ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g ৭/১৩ পৃষ্ঠা ১২-১৩
  • ইন্দোনেশিয়া ভ্রমণ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ইন্দোনেশিয়া ভ্রমণ
  • ২০১৩ সচেতন থাক!
২০১৩ সচেতন থাক!
g ৭/১৩ পৃষ্ঠা ১২-১৩
[১২ পৃষ্ঠার চিত্র]

দেশ ও অধিবাসী

ইন্দোনেশিয়া ভ্রমণ

প্রায় সতেরো হাজার দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত। এখানকার লোকেরা খুবই বন্ধুত্বপরায়ণ, ধৈর্যশীল, নম্র ও অতিথিপরায়ণ হিসেবে পরিচিত।

[১২ পৃষ্ঠার মানচিত্র]

ইন্দোনেশিয়ার প্রধান খাবার হল ভাত ও তরকারি, যেগুলো প্রায়ই মশলাদার হয়ে থাকে আর ফল। কিছু কিছু জায়গায়, পরিবারগুলো একসঙ্গে মাদুরে বসে হাত দিয়ে ভাত খায়। ইন্দোনেশিয়ার অনেক অধিবাসী মনে করে যে, এভাবে খেতে সুস্বাদু লাগে।

[১৩ পৃষ্ঠার চিত্র]

দুরিয়ান ফলের ভিতরটা নরম ও রসালো আর এটার উগ্র গন্ধ সত্ত্বেও অনেকে এটা খেতে পছন্দ করে

ইন্দোনেশিয়ার অধিবাসীরা শিল্পকলা, নাচ ও সংগীত পছন্দ করে। আ্যংক্লাং হল ইন্দোনেশিয়ার এক বিশেষ ধরনের বাদ্যযন্ত্র; যাতে অনেকগুলো বাঁশের পাইপ একসঙ্গে একটা ফ্রেমে আলগাভাবে বাঁধা থাকে। পাইপগুলোকে এমনভাবে সুরে বাঁধা হয়, যাতে আঘাত করা হলে একটা বিশেষ ধরনের সুর সৃষ্টি হয়। একটা সুর বাজানোর জন্য অনেকজন বাদককে একসঙ্গে তাদের আ্যংক্লাংগুলো ঠিক সময় নাড়াতে হয়।

[১৩ পৃষ্ঠার চিত্র]

ওরাং-ওটাং হল গাছে বসবাসকারী প্রাণীদের মধ্যে সবচেয়ে বড়ো প্রাণী, যাদেরকে সুমাত্রা ও বোর্ণিওর ঘনবর্ষণ বনাঞ্চলে প্রায়ই দেখা যায়। একটি পূর্ণবয়স্ক পুরুষ ওরাং-ওটাংয়ের ওজন প্রায় ৯০.৭ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে আর তাদের হাত দুটো ৮ ফুট পর্যন্ত প্রসারিত হতে পারে

পঞ্চদশ শতাব্দী পর্যন্ত ইন্দোনেশিয়ায় হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রভাব সবচেয়ে বেশি ছিল। ষোড়শ শতাব্দীর দিকে ইসলাম ধর্ম ইন্দোনেশিয়ার সংস্কৃতিতে প্রভাব বিস্তার করতে শুরু করে। ষোড়শ শতাব্দীতে মশলার খোঁজে ইউরোপীয়রা আসে আর তারা সঙ্গে করে খ্রিস্টধর্মও নিয়ে আসে।

যিহোবার সাক্ষিরা, যারা তাদের বিশ্বব্যাপী বাইবেল শিক্ষাদানের কাজের জন্য সুপরিচিত, তারা ১৯৩১ খ্রিস্টাব্দ থেকে ইন্দোনেশিয়ায় কাজ করছে। বর্তমানে ইন্দোনেশিয়ায় তাদের সংখ্যা ২২,০০০-রও বেশি আর তারা বধিরদের কাছে পৌঁছানোর প্রচেষ্টা করছে। সম্প্রতি যিশুর মৃত্যু স্মরণ করার জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা আয়োজিত সাংকেতিক ভাষার এক বিশেষ সভাতে ৫০০-রও বেশি লোক যোগ দিয়েছিল। (g১৩-E ০৪)

আপনার জ্ঞান পরীক্ষা করুন

এগুলোর মধ্যে কোনটা ইন্দোনেশিয়ায় আছে বলে আপনার মনে হয়?

উত্তর: চারটেই। বিশ্বের সবচেয়ে বড়ো ফুলের ব্যাস তিন ফুট (৯১ সেন্টিমিটার) আর সবচেয়ে লম্বা ফুলের উচ্চতা দশ ফুট (৩ মিটার)।

এক নজরে কিছু তথ্য

  • জনসংখ্যা: ২৩ কোটি ৭৬ লক্ষ

  • বাজধানী: জাকার্তা

  • জলবায়ু: ক্রান্তীয়

  • বপ্তানি দ্রব্য: পাম তেল, রবার, পেট্রোলিয়াম, কয়লা

  • ভাষা: বহসা ইন্দোনেশিয়া ও সেইসঙ্গে শতাধিক প্রাদেশিক ভাষা ও উপভাষা

  • ধর্ম: প্রধানত মুসলিম (৮৮ শতাংশ)

[১২ পৃষ্ঠার চিত্র]

সচেতন থাক! পত্রিকা ইন্দোনেশীয় (যেটাকে বহসা ইন্দোনেশিয়াও বলা হয়) ভাষাসহ ৯৮টা ভাষায় প্রকাশিত হয়

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার