ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g১৬ নং ৩ পৃষ্ঠা ৩
  • অভ্যাস নিয়ন্ত্রণ করার বিভিন্ন উপায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অভ্যাস নিয়ন্ত্রণ করার বিভিন্ন উপায়
  • ২০১৬ সজাগ হোন!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অভ্যাসকে আপনার উপকারের জন্য কাজ করতে দিন
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ভূমিকা
    ২০১৬ সজাগ হোন!
  • ১ অতিরিক্ত আশা করবেন না
    ২০১৬ সজাগ হোন!
  • আমি শুধু নিজের জন্য চিন্তা করতাম
    প্রহরীদুর্গ: ঈশ্বরের রাজ্য—যিশুর কাছে এর অর্থ কী
আরও দেখুন
২০১৬ সজাগ হোন!
g১৬ নং ৩ পৃষ্ঠা ৩
একজন মহিলা টিভি দেখতে দেখতে অস্বাথ্যকর খাবার খাচ্ছন

প্রচ্ছদ বিষয়

অভ্যাস নিয়ন্ত্রণ করার বিভিন্ন উপায়

  • একটা অ্যালার্ম ঘড়ি

    অ্যালবার্টেরa ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। তার চোখে এখনও ঘুম লেগে রয়েছে। কিন্তু তাতে কী! তাকে যে এখন মর্নিং ওয়াকে যেতে হবে। তাই, তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে তিনি আগের রাতে গুছিয়ে রাখা জামাকাপড় পরে বেরিয়ে পড়েন। বিগত এক বছর ধরে তিনি এভাবেই সপ্তাহে তিন দিন মর্নিং ওয়াক করেন।

  • এক প্যাকেট চকোলেট

    লিলি একটু আগে তার স্বামীর সঙ্গে ঝগড়া করেছেন। রাগের মাথায় কী করবেন ভেবে না পেয়ে তিনি রান্নাঘরে ছুটে যান আর একের-পর-এক চকোলেট বের করে খেতে থাকেন। মেজাজ খারাপ হলে তিনি সবসময় এ-রকমই করেন।

আপনারা কি অ্যালবার্ট ও লিলির মধ্যে কোনো মিল খুঁজে পেয়েছেন? একটা বিষয়ে তাদের মধ্যে মিল রয়েছে আর তা হল, তারা উভয়ই অভ্যাসের দাস।

আপনার বিষয়ে কী বলা যায়? আপনি কি নিজের জীবনে ভালো অভ্যাস গড়ে তুলতে চান? হতে পারে, আপনি নিয়মিত শরীরচর্চা করতে, আরেকটু ঘুমাতে কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চান।

আবার অন্যদিকে, আপনি হয়তো কোনো বদভ্যাস কাটিয়ে উঠতে চান। যেমন হতে পারে, ধূমপান করা, অস্বাস্থ্যকর খাবার খাওয়া অথবা সবসময় ইন্টারনেটের জগতে ডুবে থাকা।

সত্যি বলতে কী, বদভ্যাস কাটিয়ে ওঠা খুব-একটা সহজ নয়। বদভ্যাস অনেকটা কাঁঠালের আঠার মতো, এক বার হাতে লেগে গেলে সহজে ছাড়ে না।

তাহলে, কীভাবে আপনি অভ্যাসের দাসত্ব থেকে বেরিয়ে আসতে পারেন এবং বদভ্যাস গড়ে তোলার পরিবর্তে ভালো অভ্যাস গড়ে তুলতে পারেন? পরবর্তী প্রবন্ধে দেওয়া তিনটে পরামর্শের কথা বিবেচনা করুন, যেগুলো পবিত্র শাস্ত্রের নীতির উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। (g16-E No. 4)

a এই প্রবন্ধে কিছু নাম পরিবর্তন করা হয়েছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার