ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • bm বিভাগ ২২ পৃষ্ঠা ২৫
  • প্রেরিতরা নির্ভীকভাবে প্রচার করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রেরিতরা নির্ভীকভাবে প্রচার করে
  • বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিশু শৌলকে বাছাই করেন
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • মণ্ডলী “শান্তিতে বাস করতে” থাকল
    ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ‘পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া’!
  • এক তাড়নাকারী মহা আলোক দেখতে পান
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • দম্মেশকের পথে
    আমার বাইবেলের গল্পের বই
আরও দেখুন
বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
bm বিভাগ ২২ পৃষ্ঠা ২৫
প্রেরিতরা মহাসভার সামনে সাক্ষ্য দিচ্ছে

খণ্ড ২২

প্রেরিতরা নির্ভীকভাবে প্রচার করে

খ্রিস্টীয় মণ্ডলী তাড়না সত্ত্বেও দ্রুত বৃদ্ধি পায়

যিশুর স্বর্গারোহণের দশ দিন পর, তাঁর প্রায় ১২০ জন শিষ্য সা.কা. ৩৩ সালে যিহুদি উৎসব পঞ্চাশত্তমীর দিনে যিরূশালেমের একটা ঘরে সমবেত হয়েছিল। হঠাৎ, প্রচণ্ড বায়ুর বেগের মতো এক শব্দ সেই ঘরে ছড়িয়ে পড়েছিল। শিষ্যরা অলৌকিকভাবে বিভিন্ন ভাষায় কথা বলতে শুরু করেছিল, যে-ভাষাগুলো তারা জানত না। এই অদ্ভুত ঘটনাগুলো ঘটার কারণ কী ছিল? ঈশ্বর সেই শিষ্যদের পবিত্র আত্মা দান করেছিলেন।

বাইরে অনেক লোকের ভিড় ছিল কারণ উৎসবের জন্য বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা এসেছিল। এই লোকেরা তাদের নিজেদের ভাষায় যিশুর শিষ্যদের সাবলীলভাবে কথা বলতে দেখে বিস্মিত হয়ে গিয়েছিল। কী ঘটেছে তা ব্যাখ্যা করতে গিয়ে পিতর ভাববাদী যোয়েলের এই ভবিষ্যদ্‌বাণী উল্লেখ করেছিলেন যে, ঈশ্বর তাঁর আত্মা ‘সেচন করিবেন,’ যে-আত্মা সেই ব্যক্তিদের অলৌকিক দান প্রদান করবে, যারা তা লাভ করবে। (যোয়েল ২:২৮, ২৯) পবিত্র আত্মার এই জোরালো প্রমাণ এটা স্পষ্ট করেছিল যে, এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে: ঈশ্বরের অনুগ্রহ ইস্রায়েলের কাছ থেকে সরিয়ে নিয়ে নবগঠিত খ্রিস্টীয় মণ্ডলীকে দেওয়া হয়েছে। যারা ঈশ্বরকে গ্রহণযোগ্যভাবে সেবা করতে চেয়েছিল, তাদের তখন খ্রিস্টের অনুসারী হতে হয়েছিল।

ইতিমধ্যে, বিরোধিতা বৃদ্ধি পেয়েছিল এবং শত্রুরা শিষ্যদের কারাগারে নিক্ষেপ করেছিল। কিন্তু রাতের বেলা যিহোবার স্বর্গদূত কারাগারের দ্বার খুলে দিয়েছিলেন এবং শিষ্যদের প্রচার কাজ চালিয়ে যেতে বলেছিলেন। ভোর বেলায় তারা ঠিক তা-ই করেছিল। তারা ধর্মধামে প্রবেশ করেছিল এবং যিশু সম্বন্ধে সুসমাচার শিক্ষা দিতে শুরু করেছিল। তাদের ধর্মীয় বিরোধীরা প্রচণ্ড রেগে গিয়েছিল ও তাদের প্রচার বন্ধ করার আদেশ দিয়েছিল। প্রেরিতরা নির্ভীকভাবে উত্তর দিয়েছিল: “মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে।”—প্রেরিত ৫:২৮, ২৯.

তাড়না তীব্র আকার ধারণ করেছিল। কিছু যিহুদি শিষ্য স্তিফানকে ঈশ্বরনিন্দার অভিযোগে অভিযুক্ত করেছিল এবং পাথর মেরে হত্যা করেছিল। একজন যুবক ব্যক্তি—তার্ষের শৌল—সেই ঘটনার সাক্ষি হয়েছিলেন ও হত্যার অনুমোদন করেছিলেন। এরপর তিনি খ্রিস্টকে অনুসরণ করে এমন যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য দম্মেশকে গিয়েছিলেন। শৌল সেই পথে যাত্রা করার সময় স্বর্গ থেকে এক আলো তার চারিদিকে চমকে উঠেছিল এবং একটা কণ্ঠ বলেছিল: “শৌল, শৌল, কেন আমাকে তাড়না করিতেছ?” সেই আলোর কারণে অন্ধ হয়ে গিয়ে শৌল জিজ্ঞেস করেছিলেন: “আপনি কে?” সেই কণ্ঠ উত্তর দিয়েছিল: “আমি যীশু।”—প্রেরিত ৯:৩-৫.

তিন দিন পর, যিশু শৌলের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য অননিয় নামে একজন শিষ্যকে পাঠিয়েছিলেন। শৌল বাপ্তিস্ম নিয়েছিলেন এবং যিশু সম্বন্ধে সাহসের সঙ্গে প্রচার করতে শুরু করেছিলেন। শৌল পরে প্রেরিত পৌল নামে পরিচিত হয়ে উঠেছিলেন এবং খ্রিস্টীয় মণ্ডলীর একজন উদ্যোগী সদস্য হয়েছিলেন।

যিশুর শিষ্যরা শুধুমাত্র যিহুদি ও শমরীয়দের কাছে ঈশ্বরের রাজ্যের সুসমাচার ঘোষণা করছিল। একজন স্বর্গদূত তখন কর্ণীলিয় নামে একজন ঈশ্বরভয়শীল রোমীয় শতপতিকে দেখা দিয়েছিলেন, তাকে প্রেরিত পিতরকে ডেকে আনতে বলেছিলেন। অন্যদেরকে সঙ্গে নিয়ে পিতর, কর্ণীলিয় ও তার পরিবারের কাছে প্রচার করেছিলেন। পিতর যখন কথা বলছিলেন, তখন সেই পরজাতীয় বিশ্বাসীদের ওপর পবিত্র আত্মা নেমে এসেছিল এবং প্রেরিত তাদেরকে যিশুর নামে বাপ্তাইজিত হতে বলেছিলেন। অনন্তজীবনের পথ তখন সমস্ত জাতির লোকেদের জন্য খুলে গিয়েছিল। মণ্ডলী দূরদূরান্তে সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল।

—প্রেরিত ১:১–১১:২১ পদের ওপর ভিত্তি করে।

  • পঞ্চাশত্তমীর উৎসবের সময় কী ঘটেছিল?

  • যিশুর শিষ্যদের প্রচারের প্রতি শত্রুরা কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল?

  • কীভাবে অনন্তজীবনের পথ সমস্ত জাতির লোকেদের জন্য খুলে গিয়েছিল?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার