ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • gf পাঠ ১৫ পৃষ্ঠা ২৪-২৫
  • ঈশ্বরের বন্ধুরা ভাল কাজ করেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বরের বন্ধুরা ভাল কাজ করেন
  • আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কীভাবে পরিবার সুখী হতে পারে?
    কীভাবে পরিবার সুখী হতে পারে?
  • এক স্থায়ী বিবাহের দুটো চাবিকাঠি
    পারিবারিক সুখের রহস্য
  • পারিবারিক জীবন যা ঈশ্বরকে সন্তুষ্ট করে
    ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?
  • কীভাবে আপনি এক সুখী পারিবারিক জীবন লাভ করতে পারেন?
    ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন
আরও দেখুন
আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!
gf পাঠ ১৫ পৃষ্ঠা ২৪-২৫

পাঠ ১৫

ঈশ্বরের বন্ধুরা ভাল কাজ করেন

আপনার যদি এমন কোন বন্ধু থাকে যাকে আপনি শ্রদ্ধা ও সম্মান করেন, তাহলে আপনি তার মতো হওয়ার চেষ্টা করেন। বাইবেল বলে: “সদাপ্রভু মঙ্গলময় ও সরল।” (গীতসংহিতা ২৫:৮) ঈশ্বরের বন্ধু হওয়ার জন্য আমাদেরও মঙ্গলময় ও সরল হতে হবে। বাইবেল বলে: “প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও। আর প্রেমে চল।” (ইফিষীয় ৫:১, ২) কী করে আমরা ঈশ্বরকে অনুকরণ করতে পারি তার কয়েকটা উপায় এখানে বলা হল:

অন্যদের সাহায্য করুন। “আইস, আমরা . . . সকলের প্রতি, . . . সৎকর্ম্ম করি।”—গালাতীয় ৬:১০.

পরিশ্রম করুন। “চোর আর চুরি না করুক, বরং স্বহস্তে সদ্ব্যাপারে পরিশ্রম করুক।”—ইফিষীয় ৪:২৮.

শারীরিক ও নৈতিক দিক দিয়ে বিশুদ্ধ থাকুন। “আইস, আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে শুচি করি, ঈশ্বরভয়ে পবিত্রতা সিদ্ধ করি।”—২ করিন্থীয় ৭:১.

পরিবারের লোকেদের ভালবাসুন ও সম্মান করুন। “তোমরাও প্রত্যেকে আপন আপন স্ত্রীকে . . . আপনার মত প্রেম কর; কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় [“সম্মান,” NW] করে। সন্তানেরা, তোমরা . . . পিতামাতার আজ্ঞাবহ হও।”—ইফিষীয় ৫:৩৩–৬:১.

অন্যদের ভালবাসুন। “আইস, আমরা পরস্পর প্রেম করি; কারণ প্রেম ঈশ্বরের।”—১ যোহন ৪:৭.

দেশের আইনকানুন মেনে চলুন। “প্রত্যেক প্রাণী [সরকারের] বশীভূত হউক; . . . যাহার যাহা প্রাপ্য, তাহাকে তাহা দেও। যাঁহাকে কর দিতে হয়, কর দেও।”—রোমীয় ১৩:১, ৭.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার