“সুপ্রভাত! আপনি কি জানেন ঈশ্বরের নাম কী?”
যিহোবার সাক্ষীগণের ব্রাজিলের শাখা অফিস, ফোর্টেলিজা শহরের, ১২ বছরের দুটি যমজ বোনের কাছ থেকে এই চিঠি পান:
“গত ১৯৯০ সালে যখন আমরা পঞ্চম শ্রেণীতে পড়তাম তখন আমাদের স্কুলে বিজ্ঞান, কলা ও সংস্কৃতির এক প্রদর্শনী হয়। আমরা আমাদের শিক্ষিকাকে বলি যে অন্যান্য ছাত্রছাত্রীরা যা প্রস্তুত করছে তার থেকে আমাদের উপস্থাপনাটি ভিন্ন হবে। যেহেতু তিনি আগে আমাদের যিহোবা ও বাইবেল সম্বন্ধে বলতে শুনেছেন, তাই তিনি প্রস্তাব দেন: ‘তাহলে তোমরা, তোমাদের ঈশ্বর সম্বন্ধে লিখতে পার!’
“আমরা এটিকে সাক্ষ্য দেওয়ার এক সুযোগ বলে ধরি এবং যে সব বাইবেল সাহিত্যাদিতে যিহোবার নাম তুলে ধরা আছে সেগুলিকে একত্রে প্রদর্শন করতে মনস্থ করি। আমরা গীতসংহিতা ৮৩:১৮ পদকে বড় করে লিখি এবং বাইবেল খোলা রয়েছে এমন একটি ছবিতে তা সাঁটাই। তাছাড়া, যিহোবার নামসহ বিভিন্ন বাইবেল অনুবাদগুলি একটি টেবিলে রাখি। সেই একই টেবিলে, বিভিন্ন ধরনের বাইবেল সাহিত্যাদি প্রদর্শন করি। আর টেবিলের শেষে, টিভি ও ভিসিআর-এর একটি সেট্ রাখি, পরিদর্শকদের দেখাতে যে এক খুবই জনপ্রিয় চলচ্চিত্রতে কেমন যিহোবার নাম ব্যবহার হয়েছে।
“প্রদর্শনীর সময়, কেউ আমাদের টেবিলের কাছে এলে, আমরা বলি: ‘সুপ্রভাত! আপনি কি জানেন ঈশ্বরের নাম কী?’ পরিদর্শককে উত্তর দিতে সুযোগ দেওয়ার পর, আমরা বলি: ‘দেখুন! বেশ কিছু বাইবেল অনুবাদগুলি দেখায় যে তাঁর নাম যিহোবা,’ যেমন জোএও ফেরেইরা ডি আলমিডা, দ্যা যিরুসালেম বাইবেল এবং নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন ইত্যাদি বিভিন্ন বাইবেল থেকে তাঁর নাম দেখাই। এরপর আমরা চলচ্চিত্রের সেই দৃশ্যটি দেখাই যেখানে প্রধান চরিত্রটি, যিহোবাকে ঈশ্বর হিসাবে তুলে ধরে। লোকেরা আগ্রহ দেখালে আমরা তাদের আরও তথ্যসহ পত্রিকা বা ট্র্যাক্ট দিই।
“এক কমবয়স্ক যুবক আমাদের টেবিলের কাছে এসে ইয়াং পিপল্ আস্ক—আন্সারস্ দ্যাট ওয়ার্ক বইটি চায়। আমাদের শিক্ষিকা মেকিং ইয়র ফ্যামিলী লাইফ হ্যাপী বইটি দেখেন ও উচ্ছ্বাসে বলে ওঠেন: ‘কী অপূর্ব বই!’ প্রদর্শনীর শেষে আমরা ৭টি বই, ১৮টি ট্র্যাক্ট ও ৬৭টি পত্রিকা অর্পণ করি। প্রদর্শনীতে আমাদের তৃতীয় স্থানের পুরস্কার দেওয়া হয়। কিন্তু আমরা আরও বেশী আনন্দিত, কারণ ঐশিক নামটি, যিহোবা সম্বন্ধে জানাতে আমরা সুযোগ পেয়েছিলাম।” (w93 2/1)