ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ১০০ পৃষ্ঠা ২৩২-পৃষ্ঠা ২৩৩ অনু. ২
  • পৌল ও তীমথিয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পৌল ও তীমথিয়
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তীমথিয়—সেবা করতে প্রস্তুত ও ইচ্ছুক
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তীমথিয় লোকেদেরকে সাহায্য করতে চেয়েছিলেন
    আপনার সন্তানকে শিক্ষা দিন
  • তীমথিয়—‘বিশ্বাস সম্বন্ধে যথার্থ বৎস’
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করতে কী আমাদের সাহায্য করতে পারে?
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ১০০ পৃষ্ঠা ২৩২-পৃষ্ঠা ২৩৩ অনু. ২
পৌল, সীল ও তীমথিয়

পাঠ ১০০

পৌল ও তীমথিয়

উনীকী, লোয়ী এবং ছোটো তীমথিয়

তীমথিয় ছিলেন লুস্ত্রা মণ্ডলীর একজন যুবক ভাই। তার বাবা ছিলেন গ্রিক আর তার মা ছিলেন যিহুদি। তার মা উনীকী এবং দিদিমা লোয়ী তাকে একেবারে ছোটোবেলা থেকে যিহোবা সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন।

দ্বিতীয় মিশনারি যাত্রার সময় পৌল যখন লুস্ত্রায় যান, তখন তিনি দেখেন যে, তীমথিয় ভাই-বোনদের খুব ভালোবাসেন এবং তাদের সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত আছেন। পৌল তীমথিয়কে তার সঙ্গে যাত্রা করার জন্য আমন্ত্রণ জানান। তার সঙ্গে কাজ করার সময় পৌল তীমথিয়কে সুসমাচারের এক উত্তম প্রচারক ও শিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণ দেন।

পৌল ও তীমথিয় যেখানেই যেতেন, পবিত্র শক্তি তাদের নির্দেশনা দিত। একদিন রাতে, পৌল একটা দর্শনে দেখেন যে, একজন ব্যক্তি তাকে অনুরোধ করছেন, যেন পৌল ম্যাসিডোনিয়ায় এসে তাদের সাহায্য করেন। তাই, পৌল, তীমথিয়, সীল ও লূক সেখানে গিয়ে প্রচার করেন এবং বিভিন্ন মণ্ডলী গঠন করেন।

ম্যাসিডোনিয়ার থিষলনীকী নগরে অনেক পুরুষ ও নারী খ্রিস্টান হন। কিন্তু, কিছু যিহুদি পৌল এবং তার সঙ্গীদের হিংসা করত। তারা লোক জড়ো করে ভাইদের টানতে টানতে নগরাধ্যক্ষদের কাছে নিয়ে যায় এবং চিৎকার করে বলে: ‘এই লোকেরা রোমীয় সরকারের শত্রু!’ পৌল ও তীমথিয়ের জীবন ঝুঁকির মুখে ছিল আর তাই রাতের বেলা তারা বিরয়াতে পালিয়ে যান।

বিরয়ার লোকেরা সুসমাচার জানার জন্য খুবই আগ্রহী ছিল। সেখানে গ্রিক ও যিহুদি, উভয়ই খ্রিস্টের অনুসারী হয়। কিন্তু, থিষলনীকীর কিছু যিহুদি এসে যখন লোকদের খেপিয়ে তোলে, তখন পৌল এথেন্সে চলে যান। আর তীমথিয় ও সীল সেখানকার ভাই-বোনদের শক্তিশালী করার জন্য বিরয়াতেই থেকে যান। এরপর, পৌল তীমথিয়কে আবার থিষলনীকীতে পাঠান, যাতে তিনি সেখানকার ভাই-বোনদের প্রচণ্ড তাড়নার সঙ্গে মোকাবিলা করার জন্য সাহায্য করতে পারেন। পরে, পৌল তীমথিয়কে আরও অনেক মণ্ডলীতে পাঠান, যাতে তিনি সেখানকার ভাই-বোনদের উৎসাহিত করতে পারেন।

গৃহবন্দি প্রেরিত পৌল তীমথিয়কে দিয়ে একটা চিঠি লেখাচ্ছেন আর পৌলের হাত একজন পাহারাদারের হাতের সঙ্গে শিকল দিয়ে বাঁধা আছে

পৌল তীমথিয়কে বলেন: ‘যারা যিহোবার সেবা করতে চায়, তাদের প্রতি তাড়না ঘটবে।’ তীমথিয়কে তার বিশ্বাসের কারণে তাড়না করা হয়েছিল এবং কারাগারে ঢোকানো হয়েছিল। যিহোবার প্রতি তার আনুগত্য প্রমাণ করার সুযোগ পেয়ে তিনি খুশি হয়েছিলেন।

পৌল ফিলিপীর ভাই-বোনদের বলেন: ‘আমি তীমথিয়কে তোমাদের কাছে পাঠাচ্ছি। সত্যে চলার অর্থ কী, সেই ব্যাপারে তিনি তোমাদের শিক্ষা দেবেন এবং প্রচার করার ব্যাপারে তোমাদের প্রশিক্ষণ দেবেন।’ পৌল জানতেন, তিনি তীমথিয়ের উপর নির্ভর করতে পারেন। তারা অনেক বছর ধরে একসঙ্গে বন্ধু ও সহদাস হিসেবে কাজ করেন।

“তোমাদের কাছে পাঠানোর জন্য তীমথিয়ের মতো এমন আর কেউ নেই, যে প্রকৃতই তোমাদের জন্য চিন্তা করবে। কারণ অন্য সকলে যিশু খ্রিস্টের বিষয় নয়, বরং নিজেদের বিষয় নিয়েই চিন্তা করে।”—ফিলিপীয় ২:২০, ২১

নপ্রশ্ন: তীমথিয় কে ছিলেন? কেন পৌল ও তীমথিয় খুব ভালো বন্ধু ছিলেন?

প্রেরিত ১৬:১-১২; ১৭:১-১৫; ফিলিপীয় ২:১৯-২২; ২ তীমথিয় ১:১-৫; ৩:১২, ১৪, ১৫; ইব্রীয় ১৩:২৩

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার