সূচিপত্র
বিভাগ ১ কেন যিহোবার কাছে ফিরে আসবেন?
বাইবেলের সময়ে যিহোবার লোকেরা আমাদের মতো একই প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হয়েছিলেন। যিহোবা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আর তিনি তাঁর প্রতিজ্ঞা অনুযায়ী আজকে আমাদের জন্যও একই বিষয় করবেন। একজন সদয় ও প্রেমময় পালক হিসেবে যিহোবা তাঁর হারানো মেষদের অন্বেষণ করেন এবং তাদেরকে তাঁর কাছে ফিরে আসার আমন্ত্রণ জানান।
বিভাগ ১ “আমি হারাণ মেষের অন্বেষণ করিব”
বিভাগ ২-৪ ফিরে আসার ক্ষেত্রে কোন কোন প্রতিদ্বন্দ্বিতা রয়েছে?
এমনকী ঈশ্বরের অনুগত উপাসকরাও কখনো কখনো উদ্বিগ্নতা, আঘাতদায়ক অনুভূতি এবং অপরাধবোধের শিকার হয়েছেন, যা তাদের আধ্যাত্মিক বিষয়ের উপর প্রভাব ফেলেছে। কীভাবে যিহোবা তাদেরকে এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে, তাঁর লোকেদের সঙ্গে পুনরায় মেলামেশা করতে এবং তাদের আনন্দ ফিরে পেতে সাহায্য করেছেন, তা পরীক্ষা করে দেখুন।
বিভাগ ২ উদ্বিগ্নতা—“সর্ব্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি”
বিভাগ ৩ আঘাতদায়ক অনুভূতি—যখন আমাদের কাউকে “দোষ দিবার কারণ থাকে”
বিভাগ ৪ অপরাধবোধ—“আমার পাপ হইতে আমাকে শুচি কর”
বিভাগ ৫ যেভাবে যিহোবার কাছে ফিরে আসবেন
যিহোবা চান যেন আপনি তাঁর কাছে ফিরে আসেন। এর কয়েকটা প্রমাণ বিবেচনা করুন। অনেক খ্রিস্টান কীভাবে ফিরে এসেছেন, মণ্ডলীর ভাই-বোনেরা তাদের দেখে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এবং তাদের উদ্যোগী কাজকর্ম পুনরায় শুরু করার জন্য প্রাচীনরা কীভাবে তাদের সাহায্য করেছিলেন, তা জানুন।