আমাদের পাঠক-পাঠিকাদের থেকে
ডেটিং করার মতো বয়স এখনও হয়নি? “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . . আমার বাবামা যদি মনে করেন যে ডেটিং করার মতো বয়স এখনও আমার হয়নি, তাহলে কী?” (জানুয়ারি ২২, ২০০১, ইংরেজি) আমার বয়স ১৭ বছর এবং আমি বুঝতে পেরেছি যে বিয়ে করার জন্য অথবা একটা পরিবারকে দেখাশোনা করার জন্য আমি তৈরি নই। এই প্রবন্ধটা আমাকে ডেটিং করার আগে ভালভাবে চিন্তা করতে এবং ভবিষ্যতে আমি যখন ডেটিং করার ও বিয়ে করার সিদ্ধান্ত নেব, তখন যাতে বিচক্ষণতা ব্যবহার করতে পারি সেই ব্যাপারে আমাকে সাহায্য করেছে।
এ.এম.এইচ., যুক্তরাষ্ট্র (g০১ ১০/৮)
ফোনে কথা বলে এমন দুজন যুবক-যুবতীর অবস্থা আমি সহজেই বুঝতে পারি কারণ আমিও এই পরিস্থিতিতে আছি। কিন্তু ডেটিং করার জন্য এখনও আমি তৈরি নই, বিষয়টা বুঝতে পেরে আমাকে একজন ছেলের সঙ্গে মেলামেশা করা বন্ধ করতে হয়। এইধরনের প্রবন্ধগুলো আমাকে অপেক্ষা করার বিষয়ে আমার সিদ্ধান্তে দৃঢ় থাকতে উৎসাহ দিয়ে থাকে।
এম.আর.কে., যুক্তরাষ্ট্র (g০১ ১০/৮)
আমার বয়স ১৪ বছর। এই প্রবন্ধ সত্যিই আমাকে বুঝতে সাহায্য করেছে যে, এই বয়সে ডেটিং করা কত ঝুঁকিপূর্ণ কারণ বিয়ের জন্য আমি আসলে এখনও তৈরি নই। এই প্রবন্ধ আমাকে জানতে সাহায্য করেছে যে, কারও সঙ্গে প্রেম করার চেয়ে যিহোবার সঙ্গে কাছের সম্পর্ক গড়ে তোলা এখন আরও বেশি জরুরি।
এ.পি., কানাডা (g০১ ১০/৮)
এই প্রবন্ধটা যেন আমার জন্যই লেখা হয়েছে। আমি ভাবতাম যে বাবামা আমার প্রতি খুব বেশি কঠোর এবং তারা আমার অনুভূতি বোঝেন না। এখন আমি বুঝি যে আমাকে সাহায্য করতে ও রক্ষা করতে তারা যথাসাধ্য চেষ্টা করছেন। “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য” ভাবি প্রবন্ধগুলো পড়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি!
এইচ.এ., রোমানিয়া (g০১ ১০/৮)
প্রবন্ধ জীবন রক্ষা করে ল্যানি নামে একজন ব্যক্তির সঙ্গে আমরা সাক্ষাৎ করি যিনি বলেছিলেন যে, “ডেঙ্গু—এক কামড়েই জ্বর” (জুলাই থেকে সেপ্টেম্বর, ১৯৯৮) এর প্রবন্ধটা তার ভাইঝির জীবন বাঁচিয়েছিল। তার অনেক দিন ধরে জ্বর ছিল ও গায়ে ফুসকুড়ি বেরিয়েছিল; কিন্তু তার বাবামা এগুলোকে হাম মনে করে তেমন গ্রাহ্য করেননি। এই প্রবন্ধটার কথা মনে পড়ে যাওয়ায় ল্যানি সেই পত্রিকাটা খুঁজে বের করেন এবং ডেঙ্গুর লক্ষণগুলো সম্বন্ধে যে অংশে ব্যাখ্যা করা হয়েছিল সেটা আবার পড়েন। এরপর তিনি তার ভাইঝির বাবামাকে তাদের মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে জোর করেন। সেখানে ডাক্তাররা স্পষ্টভাবে বলে দেয় যে, তার ডেঙ্গু রক্তক্ষরণজনিত জ্বর হয়েছে। সচেতন থাক! পত্রিকা তার ভাইঝির জীবন বাঁচাতে সাহায্য করেছে বলে ল্যানি এটার প্রশংসা করেন এবং পরে গৃহ বাইবেল অধ্যয়নে রাজি হন।
এইচ.এম.এল., ফিলিপিনস (g০১ ১১/৮)
সূর্য সূর্য, চন্দ্র ও আমাদের সুন্দর পৃথিবীর জন্য আমি প্রায়ই যিহোবাকে ধন্যবাদ জানাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে সাধারণত আমি তেমন একটা ভাবি না। “আমাদের সূর্যের ব্যতিক্রম বৈশিষ্ট্য” (মার্চ ২২, ২০০১, ইংরেজি) নামক প্রবন্ধটা পড়ে আমি ঈশ্বরকে তাঁর উদার ও অমূল্য উপহারগুলোর জন্য প্রার্থনার মাধ্যমে হৃদয় থেকে ধন্যবাদ জানানোর প্রেরণা পেয়েছিলাম।
বি.পি., যুক্তরাষ্ট্র (g০১ ১২/৮)
চুল আমি একজন হেয়ারড্রেসার হিসেবে কাজ করি এবং “আপনার চুলকে একটু কাছ থেকে দেখা যাক” (জুলাই থেকে সেপ্টেম্বর, ২০০১) প্রবন্ধটা যখন আমি পড়ি, আমি খুবই খুশি হয়েছিলাম। এটার একটা কপি আমি আমার মালিককে দিয়েছিলাম। তিনি সেটা পড়ে প্রভাবিত হয়েছিলেন এবং কাজের জায়গায় অন্যান্য মেয়েদেরকে তিনি এটা দিয়েছিলেন। এইধরনের বাস্তব তথ্যের জন্য ধন্যবাদ।
ডি.এল., রোমানিয়া (g০১ ১২/৮)
“আ্যলোপেসিয়া—চুল পড়ার কারণে নিজেকে লুকিয়ে রাখা” (এপ্রিল ২২, ১৯৯১, ইংরেজি) আগের এই প্রবন্ধটা সম্বন্ধে ফুটনোটে উল্লেখ করার জন্য ধন্যবাদ। ১৭ বছর ধরে আমি এই সমস্যায় ভুগছি। এমন এক জগতে যেখানে চেহারাকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং কাউকে একটু অন্যরকম দেখালেই অগ্রাহ্য করা হয়, সেখানে এটা জানা খুবই উৎসাহজনক যে যিহোবা ও তাঁর সংগঠনের সমর্থন আমার রয়েছে।
এম.জি., ইতালি (g০১ ১২/৮)