ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৯০ পৃষ্ঠা ২১০
  • গল্‌গথা নামে এক জায়গায় যিশু মারা যান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • গল্‌গথা নামে এক জায়গায় যিশু মারা যান
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পীলাতের কাছ থেকে হেরোদের নিকট ও আবার ফেরৎ আসা
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • পন্তীয় পীলাত কে ছিলেন?
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিশুকে মেরে ফেলা হয়
    আমার বাইবেলের গল্পের বই
  • হস্তে সমর্পিত এবং নিয়ে যাওয়া
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৯০ পৃষ্ঠা ২১০
যিশুকে যাতনাদণ্ডে দেওয়া হয়েছে আর একজন সেনাপতি এবং যিশুর কয়েক জন শিষ্য কাছে দাঁড়িয়ে আছে, যাদের মধ্যে মরিয়ম ও যোহনও রয়েছে

পাঠ ৯০

গল্‌গথা নামে এক জায়গায় যিশু মারা যান

প্রধান যাজকেরা যিশুকে রাজ্যপালের প্রাসাদে নিয়ে যায়। পীলাত তাদের জিজ্ঞেস করেন: “এই ব্যক্তি কী অন্যায় করেছে?” তারা বলে: ‘এই ব্যক্তি বলে যে, সে যিহুদিদের রাজা!’ পীলাত যিশুকে জিজ্ঞেস করেন: “তুমি কি যিহুদিদের রাজা?” উত্তরে যিশু বলেন: “আমার রাজ্য এই জগতের অংশ নয়।”

পরে পীলাত যিশুকে গালীলের শাসক হেরোদের কাছে পাঠান। পীলাত দেখতে চান যে, হেরোদ তাঁর বিরুদ্ধে কোনো কিছু খুঁজে পান কি না। হেরোদ যিশুর বিরুদ্ধে কোনো দোষ খুঁজে পাননি আর তাই তিনি তাঁকে পীলাতের কাছে ফেরত পাঠান। পরে, পীলাত লোকদের বলেন: ‘হেরোদ এবং আমি, কেউই এই ব্যক্তির বিরুদ্ধে কিছু খুঁজে পাইনি। আমি এ-কে মুক্ত করে দেব।’ সমস্ত লোক চিৎকার করে বলে: ‘ওকে হত্যা করো! ওকে হত্যা করো!’ সৈন্যেরা যিশুকে চাবুক মারে, থুতু দেয় এবং আঘাত করে। তারা তাঁর মাথায় কাঁটার মুকুট পরিয়ে দেয় এবং তাঁকে উপহাস করে বলে: ‘যিহুদিরাজ, নমস্কার।’ পীলাত আবার লোকদের বলেন: ‘আমি এই ব্যক্তির কোনো দোষ খুঁজে পাইনি।’ কিন্তু, তারা চিৎকার করে বলে: “ওকে দণ্ডে ঝুলিয়ে দাও!” তাই, পীলাত তাঁকে তাদের হাতে তুলে দেন, যাতে তারা যিশুকে হত্যা করতে পারে।

সৈন্যেরা যিশুকে গল্‌গথা নামে একটা জায়গায় নিয়ে গিয়ে তাঁকে একটা দণ্ডে বিদ্ধ করে আর সেটা দাঁড় করিয়ে দেয়। যিশু এই প্রার্থনা করেন: “পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা কী করছে, তা জানে না।” লোকেরা যিশুকে উপহাস করে বলে: ‘তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তা হলে যাতনাদণ্ড থেকে নেমে এসো! নিজেকে রক্ষা করো।’

যিশুর পাশে যে-অপরাধীদের দণ্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে একজন বলেন: “আপনি যখন রাজা হবেন, তখন আমাকে স্মরণ করবেন।” যিশু তার কাছে প্রতিজ্ঞা করেন: “তুমি আমার সঙ্গে পরমদেশে থাকবে।” দুপুরে সারা দেশে অন্ধকার নেমে আসে আর তিন ঘণ্টা পর্যন্ত সেই অবস্থা থাকে। কয়েক জন শিষ্য যাতনাদণ্ডের পাশে দাঁড়িয়ে ছিল, যাদের মধ্যে যিশুর মা মরিয়মও ছিলেন। যিশু যোহনকে বলেন, তিনি যেন মরিয়মকে তার নিজের মায়ের মতো যত্ন নেন।

অবশেষে, যিশু বলেন: “পূর্ণ হল!” এরপর তিনি মাথা নত করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠিক সেই সময় প্রচণ্ড ভূমিকম্প হয়। মন্দিরের পবিত্র এবং মহাপবিত্র স্থানের মাঝখানে যে-ভারী পর্দা ছিল, সেটা মাঝখান থেকে ছিঁড়ে যায়। একজন সেনাপতি বলেন: “ইনি সত্যিই ঈশ্বরের পুত্র ছিলেন!”

“ঈশ্বরের যত প্রতিজ্ঞা রয়েছে, সেগুলোর সবই যিশুর মাধ্যমে “হ্যাঁ” হয়েছে।”—২ করিন্থীয় ১:২০

প্রশ্ন: কেন পীলাত যিশুকে হত্যা করার অনুমতি দিয়েছিলেন? কীভাবে যিশু দেখিয়েছিলেন যে, তিনি নিজের চেয়ে বরং অন্যদের জন্য বেশি চিন্তা করেন?

মথি ২৭:১১-১৪, ২২-৩১, ৩৮-৫৬; মার্ক ১৫:২-৫, ১২-১৮, ২৫, ২৯-৩৩, ৩৭-৩৯; লূক ২৩:১-২৫, ৩২-৪৯; যোহন ১৮:২৮–১৯:৩০

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার