বিভাগ ১৪ থেকে যা শিখব
প্রথম শতাব্দীর খ্রিস্টানেরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত রাজ্যের সুসমাচার ছড়িয়ে দিয়েছিল। তারা কোথায় প্রচার করবে, সেই বিষয়ে যিশু তাদের নির্দেশনা দিয়েছিলেন এবং অলৌকিকভাবে ক্ষমতা দিয়েছিলেন, যাতে তারা লোকদের কাছে তাদের নিজেদের ভাষায় শিক্ষা দিতে পারে। যিহোবা তাদের প্রচণ্ড তাড়নার সঙ্গে মোকাবিলা করার জন্য সাহস ও শক্তি দিয়েছিলেন।
যিশু প্রেরিত যোহনকে একটা দর্শনের মাধ্যমে যিহোবার মহিমা দেখিয়েছিলেন। আরেকটা দর্শনে যোহন দেখেছিলেন যে, ঈশ্বরের রাজ্য শয়তানকে পরাজিত করেছে এবং তার শাসন চিরকালের জন্য শেষ করে দিয়েছে। যোহন দেখেছিলেন, যিশু রাজা হিসেবে শাসন করছেন আর তাঁর সঙ্গে ১,৪৪,০০০ জন সহ-শাসক রয়েছে। তিনি এও দেখেছিলেন যে, পুরো পৃথিবী এক পরমদেশে পরিণত হয়েছে, যেখানে সবাই শান্তিতে ও একতাবদ্ধভাবে যিহোবার উপাসনা করছে।