ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g৯৯ ৭/৮ পৃষ্ঠা ৩১
  • যে বীজগুলো অনেক বছর পর ফল দিয়েছিল

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যে বীজগুলো অনেক বছর পর ফল দিয়েছিল
  • ১৯৯৯ সচেতন থাক!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেল জীবনকে পরিবর্তন করে
    প্রহরীদুর্গ: বাইবেল জীবনকে পরিবর্তন করে
  • রাজ্যের সত্যের বীজ বোনা
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বৃদ্ধির জন্য বীজে অবশ্যই জল সেচন করতে হবে
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৯ সচেতন থাক!
g৯৯ ৭/৮ পৃষ্ঠা ৩১

যে বীজগুলো অনেক বছর পর ফল দিয়েছিল

“সচেতন থাক!” (ইংরেজি) পত্রিকার ১৯৯৯ সালের ৮ই জানুয়ারি সংখ্যায় “সাত ছেলেকে মানুষ করার কঠিন দায়িত্ব ও আশীর্বাদ” প্রবন্ধটা ছাপার পর এই চিঠিটা আসে।

প্রিয় ভাই ও বোন ডিকম্যান,

এইমাত্র আমি আপনাদের জীবন কাহিনী পড়া শেষ করেছি আর আপনাদেরকে না লিখে পারছি না। বেশ কয়েক বছর আগে [১৯৬০-৬১ সালে] আপনারা যখন মিসিসিপিতে থাকতেন তখন থেকে আমি আপনাদের পরিবারকে চিনি। আসলে, আমি আপনার ছেলেদের সঙ্গে একই স্কুলে পড়তাম আর আমি তাদের সঙ্গে খেলা করার জন্য প্রায়ই আপনাদের বাড়িতেও আসতাম। এইসব কথা আমার ভাসা ভাসা মনে আছে কিন্তু আমার সেই ছোট বয়সেও এই বিষয়টা আমার মনে গভীরভাবে ছাপ ফেলেছিল যে আপনাদের ছেলেরা তাদের খ্রীষ্টীয় বিবেক রক্ষার জন্য স্কুলে পতাকাকে অভিবাদন করত না। যদিও আমি তখন গ্র্যান্ডভিউ ব্যাপটিস্ট গির্জার সদস্য ছিলাম কিন্তু আপনাদের এক ছেলে যখন আমাকে তার বিশ্বাস সম্বন্ধে বুঝিয়েছিল তখন আমি বুঝতে পেরেছিলাম যে সে যা বলছে সেটাই ঠিক।

আপনাদের একজন ছেলে আমাকে হারানো পরমদেশ থেকে পুনর্স্থাপিত পরমদেশেa (ইংরেজি) বইটা দিয়েছিল কিংবা আমি হয়তো না বলেই বইটা নিয়ে নিয়েছিলাম। কীভাবে বইটা আমার হাতে এসেছিল তা আমার ঠিক মনে নেই কিন্তু আমি পুরো বইটাই পড়েছিলাম। তখন সেটা আমার শুধু একটা সুন্দর গল্পের বই মনে হয়েছিল। আমি বুঝতেই পারিনি সত্যের যে বীজ তখন বোনা হয়েছিল তা অনেক বছর ধরে সুপ্ত থাকবে।

১৯৬৪ সালে আমার পরিবার নর্থে চলে আসে আর আমি গির্জায় যাওয়া একেবারেই ছেড়ে দিই। ধর্মের মধ্যে ভণ্ডামি দেখে আমার বিশ্বাস একেবারেই শেষ হয়ে গিয়েছিল আর তাই বেশ কিছু বছর আমি কোন ধর্মের সঙ্গেই জড়িত ছিলাম না।

কয়েক বছর পর যখন আমি জীবনের উদ্দেশ্য নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করি, তখন আমি অনুভব করেছিলাম যে আমি আসলে স্রষ্টার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে চাই কিন্তু আমি চাইনি যে এই সম্পর্কের মধ্যে কোন রকম ভণ্ডামি থাকুক। অনেক বছর আগে বপন করা সত্যের ওই বীজগুলো যে তখন অঙ্কুরিত হতে শুরু করেছিল তা আমি বুঝতেই পারিনি।

একটা বিষয় নিয়ে আমি খুবই অশান্তিতে ভুগতাম যে আমি আসলে স্বর্গে যেতে চাই না কিন্তু এখানে, এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই। আমি ভাবতাম যে এই পৃথিবী গ্রহ তো অনেক সুন্দর, তাহলে কেন ঈশ্বর এটাকে ধ্বংস করবেন? এছাড়াও আমি কখনও ভাবিনি যে যীশু ঈশ্বর ছিলেন। তিনি যদি ঈশ্বর হতেন, তাহলে তাঁর বলিদান একটা ধোঁকা হতো। এই চিন্তাভাবনা, অনুভূতি ও বিশ্বাসকে, ব্যাপটিস্ট গির্জায় আমি যা শিখেছি তার সঙ্গে একেবারেই মেলাতে পারতাম না। তাই আমি প্রার্থনা করতে শুরু করি, সত্যিই আমি অন্তর থেকে প্রার্থনা করেছিলাম ও যিহোবা খুব তাড়াতাড়ি উত্তর দিয়েছিলেন। কয়েকদিনের মধ্যে যিহোবার সাক্ষিরা আমার ঘরে এসেছিলেন ও সঙ্গে সঙ্গে আমি তাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করেছিলাম। আসলে সেই সময় থেকে যখন আপনাদের ঘরে আমার যাতায়াত ছিল, আমার বাইবেল অধ্যয়ন শুরু হওয়া পর্যন্ত যদিও যিহোবার সাক্ষিদের সঙ্গে আমার কোন যোগাযোগই ছিল না তবুও আমি সবসময় আপনাদের ছেলেদের ও তাদের সাহসকে সম্মান করতাম কারণ তারা যা সঠিক তাতে অটল ছিল। আমি বাইবেল অধ্যয়ন এবং জ্ঞান নিতে শুরু করার পর সমস্ত কিছু আমার কাছে অর্থপূর্ণ হয়ে ওঠে। আমার জীবনকে সঠিক পথে আনতে প্রায় দেড় বছর সময় লেগেছিল। শেষ পর্যন্ত ১৯৭৫ সালে আমি বাপ্তিস্ম নিই।

আমাদের আচরণ কীভাবে আমাদেরই অজান্তে সাক্ষ্য দিতে পারে সেই বিষয় নিয়ে আমরা যখন আলোচনা করি, তখন আমার সবসময় আপনাদের পরিবারের কথা মনে পড়ে। যেহেতু আমরা জানি না যে রাজ্যের বীজ কখন ও কোথায় শিকড় গাড়তে পারে, তাই আমরা যখন রাজ্যের বীজ বোনার গুরুত্ব নিয়ে ভাবি তখন আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারি যে এটা কত সত্যি।

আপনারা যিহোবার লোকেদের মাঝে থাকায় ও তখন থেকে বিশ্বাসে অটল থাকায়, আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আপনারা আপনাদের নিজেদেরই অজান্তে কাউকে সত্য খুঁজে পেতে সাহায্য করেছেন। আপনাদের ও আপনাদের ছেলেদের আচরণ ও বিশ্বাসে সত্যের জ্যোতি চমকে উঠেছিল। আমি ভেবেছিলাম আমি হয়তো আর কখনও আপনাদের খোঁজখবর পাব না ও আপনাদের ধন্যবাদ জানাতে পারব না। আমি আবারও আপনাদের ধন্যবাদ দিতে চাই।

অনেক অনেক খ্রীষ্টীয় ভালবাসা জানিয়ে,

এল. ও.

[পাদটীকাগুলো]

a ১৯৫৮ সালে ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির দ্বারা প্রকাশিত; তবে এখন এটা আর ছাপা হয় না।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার