ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৪ ৪/১ পৃষ্ঠা ৮
  • বাইবেলের সত্য একটি পরিবারকে একত্রিত করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বাইবেলের সত্য একটি পরিবারকে একত্রিত করে
  • ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • দানিয়েল বইয়ের প্রধান বিষয়গুলো
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • দানিয়েলের উদাহরণ থেকে শেখো
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • দানিয়েল অবিরত ঈশ্বরের সেবা করতেন
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমাদের দিনের জন্য ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্য কী বলে
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৪ ৪/১ পৃষ্ঠা ৮

রাজ্যের ঘোষণাকারীরা রিপোর্ট করে

বাইবেলের সত্য একটি পরিবারকে একত্রিত করে

বর্তমানে, পৃথিবীর বহু অংশে, পারিবারিক একতা প্রায় লোপ পেয়েছে। কিন্তু বাইবেলে, পারিবারিক একতার জন্য কী প্রয়োজন তা দেওয়া আছে। যীশুর এই কথাগুলি বিবেচনা করুন: “অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাহাকে এমন এক জন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে আপন গৃহ নির্ম্মাণ করিল।” (মথি ৭:২৪) যিহোবার সাক্ষীদের মধ্যে হাজার হাজার পরিবার, এই কথাগুলি প্রয়োগ করে এবং পরিবারে নিকট সম্পর্ক গড়ে তুলতে বাইবেলকে ভিত্তি হিসাবে ব্যবহার করে একতা অর্জন করেছে। অন্যেরাও এই ধরনের একতা লাভ করছে, যেমন নিচের অভিজ্ঞতাটি দেখায়।

দানিয়েল যখন ফরাসী সেনাবাহিনীতে কাজ করছিল, তখন সেই বাহিনীর একজন পাদ্রি তাকে একটি বাইবেল কিনতে বলেছিলেন। দানিয়েল বাইবেল কিনেছিল এবং নিয়মিত তা পড়ত। ঘটনাক্রমে তাহিতিতে সে বদলি হয়ে যায়। দানিয়েলের সহসৈনিকদের মধ্যে কিছু অ্যাড্‌ভেন্টিস্ট্‌ এবং অন্যেরা মর্‌মোন ছিল। তাদের আলোচনা প্রায়ই ধর্মের দিকে মোড় নিত। একদিন, একজন প্রধান সার্জেন্ট তার স্ত্রীর সাথে দানিয়েলের পরিচয় করিয়ে দেন, যিনি যিহোবার সাক্ষী ছিলেন। তিনি সারা দুপুর ধরে দানিয়েলের বহু প্রশ্নের উত্তর দিয়েছিলেন এবং তাহিতিতে যিহোবার সাক্ষীদের একটি স্থানীয় মণ্ডলীর সাথে তার যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। শীঘ্রই সে নিয়মিত বাইবেল অধ্যয়ন শুরু করেছিল।

ফ্রান্সে, দানিয়েলের বাবা-মা গোঁড়া ক্যাথলিক ছিলেন। তার বাবা স্কুলের উপদেষ্টা ছিলেন এবং একটি ক্যাথলিক স্কুলে ছেলেমেয়েদের ধর্মীয় উপদেশ দিতেন। যে অমূল্য আধ্যাত্মিক বিষয় দানিয়েল শিখছিল, তা বাবা-মাকে জানানোর ইচ্ছা নিয়ে, চিঠি লেখার সময়ে বাইবেল থেকে অল্প কিছু বিষয় সে উল্লেখ করত।

প্রথমে দানিয়েলের মা খুবই খুশি হয়েছিলেন, কিন্তু তারপর তার ছেলের চিঠিতে যিহোবার নাম দেখে তিনি চমকে উঠেছিলেন। কয়েকদিন পরে, তিনি একটি রেডিও অনুষ্ঠান শোনেন যেখানে যিহোবার সাক্ষীদের একটি “বিপজ্জনক দল” বলা হয়েছিল। অবিলম্বে সাক্ষীদের সঙ্গে মেলামেশা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার উপদেশ দিয়ে তিনি দানিয়েলকে চিঠি লিখেছিলেন। দানিয়েল কিন্তু বাইবেল অধ্যয়নে উন্নতি করতে থাকে এবং সেনাবাহিনী থেকে পদত্যাগ করে শীঘ্রই ফ্রান্সে ফিরে যাওয়ার আয়োজন করতে থাকে।

বাড়ি ফিরে আসার পর, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা দানিয়েল তার মায়ের সঙ্গে বাইবেল নিয়ে আলোচনা করত​—⁠কখনও কখনও গভীর রাত পর্যন্ত। অবশেষে, দানিয়েলের সাথে কিংডম হলে যেতে তিনি রাজি হয়েছিলেন। প্রথম যখন তিনি সভায় এসেছিলেন, তিনি এতই অভিভূত হয়েছিলেন যে তিনি নিজে নিয়মিত বাইবেল অধ্যয়ন শুরু করেছিলেন। তিনি দ্রুত উন্নতি করেন এবং শীঘ্রই বাপ্তিস্ম নেন।

দানিয়েলের বাবা একজন উদারপন্থী ব্যক্তি হলেও, তার কাজ এবং ধর্মের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। তবুও, একবার তিনি তার স্ত্রী ও দানিয়েলকে গাড়িতে করে একটি জেলা অধিবেশনে পৌঁছে দিয়েছিলেন। সেই দিনটি ছিল জুলাই ১৪ এবং তিনি শহরে গিয়ে ব্যাস্টাইল্‌ দিবস উদ্‌যাপন দেখবার কথা ভাবছিলেন। অপেক্ষা করার সময়ে, কৌতূহলবশত তিনি সম্মেলন হলের ভিতরটা দেখতে মনস্থ করেন। যিহোবার লোকেদের মধ্যে সুব্যবস্থা এবং শান্তিপূর্ণ পরিবেশ এবং বিভিন্ন বিভাগে যাওয়ায় তাকে সবাই “ভাই” বলাতে তিনি প্রভাবিত হয়েছিলেন। ব্যাস্টাইল্‌ দিবসের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে তিনি সম্মেলনে শেষ পর্যন্ত ছিলেন। তিনি বাইবেল অধ্যয়ন করতে চান এবং সত্য শেখায় দ্রুত উন্নতি করেন। কিন্তু, যত বেশি তিনি শিখছিলেন, তার কাজে তিনি আরও বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন, সুতরাং, ৫৮ বছর বয়সে তিনি কাজ ছেড়ে দেন। এখন পরিবারের তিনজনেই উৎসর্গীকৃত ও বাপ্তিস্মিত এবং একত্রে যিহোবার পরিচর্যা করছেন।

বাইবেলের সত্য দানিয়েলের পরিবারকে একত্রিত করেছিল। অন্য বহু পরিবারও একত্রিত হতে পারে, যদি তারা সেই সত্য শেখে ও আন্তরিকভাবে প্রয়োগ করে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার