ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৭ পৃষ্ঠা ২৪
  • বাবিলের দুর্গ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বাবিলের দুর্গ
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • লোকেরা এক উচ্চদুর্গ নির্মাণ করে
    আমার বাইবেলের গল্পের বই
  • নোহের জাহাজ
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • তারা তাদের নাম বিখ্যাত করেননি
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৭ পৃষ্ঠা ২৪
যিহোবা বাবিলের লোকদের ভাষা পরিবর্তন করার পর তারা আর দুর্গ তৈরি করার জন্য একসঙ্গে কাজ করতে পারেনি

পাঠ ৭

বাবিলের দুর্গ

জলপ্লাবনের পর নোহের ছেলেদের অনেক সন্তান হয়। তাদের পরিবার বড়ো হয় এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করে, যেমনটা যিহোবা তাদের বলেছিলেন।

কিন্তু, কেউ কেউ যিহোবার বাধ্য হয়নি। তারা বলে: ‘এসো, আমরা একটা নগর তৈরি করি এবং সেখানে থাকি। আমরা এমন একটা দুর্গ তৈরি করব, যেটার চূড়া আকাশ ছুঁয়ে যাবে। এর ফলে, আমরা বিখ্যাত হয়ে উঠব।’

লোকেরা যা করছিল, তা দেখে যিহোবা খুশি হননি। তাই, তিনি তাদের থামানোর সিদ্ধান্ত নেন। তুমি কি জান, কীভাবে তিনি তা করেন? তিনি হঠাৎ করে এমন কিছু করেন, যার ফলে লোকেরা আলাদা আলাদা ভাষায় কথা বলতে শুরু করে। যেহেতু তারা একে অন্যের কথা বুঝতে পারছিল না, তাই তারা দুর্গ তৈরি করার কাজ বন্ধ করে দেয়। তারা যে-নগর তৈরি করছিল, সেটা বাবিল নামে পরিচিত হয়ে ওঠে। বাবিল শব্দের মানে হল ‘ভেদ।’ লোকেরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং সেখানে থাকতে শুরু করে। কিন্তু, তারা নতুন জায়গাগুলোতে গিয়েও মন্দ কাজ করতে থাকে। সেই সময়ে কি এমন কেউ ছিল, যিনি যিহোবাকে ভালোবাসতেন? আমরা পরের অধ্যায়ে তা দেখব।

“যে-কেউ নিজেকে উচ্চীকৃত করে, তাকে নত করা হবে কিন্তু যে-কেউ নিজেকে নত করে, তাকে উচ্চীকৃত করা হবে।”—লূক ১৮:১৪

প্রশ্ন: বাবিলের লোকেরা কী করেছিল? কীভাবে যিহোবা তাদের থামিয়ে দিয়েছিলেন?

আদিপুস্তক ১১:১-৯

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার