ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৫০ পৃষ্ঠা ১২০-পৃষ্ঠা ১২১ অনু. ৫
  • যিহোবা যিহোশাফটকে সুরক্ষা জোগান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা যিহোশাফটকে সুরক্ষা জোগান
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোশাফট যিহোবার ওপর নির্ভর করেন
    আমার বাইবেলের গল্পের বই
  • যিহোবার গৃহের জন্য উদ্যোগী হোন!
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • দণ্ডাজ্ঞার তলভূমিতে বিচার সম্পাদন
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অন্যদের যিহোবার মতো করে দেখুন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৫০ পৃষ্ঠা ১২০-পৃষ্ঠা ১২১ অনু. ৫
রাজা যিহোশাফট এবং লেবীয় গায়কেরা সৈন্যদের আগে আগে যাচ্ছে আর সবাই জেরুসালেম থেকে বেরিয়ে আসছে

পাঠ ৫০

যিহোবা যিহোশাফটকে সুরক্ষা জোগান

যিহূদার রাজা যিহোশাফট দেশ থেকে বালের সমস্ত বেদি আর সেইসঙ্গে মূর্তি দূর করে দেন। তিনি চেয়েছিলেন, যেন লোকেরা যিহোবার আইনকানুন সম্বন্ধে জানতে পারেন। তাই, তিনি যিহূদার সমস্ত জায়গায় অধ্যক্ষ ও লেবীয়দের পাঠান, যাতে তারা লোকদের যিহোবার আইনকানুন সম্বন্ধে শিক্ষা দিতে পারে।

আশেপাশের জাতিগুলো যিহূদা আক্রমণ করতে ভয় পেত, কারণ তারা জানত যে, যিহোবা তাঁর লোকদের সঙ্গে রয়েছেন। আর তারা এমনকী রাজা যিহোশাফটের জন্য উপহারও নিয়ে আসত। কিন্তু, পরে মোয়াবীয়, অম্মোনীয় এবং সেয়ীর অঞ্চলের লোকেরা যিহূদার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসে। যিহোশাফট জানতেন, এরজন্য তার যিহোবার সাহায্যের প্রয়োজন। তিনি সমস্ত পুরুষ, নারী ও সন্তানদের জেরুসালেমে একত্রিত করেন। তাদের সকলের সামনে তিনি এই প্রার্থনা করেন: ‘যিহোবা, তোমার সাহায্য ছাড়া আমরা জয়ী হতে পারব না। দয়া করে আমাদের বলো, আমরা কী করব।’

যিহোবা এই প্রার্থনার উত্তর দেন: ‘ভয় পেয়ো না। আমি তোমাকে সাহায্য করব। তোমরা নিজের জায়গায় দাঁড়িয়ে থাক আর দেখো, কীভাবে আমি তোমাদের রক্ষা করি।’ কীভাবে যিহোবা তাদের রক্ষা করেছিলেন?

পরের দিন সকালে যিহোশাফট কয়েক জন গায়ককে বাছাই করেন এবং তাদের বলেন, যেন তারা সৈন্যদের আগে আগে যায়। তারা জেরুসালেম থেকে তকোয়ের প্রান্তরের যুদ্ধক্ষেত্রে যায়।

গায়কেরা যখন আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে জোরে জোরে প্রশংসাগান গাইতে থাকে, তখন যিহোবা তাঁর লোকদের হয়ে যুদ্ধ করেন। তিনি অম্মোনীয় ও মোয়াবীয়দের এতটা বিভ্রান্ত করে দেন যে, তারা একে অন্যকে আক্রমণ করতে শুরু করে। আর তাদের মধ্যে এক জনও বেঁচে থাকে না। কিন্তু, যিহোবা যিহূদার লোকদের, সৈন্যদের আর যাজকদের সুরক্ষা জুগিয়েছিলেন। আশেপাশের সমস্ত লোক জানতে পারে যে, যিহোবা তাঁর লোকদের জন্য কী করেছেন আর তারা এও বুঝতে পারে যে, যিহোবা এখনও তাঁর লোকদের সুরক্ষা জোগাচ্ছেন। যিহোবা কীভাবে তাঁর লোকদের রক্ষা করেছেন? বিভিন্ন উপায়ে। রক্ষা করার জন্য তাঁর কোনো মানুষের সাহায্যের প্রয়োজন নেই।

“এই যুদ্ধে তোমাদের লড়াই করতে হবে না। তোমরা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবে এবং দেখবে, কীভাবে যিহোবা তোমাদের রক্ষা করেন।”—২ বংশাবলি ২০:১৭, NW

প্রশ্ন: যিহোশাফট কেমন রাজা ছিলেন? কীভাবে যিহোবা যিহূদার জন্য সুরক্ষা জুগিয়েছিলেন?

২ বংশাবলি ১৭:১-১৯; ২০:১-৩০

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার