যে সৌন্দর্য ম্লান হয় না
“সৌন্দর্য লোপ পায়; সৌন্দর্যের অবসান হয়,” কবি ওয়াল্টার ডি লা মেয়ার এটি লক্ষ্য করেছিলেন। এটি অবশ্যই এইখানে অপূর্ব সুন্দর ক্যাক্টাস্ ফুলের বর্ণনার ব্যাপারে সত্য। তাদের সৌন্দর্য শীঘ্রই ম্লান হয়ে যায়।
খ্রীষ্টীয় শিষ্য যাকোব লিখেছেন: “সে [ধনবান্] তৃণপুষ্পের ন্যায় বিগত হইবে। ফলতঃ সূর্য্য সতাপে উঠিল, ও তৃণ শুষ্ক করিল, তাহাতে তাহার পুষ্প ঝরিয়া পড়িল, এবং তাহার রূপের লাবণ্য নষ্ট হইয়া গেল; তেমনি ধনবানও আপনার সকল গতিতে ম্লান হইয়া পড়িবে।”—যাকোব ১:১০, ১১.
এই অনিশ্চিত জগতে, প্রকৃতই ধন রাতারাতি অদৃশ্য হয়ে যেতে পারে। আরও, ধনবান লোক—অন্য আর সকলের মতই—‘অল্পায়ু, পুষ্পের ন্যায়।’ (ইয়োব ১৪:১, ২) যীশু এক উপদেশমূলক গল্পে একটি লোকের সম্বন্ধে বলেছিলেন যিনি ধন সংগ্রহ করতে ব্যস্ত ছিলেন যেন আরামে জীবনকে সহজভাবে নিতে পারেন। কিন্তু তিনি যখন ভাবলেন যে এখন অবকাশপুর্ণ জীবনের জন্য তার কাছে সব কিছুই আছে, তখনই তিনি মারা গেলেন। যীশু সাবধান করে দিয়েছিলেন: “যে কেহ আপনার জন্য ধন সঞ্চয় করে, এবং ঈশ্বরের উদ্দেশে ধনবান্ নয়, সে এইরূপ।”—লূক ১২:১৬-২১.
“ঈশ্বরের উদ্দেশে ধনবান্।” এর দ্বারা যীশু কী বোঝাতে চেয়েছিলেন? এই উপায়ে এক ধনবান ব্যক্তি “স্বর্গে ধন সঞ্চয়” করে—ঈশ্বরের কাছে সুনাম হয়। এরূপ ধন কোনদিন নষ্ট হয় না। (মথি ৬:২০; ইব্রীয় ৬:১০) যে ফুল শুকিয়ে যায় তার মত হওয়ার থেকে, বাইবেলে যে বৃক্ষের পাতা শুকিয়ে যায় না তার সাথে এরূপ মানুষকে তুলনা করা হয়েছে। আর, আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, “সে যাহা কিছু করে, তাহাতেই কৃতকার্য্য হয়।”—গীতসংহিতা ১:১-৩, ৬. (w93 7/1)