ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ২/১ পৃষ্ঠা ৮
  • রাজ্যের সুসমাচার প্রচারিত হবে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • রাজ্যের সুসমাচার প্রচারিত হবে
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রথমে এই সুসমাচার প্রচারিত হওয়া আবশ্যক
    ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য”
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ২/১ পৃষ্ঠা ৮

রাজ্যের ঘোষণাকারীদের রিপোর্ট

রাজ্যের সুসমাচার প্রচারিত হবে

শতাব্দী ধরে ঈশ্বরের প্রধান শত্রু, শয়তান দিয়াবল কৌশলতার সাথে রাজনৈতিক সরকারগুলিকে এবং মিথ্যা ধর্মকে ব্যবহার করে আসছে সত্য খ্রীষ্টতত্ত্বের প্রসারকে ব্যাহত করতে। কিন্তু এই পদ্ধতিগুলি ব্যর্থ হবে। যীশু ভবিষ্যদ্বাণী করেছিলেন যে “সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে [এটা নয় যে “হয়ত প্রচার করা হবে” কিংবা, “হয়ত প্রচার করা যেতে পারে”]।”—মথি ২৪:১৪.

শয়তানের ব্যর্থতা গ্রীসদেশে প্রতীয়মান হয়। সেই দেশের গ্রীক অর্থোডক্স গির্জা চেষ্টা করেছিল যিহোবা সাক্ষীদের রাজ্যের সুসমাচার প্রচারকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু পরবর্তী অভিজ্ঞতাটি যেমন দেখায়, যথাসময়ে, বাধা থাকা সত্ত্বেও বাইবেলের সত্য সহৃদয় ব্যক্তিদের কাছে পৌঁছাতে পেরেছিল।

প্রায় ৩০ বছর আগে, এক গ্রীক অর্থোডক্স পুরোহিত সুসমাচার গ্রহণ করেন এবং যিহোবার সাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু তার আত্মীয়স্বজনেরা দৃঢ়ভাবে তার এই পদক্ষেপের বিরোধিতা করে এবং তাকে বাধ্য করে সাক্ষীদের সাথে মেলামেশা বন্ধ করে দিতে। তার পরিবারকে খুশি রাখবার জন্য তিনি পুরোহিত বৃত্তি চালিয়ে যান; কিন্তু তবুও, তিনি সবসময় স্বীকার করতেন যে যিহোবার সাক্ষীরাই তাকে সত্য শিখতে সাহায্য করেছিল এবং তিনি মিথ্যা ধর্মীয় সংগঠনে উচ্চপদের লোভে সেটিকে পরিত্যাগ করেছিলেন।

কিন্তু যখনই সুযোগ আসত তিনি অনেক সময় যিহোবা সাক্ষীদের পক্ষে কথা বলতেন। অনেকবার তিনি এমনকি, লোকেদের উপদেশ পর্যন্ত দিতেন যে তারা যদি বাইবেলের সত্য জানতে চায়, তাহলে তাদের অবশ্যই সাক্ষীদের সাথে অধ্যয়ন করা উচিত। অনেক বছর ধরে বস্তুতপক্ষে কিছু ব্যক্তি তার এই প্রস্তাব গ্রহণও করেছিল।

সম্প্রতি পুরোহিতটি খুবই অসুস্থ হয়ে পড়েন এবং বুঝতে পারেন যে তার মৃত্যু সন্নিকট। হাসপাতালে থাকাকালীন তিনি তার ছেলেমেয়েদের ডাকলেন এবং তারা সকলে তার খাটের পাশে জড় হল।a তিনি তাদের বোঝালেন যে তার যদি মৃত্যু হয়, তাহলে তারা হয়ত আবার তাকে দেখতে পাবে। যিহোবার দ্বারা পুনরুত্থিত হয়ে পরমদেশ পৃথিবীতে বেঁচে থাকা সম্বন্ধীয় বাইবেলের যে শিক্ষা তার সম্বন্ধে তিনি তাদের বলেন কিন্তু তারা যদি সত্যিই তা দেখতে চায়, তাহলে তাদের বাইবেল থেকে সত্য শিখতে হবে এবং মিথ্যা ধর্মের সংস্পর্শকে পরিত্যাগ করতে হবে। তিনি তাদের যিহোবা সাক্ষীদের সাথে মিশতে এবং কিভাবে প্রকৃত খ্রীষ্টান হতে হয় তা শিখতে উৎসাহ দেন।

কিছুদিন পর সেই পুরোহিতটি মারা যান। কিন্তু, সন্তানদের উদ্দেশ্যে দেওয়া তার উপদেশের ফল হয়েছিল খুবই উত্তম। তার মেয়ে, অন্যান্য আত্মীয়দের মতো, যিহোবা সাক্ষীদের ও তাদের কাজের ভীষণ বিরোধী ছিল। কিন্তু মেয়েটি তার বাবার শেষ অনুরোধকে কিছুতেই উপেক্ষা করতে পারল না, অতএব সে যিহোবা সাক্ষীদের সাথে যোগাযোগ করল এবং বাইবেল অধ্যয়ন শুরু করল। সম্প্রতি সে নিজেও একজন সাক্ষী হয়, যিহোবা ঈশ্বরের কাছে নিজের জীবন উৎসর্গ করে আর জলে বাপ্তিস্ম নেওয়ার দ্বারা সেই উৎসর্গীকরণকে চিহ্নিত করে।

গ্রীসে এবং অন্যান্য ২৩০টিরও অধিক দেশে, যিহোবার সাক্ষীরা ঈশ্বরের পবিত্র আত্মার শক্তির উপর নির্ভর করে। পবিত্র আত্মার পক্ষে সম্পূর্ণ সমর্থনের দ্বারা তারা যীশুর দেওয়া ভাববাণীর পরিপূর্ণতায় অংশ নিয়ে থাকে যা জানায়: “পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে; আর তোমরা যিরূশালেমে, সমুদয় যিহূদীয়া ও শমরিয়া দেশে, এবং পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত আমার সাক্ষী হইবে।”—প্রেরিত ১:৮.

[পাদটীকাগুলো]

a গ্রীক অর্থোডক্স গির্জা তাদের পুরোহিতদের বিবাহ করার অনুমতি দেয়।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার