ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g১৬ নং ৪ পৃষ্ঠা ১০-১১
  • এক বিস্ময়কর উপাদান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এক বিস্ময়কর উপাদান
  • ২০১৬ সজাগ হোন!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কারো কাছে কি একটা পেনসিলআছে?
    ২০০৭ সচেতন থাক!
  • আপনার বিস্ময়কর লোহিত রক্তকণিকা
    ২০০৬ সচেতন থাক!
  • যা দেখা যায় না তা দেখার চেষ্টা করা কী দেখা যায়?
    ২০০০ সচেতন থাক!
২০১৬ সজাগ হোন!
g১৬ নং ৪ পৃষ্ঠা ১০-১১

এক বিস্ময়কর উপাদান

কার্বনের কিছু পরমাণু

নেচারস্‌ বিল্ডিং ব্লকস্‌ নামক বই বলে, “কার্বনের মতো আর কোনো উপাদান জীবনের জন্য এতটা অপরিহার্য নয়।” কার্বনের প্রত্যেকটা পরমাণুর অদ্বিতীয় বৈশিষ্ট্যের কারণে এটা পরস্পরের সঙ্গে এবং অন্যান্য অনেক রাসায়নিক উপাদানের সঙ্গে সংযুক্ত হয় আর এভাবে লক্ষ লক্ষ যৌগিক পদার্থ গঠিত হয়ে থাকে, যেগুলোর বেশিরভাগই এখনও আবিষ্কৃত হচ্ছে অথবা সংশ্লেষিত হচ্ছে।

এখানে তুলে ধরা উদাহরণগুলো দেখায় যে, কার্বনের বিভিন্ন পরমাণু সংযুক্ত হয়ে ভিন্ন ভিন্ন আকৃতি গঠন করতে পারে, যার মধ্যে রয়েছে, শিকলাকৃতি, পিরামিডাকৃতি, বলয়াকৃতি, পরতাকৃতি এবং নলাকৃতি। সত্যিই, কার্বন হচ্ছে এক বিস্ময়কর উপাদান! ◼ (g16-E No. 5)

হিরে

হিরে

কার্বনের পরমাণু সংযুক্ত হয়ে যখন পিরামিড আকারে গঠিত হয়, যেটাকে বলা হয় চতুস্থলক, তখন সেটা প্রচণ্ড অনমনীয় হয়ে উঠে হিরে উৎপন্ন করে, যেটা প্রাকৃতিকভাবে সৃষ্ট সবচেয়ে কঠিন বস্তু। একেবারে নিখুঁত হিরে উৎপন্ন হওয়ার জন্য মূলত কার্বনের পরমাণুর একটা অণু প্রয়োজন।

গ্র্যাফাইট

সিসের পেনসিল

দৃঢ়ভাবে সংযুক্ত কার্বনের পরমাণুগুলো এমন আলগা স্তরের সৃষ্টি করে, যেটা কাগজের শিটের মতো একটার উপর থেকে আরেকটা সহজেই পিছলে যেতে পারে। এই বৈশিষ্ট্যের কারণে গ্র্যাফাইট একইসঙ্গে খুবই পিচ্ছিল পদার্থ এবং পেনসিলের সিস তৈরির এক মুখ্য উপাদান।a

গ্র্যাফিন

পেনসিলের সিস

এটা কার্বনের পরমাণুর একটা স্তরকে বোঝায়, যা বিন্যস্ত হয়ে ষড়ভুজাকৃতি জাল গঠিত করে। গ্র্যাফিনের চাপ সহনীয় ক্ষমতা স্টিলের চেয়ে বহু গুণ বেশি। পেনসিলের দাগে অল্প পরিমাণে গ্র্যাফিনের এক বা একাধিক স্তর পাওয়া যেতে পারে।

ফুলারিন

ফুলারিন

কার্বনের এই ফাঁপা অণুগুলো বিভিন্ন আকারে পাওয়া যায়, যার মধ্যে রয়েছে ন্যানোটিউব নামে পরিচিত বিভিন্ন আণুবীক্ষণিক বল ও নল। এগুলোর আকার পরিমাপ করার একক হল ন্যানোমিটার, যা এক মিটারের এক-শো কোটি ভাগের এক ভাগ।

জীবজগৎ

কার্বন সমৃদ্ধ জীবিত কোষ

যে-সমস্ত কোষ নিয়ে গাছপালা, জীবজন্তু ও মানব দেহ গঠিত হয়, সেগুলো কার্বনের কাঠামোর উপর ভিত্তি করেই গঠিত। এই কার্বন শর্করা, চর্বি এবং অ্যামাইনো অ্যাসিড থেকে পাওয়া যায়।

“[ঈশ্বরের] অদৃশ্য গুণ, . . . তাঁহার বিবিধ কার্য্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে।” —রোমীয় ১:২০.

a ২০০৭ সালের অক্টোবর-ডিসেম্বর মাসের সচেতন থাক! পত্রিকার “কারো কাছে কি একটা পেনসিল আছে?” শিরোনামের প্রবন্ধটা দেখুন।

তারা

কার্বন—তারাগুলোর মধ্যে অতিসূক্ষ্ম সমন্বয়ের ফলে গঠিত এক উপাদান

তিনটে হিলিয়াম পরমাণুর কেন্দ্র একজোট হয়ে কার্বন গঠিত হয় আর বিজ্ঞানীরা মনে করেন, এটা লাল দানব নামে অভিহিত তারাগুলোর ভিতরে ঘটে থাকে। হিলিয়ামের পরমাণুর কেন্দ্র একজোট হওয়ার জন্য কিছু বিষয়কে একেবারে সঠিক হতে হবে। পদার্থবিদ পল ডেভিস লেখেন, “যদি [ভৌত নিয়মে] মাত্র কয়েকটা পরিবর্তন ঘটে, এমনকী তা যদি সামান্যও হয়, তা হলে আমাদের এই নিখিলবিশ্ব, কোনো জীবন এবং নিশ্চিতভাবেই কোনো মানুষ অস্তিত্বে থাকবে না।” কীভাবে এই অতিসূক্ষ্ম সমন্বয় ঘটে থাকে? কেউ কেউ বলে, এটা এমনি এমনি ঘটে থাকে। কিন্তু, অন্যেরা স্বীকার করে যে, এগুলোর পিছনে একজন বিজ্ঞ সৃষ্টিকর্তার হাত রয়েছে। আপনি কোনটাকে আরও যুক্তিযুক্ত বলে মনে করেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার