ্ডিত ডা: রাকেল টেন কাটার অভিমত হল যে, ডাচ্ ভাষায় অনুদিত বাইবেলগুলি বিশেষ বিশেষ শব্দের সঠিক অর্থ প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে। দৃষ্টান্তস্বরূপ, লূক পুস্তকের ২ অধ্যায়ে আমরা তিনটি ভিন্ন গ্রীক শব্দ খুঁজে পাই, (ব্রিফস, পাইডিয়ন এবং পায়েস) যেগুলি যীশুর জীবনের ধারাবাহিক বৃদ্ধির অবস্থাকে ফুটিয়ে তোলার জন্য বর্ণনা করা হয়েছে। এই শব্দগুলির প্রত্যেকটির ভিন্ন অথচ অন্তর্নিহিত অর্থ রয়েছে। যাইহোক না কেন, অনেক বাইবেলেই দুটি অথবা কোন কোন ক্ষেত্রে এই তিনটি শব্দকেই অযথা “শিশু” বলে বর্ণনা করা হয়েছে।“ তাহলে সঠিক অনুবাদ কোন্টি?
ডা: টেন কাটা ব্যাখ্যা করে বলেন যে ১২ পদে যে ব্রিফস শব্দটি ব্যবহার করা হয়েছে, তা “একটি নবজাত শিশু অথবা বাচ্চাকে চিত্রিত করে। ২৭ পদের পাইডিয়ন শব্দটির প্রকৃত অর্থ হল “বালক” এবং ৪৩ পদে উল্লেখিত পায়েস শব্দটির প্রকৃত অর্থ হওয়া উচিত “বালক”। ডা: টেন কাটা তার লিখিত ১৯৯৩ সালের বাবেল এন ভাটেনশাপ পত্রিকার (বাইবেল এবং বিজ্ঞান) মার্চ সংখ্যাটিতে লেখেন, “আমি যতদূর জানি, ডাচ্ অনুবাদগুলির একটিও উপযুক্তভাবে শব্দগুলির অর্থ প্রকাশ করেনি, অর্থাৎ আরেকভাবে বললে এর অর্থ দাঁড়ায় যে মূল প্রকাশনাটির সঙ্গে পূর্ণ সামঞ্জস্য রেখে কেউই তা করেনি।”
পরে কোন এক সময়ে ডা: টেন কাটাকে নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন অফ দ্যা হোলী স্ক্রিপচার্স এর কপি দেওয়া হয়, যা ১২টি ভাষাতে পাওয়া যায়, যার মধ্যে ডাচও অন্তর্ভুক্ত। বইটি পেয়ে তার কী প্রতিক্রিয়া হয়? “আমি আশ্চর্য হয়ে যাচ্ছি,” তিনি বলেছিলেন, “যে ডাচ্ ভাষাতে প্রকৃতপক্ষে একটি অনুবাদ রয়েছে, যেখানে তিনটি গ্রীক শব্দেরই, অর্থাৎ ব্রিফস, পাইডিয়ন এবং পায়েস তিনটি গ্রীক শব্দেরই যে স্বতন্ত্র অর্থ, তা যথার্থভাবে প্রদর্শন করা হয়েছে।” দ্যা নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন কি আসল গ্রীক শাস্ত্রের সঙ্গে পূর্ণ সামঞ্জস্য রেখে অনুবাদ করেছে? উত্তরে ডা: টেন কাটা বলেছিলেন: “সম্পূর্ণরূপে একতা রেখে।”