ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • rk বিভাগ ১২ পৃষ্ঠা ২৮-২৯
  • দেখান যে আপনার প্রকৃত বিশ্বাস রয়েছে!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • দেখান যে আপনার প্রকৃত বিশ্বাস রয়েছে!
  • প্রকৃত বিশ্বাস—আপনার জন্য এক সুখী জীবনের চাবিকাঠি
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রকৃত বিশ্বাস কী?
    প্রকৃত বিশ্বাস—আপনার জন্য এক সুখী জীবনের চাবিকাঠি
  • আপনি কি সত্যিই সুসমাচারে বিশ্বাস করেন?
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “আমাদের বিশ্বাসের বৃদ্ধি করুন”
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার প্রতিজ্ঞায় বিশ্বাস করে চলুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
আরও দেখুন
প্রকৃত বিশ্বাস—আপনার জন্য এক সুখী জীবনের চাবিকাঠি
rk বিভাগ ১২ পৃষ্ঠা ২৮-২৯

খণ্ড ১২

দেখান যে আপনার প্রকৃত বিশ্বাস রয়েছে!

ঈশ্বর তাঁর দাসদের এই বিষয়ে সতর্ক করেন যে, তাদের বিশ্বাসের পরীক্ষা আসবেই। তাঁর বাক্য বলে: “সতর্ক থাক, কারণ তোমাদের শত্রু শয়তান গর্জনকারী সিংহের মত করে কাকে খেয়ে ফেলবে তার খোঁজ করে বেড়াচ্ছে।” (১ পিতর ৫:৮) কীভাবে শয়তান আপনার বিশ্বাস নষ্ট করে দেওয়ার চেষ্টা করতে পারে?

একজন ব্যক্তি পবিত্র শাস্ত্র পড়ছেন ও আরেকজন তাঁকে এড়িয়ে চলছেন

আপনি কি এই ধরনের বিরোধিতার মুখোমুখি হয়েছেন?

আপনি যাতে পবিত্র শাস্ত্র পরীক্ষা করে দেখতে না পারেন, সেইজন্য আপনার ওপর চাপ সৃষ্টি করার জন্য শয়তান হয়তো অন্যদের এমনকী আপনার প্রিয়জনদের ব্যবহার করতে পারে। এই সম্বন্ধে যিশু আগেই বলেছিলেন: “একজন মানুষের নিজের পরিবারের লোকেরাই তার শত্রু হবে।” (মথি ১০:৩৬) পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব, যারা শুভাকাঙ্ক্ষী, তারা হয়তো জানে না যে, ঈশ্বরের বাক্যে অপূর্ব সত্য রয়েছে। অথবা তারা হয়তো ভয় পায় যে, অন্যেরা কী চিন্তা করবে। কিন্তু, শাস্ত্র বলে: “মানুষকে যে ভয় করে সেই ভয় তার পক্ষে ফাঁদ হয়ে দাঁড়ায়, কিন্তু যে সদাপ্রভুর ওপর নির্ভর করে সে নিরাপদে থাকে।” (হিতোপদেশ ২৯:২৫) আপনি যদি লোকেদেরকে সন্তুষ্ট করার জন্য শাস্ত্র থেকে শেখা বন্ধ করে দেন, তাহলে সেটা কি ঈশ্বরকে খুশি করবে? কখনোই না! অন্যদিকে, আমরা যখন প্রকৃত বিশ্বাস দেখাই, তখন ঈশ্বর আমাদের সাহায্য করেন। “যারা ফিরে গিয়ে ধ্বংস হয় আমরা তো সেই দলের নই; যারা বিশ্বাস করে উদ্ধার পায় আমরা সেই দলেরই।”—ইব্রীয় ১০:৩৯.

দুমাস্‌ নামে সেই ভাইয়ের অভিজ্ঞতা স্মরণ করে দেখুন, যার সম্বন্ধে আগে বলা হয়েছে। প্রথম প্রথম, তার বিশ্বাসের কারণে তার স্ত্রী তাকে উপহাস করেছিলেন। কিন্তু, পরে তিনি ঈশ্বরের বাক্য থেকে শেখার জন্য দুমাসের সঙ্গে যোগ দিয়েছিলেন। একইভাবে, যা সঠিক আপনি যদি তা করে চলেন, তাহলে আপনিও হয়তো আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদেরকে তা-ই করতে উৎসাহিত করতে পারেন। অনেক ক্ষেত্রে যিনি প্রকৃত বিশ্বাস দেখান, তার “আচরণের” এবং “গভীর সম্মানের” দ্বারা পরিবারের অবিশ্বাসী সদস্যকে “কোনো বাক্য ছাড়াই . . . জয়” করা হয়েছে।—১ পিতর ৩:১, ২, NW.

এ ছাড়া, শয়তান লোকেদেরকে এই চিন্তা করতে পরিচালিত করে, তারা এত ব্যস্ত যে তাদের শাস্ত্র অধ্যয়ন করার সময় নেই। সে চায় জীবনের চাপগুলো—ব্যক্তিগত উদ্‌বেগ এবং টাকাপয়সা নিয়ে চিন্তা—আপনার মধ্যে যেন “বাক্যকে চেপে রাখে,” যার ফলে আপনার বিশ্বাস “কোন ফল” উৎপন্ন না করে। (মার্ক ৪:১৯) এই ধরনের অদূরদর্শী দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করুন! শাস্ত্র বলে: “তোমাকে, অর্থাৎ একমাত্র সত্য ঈশ্বরকে আর তুমি যাঁকে পাঠিয়েছ সেই যীশু খ্রীষ্টকে জানতে পারাই অনন্ত জীবন।” (যোহন ১৭:৩) হ্যাঁ, ঈশ্বর এবং মশীহ যিশু সম্বন্ধে ক্রমাগত আরও বেশি করে জানাই পরমদেশে অনন্তজীবন লাভ করার জন্য সবচেয়ে জরুরি!

একজন ব্যক্তি প্রার্থনা করছেন

ঈশ্বরের সাহায্য চেয়ে প্রার্থনা করুন

মোশির কথা চিন্তা করুন, যিনি মিশরের রাজপরিবারের একজন সদস্য ছিলেন। তিনি চাইলে ধনসম্পদ, খ্যাতি ও ক্ষমতার পিছনে ছুটতে পারতেন। কিন্তু তা না করে, মোশি “পাপের অস্থায়ী আনন্দ বাদ দিয়ে ঈশ্বরের লোকদের সংগে অত্যাচার ভোগ করাই” বেছে নেন। কেন? “যাঁকে দেখা যায় না তাঁকে যেন দেখতে পাচ্ছেন সেইভাবে তিনি ধৈর্য ধরেছিলেন।” (ইব্রীয় ১১:২৪, ২৫, ২৭) হ্যাঁ, ঈশ্বরের ওপর মোশির দৃঢ় বিশ্বাস ছিল। তিনি স্বার্থপর বিষয়গুলোর আগে ঈশ্বরের ইচ্ছাগুলোকে প্রথমে রেখেছিলেন আর ঈশ্বর তাকে প্রচুর আশীর্বাদ করেছিলেন। আপনিও যদি একই বিষয় করেন, তাহলে ঈশ্বর আপনাকেও আশীর্বাদ করবেন।

শয়তান হয়তো বিভিন্ন উপায়ে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে। কিন্তু, আপনাকে যে তার শিকারে পরিণত হতেই হবে, এমন নয়। ঈশ্বরের বাক্য আমাদের জোরালো পরামর্শ দেয়: “শয়তানকে রুখে দাঁড়াও, তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে।” (যাকোব ৪:৭) কীভাবে আপনি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন?

পবিত্র শাস্ত্র অধ্যয়ন করে চলুন। প্রতিদিন ঈশ্বরের বাক্য পড়ুন। এটির শিক্ষাগুলো অধ্যয়ন করুন। এটির পরামর্শ কাজে লাগান। তা করার মাধ্যমে আপনি “যুদ্ধের জন্য ঈশ্বরের দেওয়া সমস্ত সাজ-পোশাক” পরবেন, যেগুলোর দ্বারা আপনি শয়তানের আক্রমণগুলোকে প্রতিহত করতে পারবেন।—ইফিষীয় ৬:১৩.

সেই ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করুন, যাদের প্রকৃত বিশ্বাস রয়েছে। সেই ব্যক্তিদের খুঁজে বের করুন, যারা পবিত্র শাস্ত্র পড়ে, অধ্যয়ন করে এবং কাজে লাগায়। এই ধরনের ব্যক্তিরা ‘একে অন্যের সম্বন্ধে চিন্তা করে যেন তারা ভালবাসতে ও ভাল কাজ করতে একে অন্যকে উৎসাহ দিতে পারে।’ তারা আপনার বিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করবে।—ইব্রীয় ১০:২৪, ২৫.

বিভিন্ন বয়সের বন্ধুরা এক অপরের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন

সেই ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করুন, যাদের বিশ্বাস রয়েছে

যিহোবার নিকটবর্তী হোন। ঈশ্বরের সাহায্য চেয়ে প্রার্থনা করুন এবং তাঁর ওপর নির্ভর করুন। কখনো ভুলে যাবেন না যে, ঈশ্বর আপনাকে সাহায্য করতে চান। “তোমাদের সব চিন্তা-ভাবনার ভার [ঈশ্বরের] উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন।” (১ পিতর ৫:৬, ৭) “ঈশ্বর বিশ্বাসযোগ্য; সহ্যের অতিরিক্ত পরীক্ষা তিনি তোমাদের উপর হতে দেবেন না, বরং পরীক্ষার সংগে সংগে তা থেকে বের হয়ে আসবার একটা পথও তিনি করে দেবেন, যেন তোমরা তা সহ্য করতে পার।”—১ করিন্থীয় ১০:১৩.

শয়তান ঈশ্বরকে এই কথা বলে টিটকারি দেয় যে, পরীক্ষায় পড়লে কেউই তাঁকে ক্রমাগত সেবা করবে না। কিন্তু, শয়তান যে মিথ্যাবাদী, তা প্রমাণ করার সুযোগ আপনার রয়েছে! “তুমি জ্ঞানবান হও,” ঈশ্বর বলেন, “আর আমার মনকে আনন্দিত কর, তাতে [যে] আমাকে টিট্‌কারি দেয় [তাকে] আমি উত্তর দিতে পারব।” (হিতোপদেশ ২৭:১১) হ্যাঁ, আপনার যে প্রকৃত বিশ্বাস রয়েছে, তা দেখানোর জন্য সংকল্পবদ্ধ হোন!

আপনি কীভাবে উত্তর দেবেন?

  • কীভাবে শয়তান আপনার বিশ্বাসকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করতে পারে?

  • কীভাবে মোশি প্রকৃত বিশ্বাস দেখিয়েছিলেন?

  • কীভাবে আপনি বিশ্বাসের পরীক্ষাগুলো সহ্য করতে পারেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার