ভূমিকা
আজ বেশিরভাগ লোকই অন্যদের প্রতি সম্মান দেখায় না। তাই, কেউ যখন কারো প্রতি সম্মান দেখায়, তখন লোকেরা একটু অবাক হয়ে যায়।
উদাহরণ হিসেবে বলা যায়, অনেকেই একে অন্যের প্রতি, বয়স্ক ব্যক্তিদের প্রতি আর এমনকী নিজেদের বাবা-মায়ের প্রতিও যথেষ্ট সম্মান দেখায় না। শুধু তা-ই নয়, পুলিশ, কাজের জায়গার নিয়োগকর্তা আর শিক্ষকরাও তাদের যোগ্য সম্মান পায় না। আর সোশ্যাল মিডিয়ার অবস্থা তো আরও খারাপ! লোকেরা অন্যদের সম্বন্ধে কিছু চিন্তা না করেই মনে যা আসে, তা-ই পোস্ট করে। হার্ভার্ড বিজনেস রিভিউ নামক পত্রিকার একটা প্রবন্ধ অনুযায়ী, অসম্মানজনক ব্যবহার ‘দিনের পর দিন বেড়ে যাচ্ছে আর অনেকের কাছ থেকেই এই ধরনের রিপোর্ট পাওয়া যাচ্ছে।’