ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g০১ ৭/৮ পৃষ্ঠা ৩
  • সবার জন্য ভাল স্বাস্থ্য এই লক্ষ্যে কি পৌঁছানো সম্ভব?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সবার জন্য ভাল স্বাস্থ্য এই লক্ষ্যে কি পৌঁছানো সম্ভব?
  • ২০০১ সচেতন থাক!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সূচিপত্র
    ২০০১ সচেতন থাক!
  • শীঘ্রিই—সবার জন্য ভাল স্বাস্থ্য!
    ২০০১ সচেতন থাক!
  • প্রত্যেকেই সুস্বাস্থ্য চায়!
    ২০০৭ সচেতন থাক!
  • স্বাস্থ্যের যত্ন নেওয়ার ব্যাপারে শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি বজায় রাখুন
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০১ সচেতন থাক!
g০১ ৭/৮ পৃষ্ঠা ৩

সবার জন্য ভাল স্বাস্থ্য এই লক্ষ্যে কি পৌঁছানো সম্ভব?

আপনি কি চান না যে, আপনার নিজের ও পরিবারের সবার স্বাস্থ্য ভাল থাকুক? নিশ্চয়ই আপনি চান। আমাদের মধ্যে অনেকে হয়তো মাঝেমধ্যে সামান্য অসুস্থ হই কিন্তু এমন লক্ষ লক্ষ লোকেরা আছেন, অসুখবিসুখ যাদের নিত্যসঙ্গী আর এই কারণে তারা অনেক কষ্ট পান।

তবে, রোগব্যাধি বা অসুখবিসুখকে কমিয়ে আনার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। রাষ্ট্রসংঘের একটা শাখা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র (WHO) কথা ভেবে দেখুন। ১৯৭৮ সালে, এই সংস্থার আয়োজিত একটা কনফারেন্সে ১৩৪টা দেশ ও রাষ্ট্রসংঘের ৬৭টা শাখা সংগঠনের প্রতিনিধিরা একমত হয়েছিলেন যে, স্বাস্থ্য শুধু রোগমুক্ত জীবনই নয়। তারা বলেছিলেন যে, স্বাস্থ্য মানে “শারীরিক, মানসিক ও সামাজিক দিক দিয়ে পুরোপুরি সুস্থ থাকা।” এরপর প্রতিনিধিরা স্বাস্থ্যকে “মানুষের একটা মৌলিক চাহিদা” বলে ঘোষণা করে এক সাহসী পদক্ষেপ নিয়েছিলেন! এভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা “বিশ্বের সকলের জন্য মোটামুটি ভাল স্বাস্থ্য” এনে দেওয়ার লক্ষ্য নিয়েছিল।

এইরকম লক্ষ্যকে নিঃসন্দেহে চমৎকার, এমনকি মহৎও বলা যায়। কিন্তু, এই লক্ষ্যে পৌঁছানো কি আদৌ সম্ভব? এ পর্যন্ত মানুষ যতগুলো লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছে সেগুলোর মধ্যে চিকিৎসাবিদ্যা সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণিত হয়েছে ও প্রশংসা পেয়েছে। ব্রিটিশ খবরের কাগজ দি ইউরোপিয়ান বলে, পশ্চিমা দেশগুলোর লোকেরা “চিকিৎসাবিদ্যায় ‘অলৌকিকভাবে আরোগ্য’ অর্থাৎ একটা সমস্যা সমাধানের জন্য একটা বড়িই যথেষ্ট, এই পরম্পরাগত চিকিৎসাবিদ্যায়” অভ্যস্ত হয়ে উঠেছে। অন্য কথায়, আমরা আশা করি, যে অসুখই হোক না কেন, চিকিৎসা ক্ষেত্র সহজে ও সঙ্গে সঙ্গে প্রতিকারের ব্যবস্থা করবে। কিন্তু, চিকিৎসা পেশা কি আসলেই আমাদের এই উচ্চ আশাকে পূরণ করতে পারবে?(g০১ ৬/৮)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার