ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৪ ১২/১ পৃষ্ঠা ৩২
  • বিশ্বাসের পক্ষে সমর্থন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বিশ্বাসের পক্ষে সমর্থন
  • ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৪ ১২/১ পৃষ্ঠা ৩২

বিশ্বাসের পক্ষে সমর্থন

বিগত শতাব্দী শেষ হওয়ার সাথে সাথেই বিজ্ঞান, দর্শনশাস্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি সমর্থন ক্রমাগতভাবে ঈশ্বর ও বাইবেলের প্রেরণাদায়ক বিশ্বাসের উপর প্রতিকূল প্রভাব এনেছে।

কিন্তু তাদের এই সমর্থনই শেষ কথা নয়। বহু গবেষকেরা মনে করেন, নাস্তিকতা বিপরীতে ঈশ্বরের প্রতি বিশ্বাসের পক্ষে অনেক কিছুই বলা যেতে পারে। তাদের গবেষণা, বহু প্রমাণকে প্রকাশ করে দিয়েছে যে বাইবেল হল ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য।

এমন একজন বিশিষ্ট সমর্থক ছিলেন সি. টি. রাসেল। লক্ষ লক্ষ মানুষ তার লিখিত ১৮৮৬ সালের যুগের ঐশিক পরিকল্পনা (ইংরাজি) খণ্ডটি পড়েছেন। এই বইটির একটি অতীব প্রগাঢ় অধ্যায় হল “একজন সর্বোচ্চ বুদ্ধিমান সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ।”

পরবর্তী দশকগুলিতে রাসেল একাধিক প্রবন্ধ, ট্র্যাক্ট ও পুস্তক রচনা করেন যা ঈশ্বর ও বাইবেলের প্রতি বিশ্বাসের অখণ্ডনীয় যুক্তিস্বরূপ। এগুলি প্রকাশিত হয় ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির মাধ্যমে। এই সমিতির দ্বিতীয় সভাপতি জে. এফ. রাদারফোর্ড রচনা করেছিলেন সৃষ্টি (১৯২৭) (ইংরাজি) এবং অন্যান্য বিষয়াদি যা বিশ্বাসের পক্ষে সমর্থনকে দৃঢ় করে।

সম্প্রতি এই সমিতি এইসকল বিষয়ে অতিরিক্ত আধুনিক তথ্যও প্রস্তুত করেছে। আপনার যুক্তিপূর্ণ বিবেচনার জন্য যিহোবার সাক্ষীরা আপনাকে সহায়তা করতে পারে।

যদি আপনি আরও তথ্যাদি জানতে চান অথবা কেউ একজন গিয়ে আপনার সাথে বিনামূল্যে একটি গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করুক, তা পছন্দ করেন, তাহলে অনুগ্রহ করে Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, অথবা পৃষ্ঠা ২-এ দেওয়া তালিকাভুক্ত উপযুক্ত যে কোন ঠিকানায় লিখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার