ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ১৪ পৃষ্ঠা ৪০-পৃষ্ঠা ৪১ অনু. ১
  • একজন দাস ঈশ্বরের বাধ্য হন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • একজন দাস ঈশ্বরের বাধ্য হন
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যোষেফের ভাইয়েরা তাকে ঘৃণা করে
    আমার বাইবেলের গল্পের বই
  • যিহোবা আপনাকে সফল হতে সাহায্য করছেন!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • তিনি প্রলোভন প্রতিরোধ করেন
    সাহসী হোন এবং ঈশ্বরের সঙ্গে চলুন
  • যোষেফকে কারাগারে আটক করে রাখা হয়
    আমার বাইবেলের গল্পের বই
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ১৪ পৃষ্ঠা ৪০-পৃষ্ঠা ৪১ অনু. ১
যোষেফ পোটীফরের স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাচ্ছেন

পাঠ ১৪

একজন দাস ঈশ্বরের বাধ্য হন

যাকোবের ছোটো ছেলেদের মধ্যে একজন ছিলেন যোষেফ। তার দাদারা লক্ষ করে, তাদের বাবা যোষেফকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এটা দেখে তাদের কেমন লেগেছিল বলে তোমার মনে হয়? তারা যোষেফকে হিংসা ও ঘৃণা করতে শুরু করে। একবার যোষেফ অদ্ভুত কিছু স্বপ্ন দেখেন আর তিনি তার দাদাদের সেই স্বপ্নের বিষয়ে বলেন। এই স্বপ্নগুলোর অর্থ ছিল, যোষেফের দাদারা একদিন তার সামনে নত হয়ে তাকে প্রণাম করবে। এই কারণে, তারা যোষেফকে আরও ঘৃণা করতে শুরু করে!

যোষেফের দাদারা তাকে একটা গর্তের মধ্যে ফেলে দিচ্ছে

একদিন যোষেফের দাদারা শিখিম নগরের কাছাকাছি এলাকায় মেষপাল চরাচ্ছিল। তখন যাকোব তাদের খোঁজখবর নেওয়ার জন্য যোষেফকে তাদের কাছে পাঠান। যোষেফের দাদারা যখন দূর থেকে তাকে আসতে দেখে, তখন তারা বলে: ‘ঐ দেখো, স্বপ্নদর্শক মহাশয় আসছেন। চলো, আমরা ওকে মেরে ফেলি!’ তারা তাকে ধরে একটা বড়ো গর্তের মধ্যে ফেলে দেয়। কিন্তু, তাদের এক ভাই যিহূদা বলেন: ‘ওকে মেরে ফেলো না! বরং এসো, আমরা ওকে দাস হিসেবে বিক্রি করে দিই।’ তারা ২০-টা রুপোর মুদ্রার বিনিময়ে যোষেফকে সেই মিদিয়নীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়, যারা মিশরে যাচ্ছিল।

এরপর, যোষেফের দাদারা তার জামাটা একটা ছাগলের রক্তে ডুবিয়ে সেটা তাদের বাবার কাছে পাঠায় আর সেইসঙ্গে এই খবর পৌঁছে দেয়: ‘দেখো, এই জামাটা তোমার ছেলের কি না।’ জামাটা দেখে যাকোব মনে করেন যে, যোষেফকে কোনো হিংস্র পশু মেরে ফেলেছে। তিনি ক্রমাগত যোষেফের জন্য কাঁদতে থাকেন। কেউই তাকে সান্ত্বনা দিতে পারে না।

যোষেফ কারাগারে আছেন

মিশরে যোষেফকে পোটীফর নামে একজন বড়ো কর্মকর্তার কাছে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। কিন্তু, যিহোবা যোষেফের সঙ্গে ছিলেন। পোটীফর দেখেন, যোষেফ তার কাজ খুব ভালোভাবে করেন আর তার উপর নির্ভর করা যায়। কিছুসময়ের মধ্যেই পোটীফর নিজের সমস্ত কিছু দেখাশোনা করার দায়িত্ব যোষেফকে দেন।

পোটীফরের স্ত্রী দেখেন, যোষেফ দেখতে খুবই সুন্দর ও শক্তিশালী। পোটীফরের স্ত্রী প্রতিদিন যোষেফকে তার সঙ্গে যৌন সম্পর্ক করার জন্য বলতে থাকেন। যোষেফ কী করেছিলেন? তিনি তার কথায় রাজি হননি, বরং তিনি তাকে বলেন: ‘না! এটা ঠিক নয়। আমার মালিক আমাকে বিশ্বাস করেন আর আপনি তার স্ত্রী। আমি যদি আপনার সঙ্গে যৌন সম্পর্ক করি, তা হলে আমি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করব!’

একদিন পোটীফরের স্ত্রী যোষেফকে তার সঙ্গে যৌন সম্পর্ক করার জন্য অনেক জোরাজুরি করতে থাকেন। তিনি যোষেফের কাপড় টেনে ধরেন, কিন্তু যোষেফ সেখান থেকে পালিয়ে যান। পোটীফর যখন ঘরে ফিরে আসেন, তখন তার স্ত্রী তাকে বলেন যে, যোষেফ তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করার চেষ্টা করেছেন। তিনি আসলে মিথ্যা কথা বলছিলেন। পোটীফর ভীষণ রেগে যান এবং যোষেফকে কারাগারে বন্দি করেন। কিন্তু, যিহোবা যোষেফকে ভুলে যাননি।

“অতএব, তোমরা ঈশ্বরের পরাক্রমী হস্তের নীচে নত হও, যাতে তিনি উপযুক্ত সময়ে তোমাদের উচ্চীকৃত করেন।”—১ পিতর ৫:৬

প্রশ্ন: যোষেফের দাদারা তার সঙ্গে কেমন আচরণ করেছিল? কেন যোষেফকে কারাগারে বন্দি করা হয়েছিল?

আদিপুস্তক ৩৭:১-৩৬; ৩৯:১-২৩; প্রেরিত ৭:৯

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার