ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৪ ৬/১ পৃষ্ঠা ৩১
  • মালাউই থেকে সুসংবাদ!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মালাউই থেকে সুসংবাদ!
  • ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৪ ৬/১ পৃষ্ঠা ৩১

মালাউই থেকে সুসংবাদ!

নভেম্বর ১৫, ১৯৯৩ সালে, পেনসিল্‌ভেনিয়ার ওয়াচ টাওয়ার বাইবেল এণ্ড ট্র্যাক্ট সোসাইটি, দক্ষিণপূর্ব আফ্রিকার মালাউই-তে সরকারিভাবে রেজিষ্ট্রিকৃত করা হয়। এটি যিহোবার সাক্ষীদের আইনত স্বীকৃতি এবং মালাউইবাসীদের কাছে বাইবেলের সত্য প্রচার করতে স্বাধীনতা দেবে।

পূর্বে, ১৯৪৮ সালে, যিহোবার সাক্ষীদের কাজে সমন্বয় সাধন করতে ওয়াচ টাওয়ার সমিতির একটি শাখা অফিস মালাউইতে স্থাপন করা হয়। জানুয়ারি ৮, ১৯৫৭ সালে, প্রথম বার সেখানে ওয়াচ টাওয়ার সমিতি রেজিষ্ট্রিকৃত হয়। বেশ কিছু বছর যিহোবার সাক্ষীরা দ্রুত বৃদ্ধি উপভোগ করে। কিন্তু ১৯৬৪ সালে হঠাৎ তীব্র তাড়না শুরু হয়। কেন?

ঈশ্বরের প্রতি বাধ্যতা দেখাতে, যিহোবার সাক্ষীরা রাজনীতির ক্ষেত্রে কঠোর নিরপেক্ষতা বজায় রাখে। (যোহন ১৭:১৬) স্পষ্টতই, কিছু ব্যক্তি এই শাস্ত্রীয় মানকে পুরোপুরি বুঝতে পারেনি এবং এক গোঁড়া ধর্ম ও আইনভঙ্গকারী দল হিসাবে যিহোবার সাক্ষীদের ভুল বোঝে। অতএব কিছু ব্যক্তি এই শান্তি-প্রিয় খ্রীষ্টানদের উপর নির্যাতন করা ঠিক মনে করেছিল। অনেক সাক্ষী চাকুরি থেকে বহিষ্কৃত হয়, তাদের প্রহার এবং অন্যান্যভাবে অপমান করা হয়। কারো কাছ থেকে তাদের সন্তানদের জোর করে বিচ্ছিন্ন করা হয়।

উনিশশো বাহাত্তর সালে, ৩০,০০০ বেশি সাক্ষী এবং কিছু ব্যক্তি যারা তাদের সাথে বাইবেল অধ্যয়ন করছিল তারা তাদের জীবন হারানোর ভয়ে দেশ ত্যাগ করে। হাজার সাক্ষী প্রতিবেশী মোজাম্বিকে শরণার্থী শিবিরগুলিতে আশ্রয় নেয়। কিন্তু ১৯৭৫ সালে এই উদ্বাস্তুদের মালাউইতে ফেরত পাঠান হয়, যেখানে তারা আরও তাড়নার সম্মুখীন হয়। অনেককেই কনসেন্‌ট্রেশন্‌ ক্যাম্পে নিক্ষেপ করা হয়। এই সব অশান্তির মধ্যে, মালাউইএর আইনত স্বীকৃতিপ্রাপ্ত সংগঠনগুলির সরকারি তালিকা থেকে ওয়াচ টাওয়ার সমিতিকে বাদ দেওয়া হয়। তারপর থেকে যিহোবার সাক্ষীরা এবং তাদের বৈধ সংগঠনগুলি সেই দেশে নিষেধাজ্ঞার মধ্যে থাকে।

এই সকল ঘটনা সত্ত্বেও সাক্ষীরা প্রতিহিংসা নেয়নি। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা কখনও দাঙ্গাকারি দল গড়েনি অথবা দাঙ্গা করেনি। পরিবর্তে, তারা সরকারি “প্রাধান্যপ্রাপ্ত কর্ত্তৃপক্ষদের” প্রতি উপযুক্ত সম্মান ও শ্রদ্ধা দেখাতে প্রার্থনাপূর্বক খ্রীষ্টীয় আনুগত্য বজায় রাখে। (রোমীয় ১৩:১-৭; ১ তীমথিয় ২:১, ২) খ্রীষ্টীয় জীবনযাপনে বাইবেলের উচ্চ মানকেও সাক্ষীরা তুলে ধরে আর এইভাবে তারা আচরণের ক্ষেত্রে নিয়মিত এক উত্তম উদাহরণ স্থাপন করে।

সবে পাওয়া স্বাধীনতা লাভের সাথে সাথে, মালাউই এর যিহোবার সাক্ষীরা উপযুক্ত “সময়ে” জরুরীভাবে বাইবেলের সত্য নিয়মিত প্রচার করতে সঙ্কল্পবদ্ধ।​—⁠২ তীমথিয় ৪:⁠২.

[৩১ পৃষ্ঠার চিত্র]

মালাউই বেথেল পরিবারের সাথে, ১৯৬০ দশকে এম. জি. হেন্‌শেল

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার