ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g ৭/১৪ পৃষ্ঠা ৬
  • আপনি কেন বেঁচে থাকবেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কেন বেঁচে থাকবেন?
  • ২০১৪ সচেতন থাক!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আত্মহত্যা কি উত্তর?
    ১৯৯৪ সচেতন থাক!
  • সাহায্যের জন্য অনেকে মরিয়া
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “ধার্ম্মিক লোক সদাপ্রভুতে আনন্দ করিবে”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • আমি আর বাঁচতে চাই না—আমার যখন আত্মহত্যা করতে ইচ্ছা করে, সেইসময়ে বাইবেল কি আমাকে সাহায্য করতে পারে?
    বাইবেলের প্রশ্নের উত্তর
আরও দেখুন
২০১৪ সচেতন থাক!
g ৭/১৪ পৃষ্ঠা ৬
একজন ব্যক্তি হতাশায় ভুগছন আর তিনি আত্মহত্যা করার কথা চিতা করছন

প্রচ্ছদ বিষয়

আপনি কেন বেঁচে থাকবেন?

ডায়ানাকে a দেখলে আপনার মনে হবে, তিনি একজন হাসিখুশি ও বুদ্ধিমতী মেয়ে, যিনি সবার সঙ্গে মিলেমিশে থাকতে চান। কিন্তু, তার এই হাসিখুশি চেহারার পেছনে আর একটা চেহারা লুকিয়ে আছে, যা হতাশার অন্ধকারে আচ্ছন্ন। তিনি বলেন, ‘আমার এমন একটা দিনও কেটেছে কিনা সন্দেহ, যে-দিন আমি মরে যাওয়ার কথা চিন্তা করিনি। আমার মনে হয়, পৃথিবীতে আমি না থাকলেই ভালো।’

“কয়েকটা সমীক্ষা অনুযায়ী, একজন ব্যক্তি যখন আত্মহত্যা করে মারা যান, সেই একই সময় ২০০ জন আত্মহত্যা করার চেষ্টা করেন এবং ৪০০ জন আত্মহত্যা করার কথা চিন্তা করেন।”—দ্যা গ্যাজেট, মন্ট্রিল, কানাডা।

ডায়ানা বলেন, তিনি কখনোই আত্মহত্যা করতে চান না। তবে, কখনো কখনো বেঁচে থাকার জন্য কোনো কারণও তিনি খুঁজে পান না। তিনি বলেন, ‘খুব ভালো হতো, যদি কোনো দুর্ঘটনায় আমি মারা যেতাম। আমার কাছে মৃত্যু কোনো শত্রু নয় বরং এক বন্ধু।’

অনেকেই ডায়ানার মতো চিন্তা করে থাকে আর তাদের মধ্যে কেউ কেউ আত্মহত্যা করার কথা ভাবে অথবা আত্মহত্যা করার চেষ্টা করে। বিশেষজ্ঞরা বলেন যে, যারা আত্মহত্যা করার চেষ্টা করে তাদের বেশিরভাগই আসলে নিজেদের জীবনকে শেষ করতে চায় না বরং কষ্টের হাত থেকে মুক্তি পেতে চায়। এক কথায় বললে, তারা মনে করে যে, আত্মহত্যা করার পেছনে তাদের একটা নির্দিষ্ট কারণ রয়েছে; কিন্তু তাদের যা প্রয়োজন তা হল বেঁচে থাকার কারণ সম্বন্ধে জানা।

আপনি কেন বেঁচে থাকবেন? বেঁচে থাকার তিনটে কারণ সম্বন্ধে বিবেচনা করুন।

প্রচলিত ধারণা: আত্মহত্যা সম্বন্ধে কথা বললে অথবা বার বার আত্মহত্যা শব্দটা উল্লেখ করলে, সেটা লোকেদের আত্মহত্যা করতে প্ররোচনা দেয়।

বাস্তব বিষয়: আত্মহত্যার বিষয়টা নিয়ে খোলাখুলিভাবে কথা বললে, তা প্রায়ই একজন ব্যক্তিকে বেঁচে থাকার কথা চিন্তা করতে সাহায্য করে।

a নাম পরিবর্তন করা হয়েছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার