“গগনস্থ সাক্ষী বিশ্বস্ত”
প্রথম মানব পৃথিবীর বুকে চলার অনেক পূর্বেই, চাঁদ রাতের আকাশে উজ্জ্বলরূপে দীপ্তি দিত। এক সময় অনেকে একে দেবীরূপে পূজা করত। গ্রীক লেখক প্লুটার্ক দাবী করেন যে মৃত্যুর পরে, চাঁদ হল শুদ্ধ আত্মার সর্বশেষ লক্ষ্য। বাল্টিক পৌরাণিক কাহিনীতে চাঁদ ছিল এক পুরুষ, সূর্যের স্বামী। তাদের বৈবাহিক বিবাদ হয় এবং চাঁদ তার স্ত্রীর কাছ থেকে পালিয়ে যায়, খুব কমই আকাশে স্ত্রীয়ের সাথে উদিত হয়!
বর্তমানে, যুবক-যুবতীরা—এবং বয়স্ক—প্রেমিক-প্রেমিকারা চাঁদের দিকে তাকিয়ে প্রেমের কল্পনা করে। বিজ্ঞানীরা ১৯৬০-এর দশকে প্রচুর অর্থ ব্যয় করে মানুষকে চাঁদে পাঠাতে ও চাঁদ থেকে গবেষণার জন্য কিছু পাউন্ড পাথর নিয়ে আসতে। চাঁদ সম্বন্ধে একটি বিষয় নিশ্চিত যে, প্রতিদিন নিরূপিত সময় অনুযায়ী তা উদয় হয় ও অস্ত যায়। এত বিশ্বস্তরূপে এটি তার নিরূপিত পরিক্রমণ করে, যে হাজার বছর আগের চন্দ্রের কলা ও গ্রহণ আমরা গণনা করতে পারি।
যখন ইস্রায়েলীয়রা চাঁদের দিকে তাকাত তখন সেটি তাদের এক অপূর্ব বিষয় স্মরণ করিয়ে দিত। ঈশ্বর প্রতিজ্ঞা করেন যে রাজা দায়ূদের রাজবংশ কখনও শেষ হবে না। তিনি বলেন: “তাহা চন্দ্রের ন্যায় চিরকাল অটল থাকিবে; আর গগনস্থ সাক্ষী বিশ্বস্ত।” (গীতসংহিতা ৮৯:৩৫-৩৭) এই প্রতিজ্ঞা “দায়ূদ-সন্তান” যীশুর মধ্যে, পরিপূর্ণ হয়। (লূক ১৮:৩৮) মৃত্যুর পর যীশু অমর আত্মায় পুনরুত্থিত হন এবং স্বর্গে আরোহণ করেন। (প্রেরিত ২:৩৪-৩৬) যথা সময়ে তিনি ঈশ্বরের স্বর্গীয় রাজ্যের রাজারূপে আসীন হন। (প্রকাশিত বাক্য ১২:১০) সেই রাজ্য এখন রাজত্ব করছে এবং “চিরস্থায়ী থাকবে।” (দানিয়েল ২:৪৪) এইরূপে যীশু, দায়ূদের রাজবংশের অমর প্রতিনিধি, যতদিন পর্যন্ত চাঁদ, “গগনস্থ সাক্ষী বিশ্বস্ত” থাকবে, ততদিন পর্যন্ত থাকবেন।
তাই, উজ্জ্বল দীপ্তি দিতে যখনই আপনি চাঁদকে রাত্রির আকাশে প্রতিবার দেখবেন, তখন দায়ূদের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞাটি স্মরণ করুন এবং ঈশ্বরের রাজ্য এখন যে রাজত্ব করছে ও ঈশ্বরের মহিমা এবং বিশ্বস্ত মানবজাতির চিরন্তন আশীর্বাদের জন্য অনন্তকাল রাজত্ব করবে তার জন্য ধন্যবাদ দিন।—প্রকাশিত বাক্য ১১:১৫. (w93 1⁄1)
[৩২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]
Frank Zullo