ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৬ পৃষ্ঠা ২০-পৃষ্ঠা ২১ অনু. ৫
  • আট জন ব্যক্তি জলপ্লাবন থেকে রক্ষা পায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আট জন ব্যক্তি জলপ্লাবন থেকে রক্ষা পায়
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • নোহের জাহাজ
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • মহাপ্লাবন
    আমার বাইবেলের গল্পের বই
  • নোহ একটা জাহাজ নির্মাণ করেন
    আমার বাইবেলের গল্পের বই
  • তিনি ‘আর সাত জনের সহিত রক্ষা’ পেয়েছিলেন
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৬ পৃষ্ঠা ২০-পৃষ্ঠা ২১ অনু. ৫
যখন বৃষ্টি শুরু হয়, তখন জাহাজ জলের উপর ভাসতে শুরু করে

পাঠ ৬

আট জন ব্যক্তি জলপ্লাবন থেকে রক্ষা পায়

নোহ, তার পরিবার এবং পশুপাখি জাহাজ থেকে বের হয়

নোহ, তার পরিবার এবং পশুপাখি জাহাজের মধ্যে ঢোকে। যিহোবা জাহাজের দরজা বন্ধ করে দেন আর বৃষ্টি পড়তে শুরু করে। এত বৃষ্টি হয় যে, জাহাজটা জলের উপর ভাসতে শুরু করে। একসময় পুরো পৃথিবী জল দিয়ে ভরে যায়। জাহাজের বাইরে থাকা সমস্ত মন্দ লোক মারা যায়। কিন্তু, নোহ এবং তার পরিবার ভিতরে সুরক্ষিত থাকে। তুমি কি কল্পনা করতে পার, তারা যিহোবার বাধ্য হয়েছিল বলে কত খুশি হয়েছিল?

৪০ দিন এবং ৪০ রাত ধরে বৃষ্টি হয় আর এরপর বৃষ্টি থেমে যায়। ধীরে ধীরে জল নীচের দিকে নামতে শুরু করে। একসময় জাহাজটা একটা পর্বতের উপর আটকে যায়। তবে, তখনও চারিদিকে অনেক জল ছিল। তাই, নোহ এবং তার পরিবার সঙ্গেসঙ্গে জাহাজ থেকে বের হতে পারেনি।

আস্তে আস্তে জল শুকোতে শুরু করে। সবমিলিয়ে নোহ এবং তার পরিবার এক বছরেরও বেশি সময় ধরে জাহাজের মধ্যে থাকে। এরপর যিহোবা তাদের বলেন যে, তারা জাহাজ থেকে বের হতে পারে। তারা খুবই কৃতজ্ঞ যে, যিহোবা তাদের রক্ষা করেছেন। আর এই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তারা যিহোবার উদ্দেশে বলি উৎসর্গ করে।

একটা রংধনু

যিহোবা তাদের এই বলি দেখে খুশি হন। তিনি প্রতিজ্ঞা করেন, তিনি আর কখনো জলপ্লাবন দিয়ে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস করবেন না। তাঁর এই প্রতিজ্ঞার চিহ্ন হিসেবে তিনি প্রথম বার আকাশে রংধনু দেখান। তুমি কি কখনো রংধনু দেখেছ?

এ ছাড়া, যিহোবা নোহ এবং তার পরিবারকে বলেন, যেন তারা তাদের সন্তান দিয়ে পৃথিবী পূর্ণ করে।

“নোহ জাহাজে প্রবেশ করার দিন পর্যন্ত . . . আর জলপ্লাবন এসে তাদের সকলকে ভাসিয়ে না নিয়ে যাওয়া পর্যন্ত তারা কোনো মনোযোগ দেয়নি।”—মথি ২৪:৩৮, ৩৯

প্রশ্ন: যিহোবা যখন জাহাজের দরজা বন্ধ করে দিয়েছিলেন, তখন কী হয়েছিল? আমরা যখন আকাশে রংধনু দেখতে পাই, তখন এটা আমাদের কী মনে করিয়ে দেয়?

আদিপুস্তক ৭:১–৯:১৭

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার