যে ছবির কথা তিনি ভুলতে পারেননি
ক্যারন কুড়ি বছর ধরে একজন যিহোবার সাক্ষি। তিনি দেখেছিলেন যে তার বাবা কখনও তার সঙ্গে ধর্মের ব্যাপারে কথা বলতে পছন্দ করতেন না। কিন্তু আজকাল তার স্বভাব কিছুটা পালটেছে। অস্ত্রপচারের পর তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে ছিলেন। একদিন তিনি তার একঘেয়েমি কাটানোর জন্য পুরো খবরের কাজটাই পড়ে ফেলেন। খবরের কাগজ পড়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। পরে ঘরে ফিরে তিনি তার মেয়েকে ফোন করেন। ক্যারন বলেন: “ফোনে বাবা আমাকে বলেন ‘ক্যারেন, পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে।’ আর বিশেষকরে শিশুদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টা তাকে বেশি দুঃখ দিয়েছিল।
“তাকে উৎসাহ দিয়ে আমি কিছু বলার আগেই তিনি বলেন: ‘আজকে দুজন মহিলা আমার কাছে এসেছিলেন। এমনিতে আমি তো বেশির ভাগ সময়ই বাড়ির পিছন দিকে বাগানে কাজ করি, কিন্তু আজ আমি যখন সামনের দিকে ছিলাম তখন তারা আসেন। একজন মহিলা আমাকে একটা সুন্দর বাগানের ছবি দেখান। তখন আমার তাকে বলতে ইচ্ছা হচ্ছিল যে “আমার বাড়ির পিছনের বাগানটা আপনার দেখা উচিত কারণ সেটাও একটা সুন্দর বাগান।” কিন্তু আমি তাকে কিছু বলিনি। এরপর তিনি আমাকে বলেন যে খুব শীঘ্রই পুরো পৃথিবীতে শান্তি আসবে। তিনি বলেছিলেন যে এটা তখন ঠিক এই বাগানের মতো হবে আর সকলে তা উপভোগ করবে। আমি সেই বইটা নিইনি। কিন্তু তারা চলে যাওয়ার পরও আমি সেই ছবিটার কথা কিছুতেই ভুলতে পারছিলাম না। আমি সেই ছবিটার কথা এবং সবার জন্য যে শান্তি আসবে তা নিয়ে ভাবতে থাকি। তুমি কি বুঝতে পারছ আমি কোন বইটার কথা বলছি? তুমি কি আমাকে সেই বইটা দিতে পারবে?’”
বাবাকে সেই বইটা দিতে ক্যারন খুবই খুশি হয়েছিলেন। তার বাবা যে ছবিটার কথা বলেছিলেন সেটা আপনি জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে নামের বইটাতে দেখতে পাবেন। আপনি কি বাইবেলের প্রতিজ্ঞাগুলো সম্বন্ধে আরও জানতে চান যে ঈশ্বর খুব শীঘ্রই পৃথিবীকে এইরকম সুন্দর এক বাগানে পরিণত করবেন যেখানে লোকেরা শান্তিতে বাস করবে? আমরা আপনাকে জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটাতে দেওয়া আরও বিষয়গুলো জানাতে খুশি আর আপনার এলাকার কোন যিহোবার সাক্ষি আপনার কাছে গিয়ে আপনাকে তা জানাবেন। যদি আপনি তা চান, তাহলে এই পত্রিকায় দেওয়া কুপনটা পূরণ করে সেখানে লেখা ঠিকানা কিংবা ৫ পৃষ্ঠায় দেওয়া ঠিকানার যে কোনটাতে পাঠিয়ে দিন।
□ দয়া করে কোন যিহোবার সাক্ষিকে আমার কাছে পাঠান।