ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g০২ ৭/৮ পৃষ্ঠা ৩২
  • যে-বইটা বিয়েকে টিকিয়ে রাখতে সাহায্য করতে পারে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যে-বইটা বিয়েকে টিকিয়ে রাখতে সাহায্য করতে পারে
  • ২০০২ সচেতন থাক!
২০০২ সচেতন থাক!
g০২ ৭/৮ পৃষ্ঠা ৩২

যে-বইটা বিয়েকে টিকিয়ে রাখতে সাহায্য করতে পারে

গত বছর যুক্তরাষ্ট্রের লুজিয়ানাতে ল্যাজলি নামের একজন মহিলার সঙ্গে তুলান বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি টেলিফোনে যোগাযোগ করেছিলেন। সেই প্রতিনিধি বলেছিলেন যে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো তুলান বিশ্ববিদ্যালয়, লুজিয়ানাতে বাস করেন এমন নতুন দম্পতিদের ওপর একটা জরিপ চালাচ্ছিল।

জরিপে সহযোগিতার বিষয়ে একমত হওয়ার পর সেই মহিলা একটা প্রশ্নপত্র পান এবং তিনি তা পূরণ করেন আর এরপর পারিবারিক সুখের রহস্য (ইংরেজি) বইটা সহ সেই প্রশ্নপত্র পাঠিয়ে দেন। তিনি বলেছিলেন যে, তিনি এবং তার স্বামী যিহোবার সাক্ষি এবং তারা বিবাহের প্রস্তুতি হিসেবে দুজনে একত্রে এই বই অধ্যয়ন করেছেন।

কয়েক সপ্তাহ পরে বিশ্ববিদ্যালয়ের জরিপ কার্যের পরিচালকের কাছ থেকে মহিলা একটা চিঠি পান। তিনি লিখেছিলেন: “আমরা খুবই আশাবাদী যে, অটুট ও সুখী বিবাহের জন্য কী দরকার, সেই বিষয়ে আপনি এবং আপনার স্বামীর মতো দম্পতিরা আমাদের অনেক কিছু শেখাতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনারাও ভিন্ন ভিন্ন পটভূমি থেকে এসেছেন আর এটা প্রায়ই বিবাহে অশান্তির কারণ হয়। কিন্তু বিয়ের জন্য আপনাদের প্রস্তুতিতে বিশেষ করে আপনার পাঠানো বইটার ব্যবহার যেকোন বিবাদ মোকাবিলা করতে আপনাদের সাহায্য করবে। আর এটা বলতেই হবে যে, বিবাহের ক্ষেত্রে ধর্মীয় ভিত্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঈশ্বরের সাহায্যের ওপর নির্ভর করায় এবং এক দৃঢ় বিশ্বাস থাকায় আপনারা উভয়েই ভাগ্যবান।

“আপনার পাঠানো বইটা আমি আমার ডেস্কের ওপর এমনভাবে রেখেছি, যাতে অন্যেরা এটা দেখতে পায় আর আমার ছাত্র-ছাত্রীরা বিয়ে করার বিষয়ে আমার কাছে পরামর্শ চাইলে আমি বইটা তাদের দেখাই। আমি এইধরনের বই আগে কখনও দেখেনি আর এটা এক কথায় চমৎকার।”

আমরা বিশ্বাস করি আপনিও এই বইয়ের গুরুত্ব বুঝতে পারবেন। আরও তথ্যের জন্য জন্য দয়া করে এই পত্রিকায় দেওয়া কুপনটা পূরণ করে সেখানে লেখা ঠিকানা কিংবা ৫ পৃষ্ঠায় দেওয়া যেকোন উপযুক্ত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দিন। আপনি কীভাবে আপনার পরিবারের সমস্যাগুলোর সমাধান করতে পারেন সেই বিষয়ে এই বই আপনাকে ঠিক ঠিক পরামর্শ দেবে আর সঙ্গে সঙ্গে এটা আপনাকে বলবে যে আপনি কীভাবে আপনার পারিবারিক জীবনকে সুখী করতে পারেন যেমন ঈশ্বর চান।(g০২ ৪/২২)

□ পারিবারিক সুখের রহস্য বইটার বিষয়ে আমাকে আরও কিছু জানান।

□ বিনা পয়সায় বাইবেল অধ্যয়ন করার জন্য দয়া করে আমার সঙ্গে দেখা করুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার