ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৩৭ পৃষ্ঠা ৯০-পৃষ্ঠা ৯১ অনু. ১
  • যিহোবা শমূয়েলের সঙ্গে কথা বলেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা শমূয়েলের সঙ্গে কথা বলেন
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তিনি “সদাপ্রভুর সাক্ষাতে বাড়িয়া উঠিতে লাগিলেন”
    তাদের বিশ্বাস অনুকরণ করুন
  • তিনি “সদাপ্রভুর সাক্ষাতে বাড়িয়া উঠিতে লাগিলেন”
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • শমূয়েল যা সঠিক, তা-ই করতেন
    আপনার সন্তানকে শিক্ষা দিন
  • একটি ছোটো বালক ঈশ্বরের সেবা করে
    আমার বাইবেলের গল্পের বই
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৩৭ পৃষ্ঠা ৯০-পৃষ্ঠা ৯১ অনু. ১
শমূয়েল পবিত্র তাঁবুর দরজা খুলে দিচ্ছেন

পাঠ ৩৭

যিহোবা শমূয়েলের সঙ্গে কথা বলেন

মহাযাজক এলির দুই ছেলে ছিল, যারা পবিত্র তাঁবুতে যাজক হিসেবে সেবা করতেন। তাদের নাম ছিল হফ্‌নি ও পীনহস। তারা যিহোবার আইন মেনে চলতেন না আর তারা লোকদের সঙ্গে খুবই খারাপ আচরণ করতেন। ইজরায়েলীয়েরা যখন যিহোবার জন্য বলি নিয়ে আসত, তখন হফ্‌নি ও পীনহস তা থেকে সবচেয়ে উত্তম মাংস তুলে নিতেন। এলি তার ছেলেদের এই খারাপ কাজের বিষয়ে শুনেছিলেন, কিন্তু তারপরও তিনি কিছুই করেননি। যিহোবা কি এইসমস্ত কিছু এভাবেই চলতে দিয়েছিলেন?

যদিও শমূয়েল হফ্‌নি ও পীনহসের চেয়ে অনেক ছোটো ছিলেন, কিন্তু তিনি তাদের অনুকরণ করেননি। যিহোবা শমূয়েলের উপর খুব খুশি ছিলেন। একদিন রাতে শমূয়েল যখন ঘুমাচ্ছিলেন, তখন তিনি শুনতে পান যে, কেউ যেন তার নাম ধরে তাকে ডাকছেন। তিনি ওঠেন এবং দৌড়ে এলির কাছে যান আর তাকে বলেন: ‘আপনি আমাকে ডেকেছেন?’ কিন্তু, এলি বলেন: ‘না, আমি তোমাকে ডাকিনি। যাও, গিয়ে শুয়ে পড়ো।’ শমূয়েল গিয়ে শুয়ে পড়েন। এরপর, সেই একই বিষয় আবারও ঘটে। শমূয়েল যখন তৃতীয় বার এই কণ্ঠস্বর শোনেন, তখন এলি বুঝতে পারেন যে, যিহোবা শমূয়েলকে ডাকছেন। এলি শমূয়েলকে বলেন, যদি তুমি আবারও সেই কণ্ঠস্বর শুনতে পাও, তা হলে বলবে যে, ‘হে যিহোবা বলুন, আপনার দাস শুনছে।’

শমূয়েলকে যিহোবা যা বলেছেন, তা তিনি এলিকে বলছেন

শমূয়েল গিয়ে শুয়ে পড়েন। এরপর, তিনি শুনতে পান: ‘শমূয়েল! শমূয়েল!’ শমূয়েল উত্তর দেন: ‘হে ঈশ্বর বলুন, আপনার দাস শুনছে।’ যিহোবা তাকে বলেন: ‘তুমি এলিকে বলবে যে, আমি তাকে এবং তার পরিবারকে শাস্তি দিতে চলেছি। সে জানে যে, তার ছেলেরা পবিত্র তাঁবুতে মন্দ কাজ করে চলেছে, কিন্তু তারপরও সে কিছুই করছে না।’ পরের দিন সকাল বেলায় শমূয়েল প্রতিদিনের মতো পবিত্র তাঁবুর দরজা খোলেন। যিহোবা তাকে যা বলেছিলেন, তা তিনি মহাযাজক এলিকে বলতে ভয় পাচ্ছিলেন। কিন্তু, এলি তাকে ডাকেন এবং জিজ্ঞেস করেন: ‘শমূয়েল, ঈশ্বর তোমাকে কী বলেছেন? আমাকে সব কিছু বলো।’ তখন শমূয়েল এলিকে সমস্ত কথা খুলে বলেন।

শমূয়েল বড়ো হতে থাকেন আর যিহোবা তাকে সাহায্য করে চলেন। পুরো ইজরায়েল জানতে পারে যে, যিহোবা শমূয়েলকে তাঁর ভাববাদী ও বিচারক হিসেবে বাছাই করেছেন।

“তোমার যৌবনকালে তোমার মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করো।”—উপদেশক ১২:১, NW

প্রশ্ন: কীভাবে শমূয়েল হফ্‌নি ও পীনহসের চেয়ে আলাদা ছিলেন? যিহোবা শমূয়েলকে কোন বার্তা জানিয়েছিলেন?

১ শমূয়েল ২:১২-১৭, ২২-২৬; ৩:১-২১; ৭:৬

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার